ভিডিও

ঢাকায় তৈরি হচ্ছে জনপ্রিয় সব অ্যাকশন ফিগার
ঢাকায় নিজের স্টুডিওতে বিভিন্ন অ্যাকশন ফিগার তৈরি করেন কনসেপ্ট আর্টিস্ট সাজ্জাদ মজুমদার। তিনি শুধু বিদেশি ফিগার নয়, দেশীয় ফিগারও তৈরির চেষ্টা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের এই শিক্ষক।

প্রকাশকরা বলছেন, প্রতি ফর্মা ছাপার খরচ দ্বিগুণ হয়েছে
বাংলাবাজার। নামটির সঙ্গে জড়িয়ে আছে বইয়ের ঘ্রাণ, প্রকাশকদের ছোটাছুটি আর হাঁক-ডাক। যদিও সেই চিত্র এখন অনেকটাই বদলে গেছে। বছরের এ সময়ে ক্রেতাদের উপচেপড়া ভিড় থাকার কথা। কিন্তু এখন সেখানে নেই বই ক্রেতা-বিক্রেতার ব্যস্ততা।

রোড ডিভাইডার যেভাবে হলো শাক-সবজির বাগান
রাজধানীর তেজগাঁওয়ে পেপসি গলির সড়ক বিভাজকটি এখন শাক-সবজির বাগান! সরকারের পক্ষ থেকে গাছ লাগানো হচ্ছিল না, তাই এখানকার কয়েকজন সেখানে চাষ করছেন শাক-সবজি। ভিডিও: তারিক সজীব

চব্বিশের দায় স্বীকার করেই আওয়ামী লীগকে রাজনীতি করতে হবে
বাংলাদেশ-ভারতের গতিপ্রকৃতি কী? কোন পথে আমাদের পররাষ্ট্রনীতি? দক্ষিণ-এশিয়ার ভূরাজনীতি কোনদিকে মোড় নিচ্ছে? রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের করণীয় কী? কীভাবে এই সমস্যার সমাধান হবে? চরচা সম্পাদক সোহরাব হাসানের সঞ্চালনায় চরচা সংলাপে এ নিয়ে কথা বলেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা

কলোনি ছাড়ার সরকারি নোটিশ, হরিজন সম্প্রদায়ের মানুষেরা যাবে কোথায়?
মিটফোর্ড হাসপাতাল-সংলগ্ন মিনিয়ালস কোয়ার্টার বা সুইপার কলোনি। ১৫-১৬ শতকের একটা ছোট্ট জমিতে হরিজন সম্প্রদায়ের ৬০টি পরিবারের ২০০ জন মানুষের বসবাস। ১৬৮ বছর ধরে হাসপাতালের পরিচ্ছন্নতা কাজের পাশাপাশি এই কলোনিতে বাস করছেন তারা।

মৃত্যুর ৩০ বছর পরও সালমান শাহ কীভাবে এত জনপ্রিয়?
৩ বছরের ক্যারিয়ারে ২৭টি ছবি করেছেন সালমান শাহ। প্রায় সবগুলৌ সুপার-ডুপার হিট। সালমান শাহ কি বাংলাদেশের সিনেমার ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা? এ নিয়ে তর্ক হতে পারে। কিন্তু খালি চোখে দেখলে তেমনই মনে হয়—সালমান শাহর মতো জনপ্রিয়তা আর কোনো অভিনেতাই অর্জন করতে পারেননি।

হলুদ ফুলের রাজ্যে এক অচিন দরদ বন, পেনোয়ার গান-জন্মকথা
কক্সবাজার সমুদ্র উপকূলের দর্শন, ঐতিহ্য, পুরাকথা এবং লোকাচার নিয়ে পুনরায় অনুসন্ধান করার ব্রত কাঁধে তুলে নিয়েছে কিছু মানুষ। পাশাপাশি পৃথিবীব্যাপী ছড়ানো অজস্র ভাষার সঙ্গে সংযোগ স্থাপনে কাজ করছে। কথায়, সুরে বাংলা ও বিশ্বসংগীতের যে ঐশ্বর্যময় সমুদ্র, সেই বিশালতায় ভেলা ভাসাতে চায় একটা ব্যান্ড। নাম পেনোয়া।

এক সেফটি ভালভে আটকে আছে রূপপুরের বিদ্যুৎ, কেন?
বিদ্যুৎ সংকটে গলদঘর্ম পুরো বাংলাদেশ। নাগরিকের তীব্র সমালোচনার মুখে থাকলেও জ্বালানি ও বৈদেশিক মুদ্রার সংকট থাকায় সরকারের হাত পা অনেকটাই বাঁধা। এ অবস্থায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ন্যূনতম হলেও স্বস্তি দিতে পারত সরকার ও মানুষকে। কিন্তু এই আপৎকালেও কেন রূপপুরের বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না?

ডিজিটাল যুগে পুতুলনাচ: মুস্তাফা মনোয়ার থেকে মিথুনের পাপেট-পুরাণ
ঐতিহ্যের সুতো থেকে আধুনিক স্ক্রিন-পাপেটের এই যাত্রা থামেনি। মুস্তাফা মনোয়ার যে প্রদীপ জ্বেলেছিলেন, মিথুন হাসান তাতে নতুন তেল জুগিয়েছেন। রঙিন পাপেটের এই মায়াবী জগতের আড়ালেই তো লুকিয়ে আছে আমাদের আগামী প্রজন্মের সুস্থ এক ভবিষ্যতের স্বপ্ন।

জহির রায়হানের জীবনের মতোই ‘লেট দেয়ার বি লাইট’
এই সিনেমায় তিনি ধর্ম, বর্ণ ও জাতিবাদের নামে বিশ্বজুড়ে মানুষ যে সহিংসতার শিকার হচ্ছে, তা-ই তুলে ধরতে এবং শ্রেণি বৈষম্যহীন সমাজ গঠনের আহ্বান জানাতে চেয়েছিলেন। সমাজতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস জহির রায়হানের সাম্যবাদী চেতনার প্রতিফলন তার চলচ্চিত্র ও সাহিত্যকর্মে কম-বেশি দেখা যায়।

‘রংপুরের ঘটনায় তদন্ত এত অ্যামেচার–আগে এমন দেখা যায়নি’
রংপুরে ৪ খুনের তদন্তে পুলিশ এত ভুল করল কেন? এসব কি আসলেই ভুল, নাকি অন্য কিছু? রংপুরের ঘটনায় তদন্তকারী সংস্থার যে গাফলতি–তেমনটা আগে দেখা যায়নি। পুলিশের হাতে কী আছে? আলামত সংগ্রহে এত হেলাফেলা কেন?

২৫ সংগ্রাহকের দিনব্যাপী মেলা
রাজধানীর পুরানা পল্টনে ‘গ্রিন লাউঞ্জ রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন সেন্টার’-এ ৪ সেপ্টেম্বর (২০২৬) আয়োজন করা হয় দিনব্যাপী সংগ্রাহক মেলা। মেলায় ২৫ জন সংগ্রাহক তাদের দুর্লভ জিনিসপত্রের পসরা সাজিয়ে বসেন।

মতিঝিলের ৪০ টাকা দামের এই সমুচা কি সেরা?
মতিঝিলের ব্যস্ততম এলাকায় চিনি শিল্প ভবনের সামনে রাস্তার ওপর বসা ছোট্ট স্ন্যাক্সের দোকান ‘লজিক ফুড’। চিনি শিল্প ভবনে তাদের নিজস্ব রেস্তোরাঁ থাকলেও পথের ধারের এই নাস্তার আয়োজন যেন পথচারী ও চাকরিজীবীদের প্রধান আকর্ষণ।

সৈয়দ আশরাফুল হক-ইমরান খান বন্ধুত্ব ১৯৭১ থেকেই
সৈয়দ আশরাফুল হক ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু । এই বন্ধুত্ব ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকেই। ১৯৭১ সালের জানুয়ারিতে লাহোর অনূর্ধ্ব–১৯ দলের হয়ে ঢাকায় খেলতে এসেছিলেন ১৯ বছর বয়সী ইমরান খান। লাহোর অনূর্ধ্ব–১৯ দলের বিপক্ষে সৈয়দ আশরাফুল হক মাঠে নেমেছিলেন পূর্ব-পাকিস্তান অনূর্ধ্ব–১৯ দলের হয়ে।

কালো কালিতে ঢাকা কল-রেডীর সাইনবোর্ড!
মাইক শব্দটি কানে এলেই মাথায় আসে একটি নাম। ‘কল-রেডী’। বাংলাদেশের জন্মের ইতিহাসের প্রতিটি অধ্যায়ের সঙ্গে জড়িয়ে আছে নামটি। জানা গেছে, কয়েক বছর ধরে বন্ধ রয়েছে এই ‘কল-রেডী’।

‘ভারত বাংলাদেশকে হুমকি হিসেবে দেখতে শুরু করতে পারে’
মক্কা চুক্তিতে যোগ দিলে ভারত বাংলাদেশকে হুমকি হিসেবে দেখতে শুরু করতে পারে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, এটা মুসলিম বিশ্বের বিষয়। কিন্তু মক্কা চুক্তিতে থাকা সৌদি আরব নিজেই অন্য মুসলিম দেশের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত। বাংলাদেশ কি শেষ পর্যন্ত মক্কা চুক্তিতে যোগ দেবে?

‘রুগ্ন শিল্প উদ্ধারে দেওয়া ৬০ হাজার কোটি টাকা পানিতে ফেলা হবে’
রুগ্ন শিল্প উদ্ধারে সরকার ৬০ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। বরাদ্দকৃত এই টাকা কি পানিতে ফেলা হচ্ছে? আর্থিক খাতের নানা প্রতিষ্ঠানে সরকারি হস্তক্ষেপ সঠিকভাবে নেওয়া হয়নি।

দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির মাকড়সা কোনটা?
১ সেকেন্ডে সাড়ে তিন মিটারের বেশি দূরত্ব পার হতে পারে। এই গতির হিসাবে ১ ঘন্টায় পার হতে পারে ১৩ কিলোমিটার বা ৮ মাইল। এমন গতি কিসের জানেন? একটা মাকড়সার! বলা হচ্ছে, এটাই নাকি পৃথিবীর সবচেয়ে দ্রুতগতির মাকড়সা।

‘উত্তমের মতো কেউ নেই, উত্তমের মতো কেউ হবেও না’
মহানায়ক উত্তমকুমারের মৃত্যুর পর টেকনিশিয়ান স্টুডিওতে স্মরণসভায় সত্যজিৎ রায় এই স্মৃতিচারণ করেন।

শতবর্ষেও চিরতরুণ উত্তমকুমার
উত্তমকুমার যখন চলে যান, তখন মিলেনিয়াল প্রজন্মের আবির্ভাবই হয়নি পৃথিবীতে। এই মিলেনিয়াল প্রজন্মের রুচিবোধ আর দৈনন্দিন জীবনাচারের সঙ্গে উত্তম ভীষণভাবেই প্রাসঙ্গিক। এখনো ইউটিউব সার্চে উত্তমকুমারের অভিনীত ছবি কিংবা ছবির অংশ বিশেষের দারুণ আধিক্য।

সিদ্ধার্থ-মুগ্ধের স্বীকারোক্তির বাইরে ছিল না কোনো তথ্যপ্রমাণ
২১ আগস্ট শুক্রবার ভোরে রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর সপরিবারে হত্যার ঘটনাটি সকলেই জানে। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর পরিবারের চারজনের মরদেহ উদ্ধার হওয়ার অল্প সময়ের মধ্যেই পারিপার্শ্বিক আলামত দেখে গোয়েন্দাদের ধারণা হয়–এটি স্পষ্ট পরিকল্পিত ডাকাতির ঘটনা।

আমরা চাই না গণমাধ্যম সাহেব-বিবি-গোলামের বাক্স হোক
পহেলা সেপ্টেম্বর ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী। ৪৮ বছরের এই পুরনো দলের বেশিরভাগ সময় কেটেছে ক্ষমতার বাইরে, বিরোধী দল হিসেবে। তাদের মুখোমুখি হতে হয়েছে হামলা, মামলা ও জেল-জুলুমের। অনেক বছর পর গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি আবারও সরকার গঠন করতে সক্ষম হয়েছে।


