চরচা ডেস্ক

মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা আরও প্রকট হয়ে উঠেছে। একদিকে ইরান মার্কিন রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। অন্যদিকে বিশ্বের বৃহত্তম কন্টেইনার শিপিং কোম্পানি মেয়ারস্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে তাদের জাহাজ চলাচল স্থগিত ঘোষণা করেছে।
এই ঘোষণার পরপরই ডেনমার্কভিত্তিক শিপিং জায়ান্ট মেয়ারস্ক এক অনলাইন অ্যাডভাইজরি প্রকাশ করে। তাতে বলা হয়, ক্রু, জাহাজ এবং গ্রাহকদের পণ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের যাতায়াত বন্ধ থাকবে।
মেয়ারস্কের পাশাপাশি অন্যান্য আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোও তাদের জাহাজগুলোকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার বা বিকল্প দীর্ঘ পথ ব্যবহারের নির্দেশ দিচ্ছে।
হরমুজ প্রণালী বিশ্বের জ্বালানি সরবরাহের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ পথ। বিশ্বের মোট উৎপাদিত অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ এই সরু জলপথ দিয়ে পরিবহন করা হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় ২০ শতাংশ পর্যন্ত বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
কাতার থেকে সরবরাহকৃত এলএনজি গ্যাস পরিবহনে বড় ধরনের বিঘ্ন ঘটবে। ইউরোপ ও এশিয়ার মধ্যে পণ্য সরবরাহের চেইন পুরোপুরি ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর খবরের পর থেকেই মধ্যপ্রাচ্যে চরম অস্থিরতা বিরাজ করছে। ইরানের এই পাল্টা পদক্ষেপ এবং বিশ্বের প্রধান শিপিং রুটে অচলাবস্থা পরিস্থিতিকে একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে।