Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

শীতে ঝুঁকি এড়াতে ব্যায়ামের জন্য শরীরকে প্রস্তুত করবেন যেভাবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৯: ৩০
শীতে ঝুঁকি এড়াতে ব্যায়ামের জন্য শরীরকে প্রস্তুত করবেন যেভাবে

ব্যায়াম করা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, তাই অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, শীতের সময় ব্যায়াম করা কি ঝুঁকিপূর্ণ? সংক্ষেপে উত্তর হলো, হ্যাঁ। শরীর প্রস্তুত না থাকলে ঠান্ডা আবহাওয়ায় ব্যায়াম করলে পেশিতে টান, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, এমনকি গুরুতর আঘাতের ঝুঁকিও বেড়ে যায়।

Advertisement
Advertisement
Advertisement

তবে শুধু তাপমাত্রার কারণেই নয়, এর সঙ্গে জড়িত শরীরের স্বাভাবিক শারীরবৃত্তীয় প্রক্রিয়া, দৈনিক ছন্দ এবং বিশ্রাম থেকে সক্রিয়তায় রূপান্তরের জটিলতা।

শীতের সকালে ব্যায়ামের ঝুঁকি এবং সেগুলো কীভাবে দূর করা যায়–সেটি নিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে লিখেছেন সামগ্রিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মিকি মেহতা।

ডা. মিকি বলেছেন, রাতে শরীর তার সবচেয়ে নীরব কাজগুলো করে। ঘুমের সময় পেশি ঢিলে হয়, স্নায়ুতন্ত্রের গতি কমে যায়, দেহের মূল তাপমাত্রা হ্রাস পায় এবং শরীর প্রবেশ করে গভীর পুনর্গঠন ও পুনরুদ্ধারের পর্যায়ে। এটি শরীরের একটি স্বাভাবিক জৈবিক নকশা।

Advertisement
Advertisement
Advertisement

দিনের বেলায় শক্তি খরচ, মানসিক চাপ ও তাপের সংস্পর্শের পর রাত আসে শরীরকে মেরামত করে পরের দিনের জন্য প্রস্তুত করতে। নতুন করে শরীরে ভারসাম্য ফিরিয়ে আনার কাজ হয় রাতে।

তাই সকালে ঘুম থেকে ওঠার পরই আমাদের শরীর তীব্র ব্যায়ামের জন্য প্রস্তুত থাকে না। পেশি তখন তুলনামূলকভাবে ঠান্ডা, সংযোজক টিস্যু কম নমনীয় এবং জয়েন্ট স্বাভাবিকভাবেই শক্ত থাকে। শীতের সময়ে এটি আরও বেশি হয়। ঠান্ডা তাপমাত্রা হাত-পায়ে রক্তপ্রবাহ কমিয়ে দেয়, স্নায়ুর সংকেত পরিবহনের গতি কমে যায় এবং পেশিকে আরও শক্তভাবে সংকুচিত হতে বাধ্য করে। শরীর ঠান্ডা থাকলে টিস্যু ঠিকমতো প্রসারিত বা দ্রুত সাড়া দিতে পারে না, ফলে আঘাতের ঝুঁকি বেড়ে যায়।

তাই শীতে ব্যায়াম করার আগে স্বাস্থ্যঝুঁকি এড়াতে বেশকিছু পরামর্শ দিয়েছেন ডা. মিকি।

ছবি: ফ্রিপিক
ছবি: ফ্রিপিক

প্রথমত, গরম বা উষ্ণ পানিতে গোসল করা যেতে পারে। এটি শরীরের মূল তাপমাত্রা বাড়াতে, পেশি শিথিল করতে এবং রক্তসঞ্চালন উন্নত করতে সহায়তা করে।

দ্বিতীয়ত, ব্যায়ামের আগে তেল বা হালকা বাম মালিশ করা যেতে পারে। এতে ত্বকের নিচের রক্তপ্রবাহ বাড়ে এবং নরম টিস্যু নড়াচড়ার জন্য প্রস্তুত হয়।

তৃতীয়ত, মূল ব্যায়ামের আগে ধাপে ধাপে ওয়ার্ম-আপ করা প্রয়োজন। আগে ছোট পেশিগুলো সক্রিয় করতে হবে। হালকা স্ট্রেচিং ও অ্যাক্টিভেশন দিয়ে শুরু করে ধীরে ধীরে তীব্রতা বাড়াতে হবে।

চতুর্থত, অতিরিক্ত ঠান্ডা ঘরে ব্যায়াম না করাই ভালো। খুব ঠান্ডা পরিবেশে শরীর দ্রুত আবার শক্ত হয়ে যেতে পারে।

ডা. মিকির পরামর্শ, শীতকালে ব্যায়ামের তীব্রতা ধীরে ধীরে বাড়াতে হবে। শ্বাসপ্রশ্বাস, হৃদস্পন্দন ও শরীরের তাপ স্বাভাবিকভাবে বাড়তে দিন। এতে হঠাৎ চাপের ঝুঁকি কমে।

এ ছাড়াও শরীর কী চায়, সেটা বুঝতে হবে। জোর করে ব্যায়াম না করে আগে ওয়ার্ম-আপ বাড়ানো যেতে পারে। কারণ পেশির টান, নড়াচড়ায় সীমাবদ্ধতা বা জয়েন্টে অস্বস্তি-এসব শীত ও সকালের সাধারণ লক্ষণ। এগুলো না এড়িয়ে যেতে পরামর্শ দিয়েছেন ডা. মিকি।

বিষয়: ঝুঁকিআবহাওয়াশরীরচর্চাচিকিৎসকব্যায়ামশীতকাল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।