Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

‘এম্পটি নেস্ট ডিভোর্স’ কেন হয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ১৪
‘এম্পটি নেস্ট ডিভোর্স’ কেন হয়?

বর্তমানে বিবাহ বিচ্ছেদ একটি সাধারণ বিষয় হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তো বটেই, পরিচিত মহলেও হর-হামেশা শোনা যায় বিবাহিত জীবনের ইতি টানার গল্প। সম্প্রতি ইন্টারনেট দুনিয়ায় আবার এ নিয়ে একটি টার্ম বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, সেটি হলো ‘এমটি নেস্ট ডিভোর্স’।

Advertisement
Advertisement
Advertisement

আমেরিকার বিহেভিওয়ার হেলথের ক্লিনিকের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, সন্তানরা বড় হয়ে উচ্চশিক্ষা, চাকরি বা স্বতন্ত্র জীবনের জন্য ঘর ছাড়ার পর দম্পতিদের বিচ্ছেদের যে প্রবণতা দেখা যায়, তাকে বলা হয় ‘এম্পটি নেস্ট ডিভোর্স’। সন্তানদের বাড়ির বাইরে যাওয়ার পরে কিছু দম্পতির মধ্যে বিচ্ছেদের ঝুঁকি বাড়তে পারে বলে পর্যবেক্ষণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, সন্তানদের অনুপস্থিতিতে দম্পতিরা নিজেদের সম্পর্ক নতুন করে মূল্যায়ন করতে শুরু করেন। দীর্ঘদিন সন্তান পালনে ব্যস্ত থাকার পর হঠাৎ করে একসঙ্গে সময় কাটাতে গিয়ে পারস্পরিক সামঞ্জস্য ও অভিন্ন লক্ষ্য নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে।

এছাড়া, সন্তান লালন-পালনেই জীবন ঘুরপাক খাওয়ার কারণে অনেক দম্পতির ব্যক্তিগত আগ্রহ, লক্ষ্য ও অগ্রাধিকার ভিন্ন দিকে বিকশিত হয়। ফলে সন্তানরা বাড়ি ছাড়ার পর সেই পার্থক্যগুলো স্পষ্ট হয়ে ওঠে। অনেক বাবা-মা এই সময়কে নিজেদের ব্যক্তিসত্তা পুনরায় আবিষ্কারের সুযোগ হিসেবে নেন, যা কখনও কখনও বৈবাহিক সম্পর্কের সঙ্গে নতুন করে সামঞ্জস্যের প্রশ্ন তোলে।

Advertisement
Advertisement
Advertisement

দীর্ঘ সময় সম্পর্কের চেয়ে অভিভাবকত্বকে অগ্রাধিকার দেওয়ার ফলে দম্পতিদের মধ্যে যোগাযোগের ঘাটতিও তৈরি হতে পারে। সন্তানরা চলে যাওয়ার পর আবেগগত দূরত্ব স্পষ্ট হয়ে উঠতে পারে। কারো কারো ক্ষেত্রে মিডলাইফ ক্রাইসিসও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, যা জীবনে বড় পরিবর্তনের আকাঙ্ক্ষা সৃষ্টি করতে পারে।

এছাড়া ‘এম্পটি নেস্ট সিনড্রোম’ থেকে তৈরি হওয়া একাকিত্ব ও বিষণ্নতাও সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। সন্তানদের কেন্দ্র করে যে বন্ধন তৈরি হয়েছিল, তা শিথিল হলে কিছু দম্পতি নতুন করে মিল খুঁজে পেতে হিমশিম খান। সন্তানদের লালন-পালনের সময় চাপা পড়ে থাকা সম্পর্কের সমস্যাগুলোও এ সময় সামনে চলে আসে।

তবে বিশেষজ্ঞরা উল্লেখ করেছেন, এই পর্যায় সব দম্পতির জন্য বিচ্ছেদের কারণ হয়ে ওঠে না। অনেকেই খোলামেলা যোগাযোগ, একে অপরকে সমর্থন এবং পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার মাধ্যমে সম্পর্ককে আরও শক্তিশালী করতে সক্ষম হন। প্রয়োজনে পেশাদার কাউন্সেলিং বা থেরাপির সহায়তা নেওয়াও ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে পরামর্শ দিয়েছেন তারা।

বিষয়: সন্তানজীবনবিয়ে বিচ্ছেদবিয়েজনজীবন
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।