Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য রাতের রুটিন কী হবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ২০: ২০
সুস্থ ও উজ্জ্বল ত্বকের জন্য রাতের রুটিন কী হবে

ত্বকের যত্ন নিতে গেলে অনেকেই মনে করেন এটি খুব জটিল এবং সময়সাপেক্ষ ব্যাপার। আবার অনেকে কোন স্কিনকেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন, কীভাবে শুরু করবেন, এসব ভেবেই বিভ্রান্ত হয়ে পড়েন। কিন্তু আসলে ত্বকের যত্ন নেওয়া মোটেও কঠিন কিছু নয়। প্রতিদিন কয়েকটি সহজ ধাপ নিয়ম করে মেনে চললেই ত্বক হয়ে উঠতে পারে সুস্থ, সুন্দর ও উজ্জ্বল। সকালের ত্বকের যত্নের রুটিন বেশ উপকারী। কিন্তু রাতের রুটিন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

রাতের স্কিনকেয়ারের প্রথম এবং জরুরি ধাপ হলো মেকআপ পুরোপুরি তুলে ফেলা। সারাদিন মুখে থাকা মেকআপ, ধুলাবালি ও ময়লা যদি রাতে পরিষ্কার না করা হয়, তাহলে ত্বকের ছোট ছোট পোরস বা রোমকূপ বন্ধ হয়ে যেতে পারে। এতে ব্রণ বা পিম্পলের মতো সমস্যা দেখা দিতে পারে। তাই ঘুমানোর আগে মেকআপ রিমুভার যেমন ক্লিনজিং অয়েল বা মাইসেলার ওয়াটার দিয়ে মুখ পরিষ্কার করা উচিত।

এরপর ব্যবহার করতে হবে একটি ভালো মানের ক্লিনজার। এটি ত্বকের ভেতরে জমে থাকা ময়লা, জীবাণু এবং মেকআপের অবশিষ্টাংশ দূর করে ফেলে। এতে ত্বক থাকে পরিষ্কার ও সতেজ, আর ব্রণের ঝুঁকিও অনেক কমে যায়।

পরবর্তী ধাপ হলো টোনার ব্যবহার। টোনার ত্বকে পিএইচ মাত্রার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করে এবং ত্বকের গঠন উন্নত করে। চাইলে ঘরে তৈরি গোলাপ জল বা চাল ধোয়া পানি টোনার হিসেবে ব্যবহার করা যেতে পারে, যা ত্বকের জন্য বেশ উপকারী।

Advertisement
Advertisement
Advertisement

এরপর সিরাম ব্যবহার করা যেতে পারে। সিরাম আসলে ত্বকের সমস্যার 'ওষুধ'। অ্যাকটিভ ইনগ্রেডিয়েন্ট সমৃদ্ধ এই প্রোডাক্ট ত্বকের সমস্যা বুঝে ব্যবহার করতে হয়। সিরাম ত্বকের গভীরে কাজ করে এবং ত্বককে প্রয়োজনীয় পুষ্টি জোগায়। খুব সামান্য পরিমাণ সিরাম হালকা হাতে ম্যাসাজ করে লাগাতে হয়।

সবশেষ অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। এটি সারারাত ত্বকের আর্দ্রতা ধরে রাখে। ময়েশ্চারাইজার লোশন বা ক্রিম হতে পারে। মনে রাখবেন এটি ত্বকের ধরন অনুযায়ী ব্যবহার করতে হয়। তৈলাক্ত ত্বকের জন্য হালকা জেল, তেলমুক্ত লোশন বা ক্রিম এবং শুষ্ক ত্বকে ভারী তেলযুক্ত ক্রিম ময়েশ্চারাইজার হিসেবে বেশ ভালো কাজ করে।

এই রুটিন নিয়মিত মেনে চললে ত্বক ধীরে ধীরে স্বাস্থ্যোজ্জ্বল ও প্রাণবন্ত হয়ে উঠবে।

তথ্যসূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

বিষয়: পুষ্টিত্বকের যত্নজীবনধারাজীবনস্বাস্থ্যলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।