
নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদরের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যরোলে মুক্তি কেন হয়নি? বাগেরহাট ও যশোর জেলা প্রশাসন দায় চাপাচ্ছে পরস্পরের ঘাড়ে। জেলগেটে মৃত শিশু সন্তান ও স্ত্রীর সঙ্গে শেষ সাক্ষাৎ কেন করতে হয়েছে সাদ্দামের? এর মধ্য দিয়ে কি রাষ্ট্রের ‘নির্দয়’ আচরণের বহিঃপ্রকাশ ঘটেছে?

শিশুদের ছবি আঁকতে শেখাতে গিয়ে নানা হস্তশিল্পের পণ্য তৈরি শুরু করেন সাদিয়া স্বর্ণা। তার নিজের সন্তান রয়েছে, তাই ভাবলেন চাকরি না করে যদি ঘরে বসেই কিছু করা যায়—সেই ভাবনা থেকেই চারুশির জন্ম।

সম্প্রতি নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে সশস্ত্র বন্দুকধারীরা দুই শতাধিক শিক্ষার্থীকে অপহরণ করেছেন। কয়েকদিন পেরিয়ে গেলেও অভিভাবকেরা এখনো মরিয়া হয়ে তাদের সন্তানদের খুঁজছেন। হতাশ ও অসহায় অভিভাবকেরা সন্তানদের খুঁজে ফিরছেন, আর পুরো এলাকাজুড়ে নেমে এসেছে আতঙ্ক।

আলবেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আজ দিয়েলাকে নিয়ে আমরা একটি বড় ঝুঁকি নিয়েছি এবং সফল হয়েছি। দিয়েলা এখন অন্তঃসত্ত্বা। তার গর্ভে আছে ৮৩ সন্তান।”