র্যাব

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবার অস্ত্র উদ্ধার
অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মো. নিশান ওরফে ছোট নিশানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিশানের সাথে থাকা অস্ত্র ও গুলি চন্দ্রগঞ্জ থানা থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুট করা হয়। আজ বুধবার দুপুরে র্যাব-১১ এই তথ্য জানায়।

৬ মাসে কি আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে?
গণঅভ্যূত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছিল। জনমনে আশা তৈরি হয়েছিল, নির্বাচিত সরকার এলে আইনশৃঙ্খলার অবস্থার উন্নতি ঘটবে। কিন্তু পরিসংখ্যান বলছে, বর্তমান সরকারের ছয় মাসেও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে তেমন ইতিবাচক পরিবর্তন দেখা যায়নি।

র্যাব বিলুপ্ত করে গঠিত হচ্ছে এসআরবি, আইনের খসড়া অনুমোদন
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইনের খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর মাধ্যমে বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বাদ দিয়ে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট প্রতিষ্ঠার বিধান করা হয়েছে।

১৫ আগস্ট: নিরাপত্তা জোরদারের কথা জানাল র্যাব-পুলিশ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিরাপত্তা ব্যবস্তা জোরদার করার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।

সাভারে সিটিটিসির অভিযান: জেএমবি সন্দেহে আটক ১, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সন্দেহে একজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় ককটেলসদৃশ কয়েকটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

তিনটি হাসপাতালে অভিযান চালিয়ে যা দেখল র্যাব
রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও নিটোর (পঙ্গু) হাসপাতালে দালালবিরোধী অভিযান চালিয়েছে র্যাব-২। ২৯ জুন (২০২৬) পরিচালিত এই অভিযানে নারীসহ ১১ জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে।

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতা করতে পারে—এমন আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে দেশের সকল ইউনিটকে সর

জঙ্গল সলিমপুরে ফের র্যাবের ক্যাম্পে হামলা
জঙ্গল সলিমপুর। নানা কারণে কয়েক দশক ধরেই আলোচনায় এই নাম। চট্টগ্রামের প্রবেশমুখেই সীতাকুণ্ডের এই জঙ্গল সলিমপুর নিয়ে অনেকের মধ্যে, এমনকি প্রশাসনের মধ্যে কাজ করে নানা রহস্য ও ভীতি।

জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে ‘ইয়াসিন বাহিনী’র হামলা, চলছে অভিযান
চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে র্যাব ক্যাম্পে হামলার ঘটনা ঘটেছে। রোববার দিবাগত মধ্যরাতে সংঘবদ্ধ একদল সন্ত্রাসী এ হামলা চালায়। পরে সেখানে যৌথবাহিনীর অভিযান শুরু হয়।

ঈদ ঘিরে হাট-বাজারে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এবার পশুর হাটকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে আগেভাগেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন, সিসিটিভি মনিটরিং, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, মোবাইল টহল ও অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হয়েছে প্রতিটি হাটে।

মোহাম্মদপুরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব নিজেকে পেশাদার জাল নোট প্রস্তুতকারী ও সরবরাহকারী হিসেবে স্বীকার করেছে বলে জানানো হয়। তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের একটি বাসায় জাল নোট তৈরির মেশিন বসিয়ে এই কার্যক্রম চালিয়ে আসছিলেন।

‘পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে মোকাররমের মরদেহ ৮ টুকরো করে’
প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার লোভ এবং পরকীয়ার জেরে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

র্যাবের জন্য আসছে আলাদা আইন, পরিবর্তন হতে পারে নাম: স্বরাষ্ট্রমন্ত্রী
র্যাবের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারে সরকারের উদ্যোগ আছে কি না-জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যখন আমেরিকা র্যাবের ওপর নিষেধাজ্ঞা দেয়, তখন বাহিনীটি রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শেখ হাসিনার সরকার একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অনেক প্রতিষ্ঠানকে ব্যবহার করেছিল।

‘গুমের ঘটনার ৬৭ শতাংশে র্যাবসহ রাষ্ট্রীয় সংস্থা জড়িত’
প্রতিবেদনে বলা হয়, গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশন এ পর্যন্ত ১ হাজার ৮৩৭ টি অভিযোগ পেয়েছে। তদন্তে দেখা গেছে, ৬৭ শতাংশ গুমের ঘটনার সাথে র্যাবসহ রাষ্ট্রীয় সংস্থাগুলো জড়িত।

নারায়ণগঞ্জে র্যাবের অভিযানে বিপুল অস্ত্র-মাদক উদ্ধার, আটক ১০
নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ১০ জনকে আটক করা হয়।

ডেমরায় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ২
রাজধানীর ডেমরা এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় সংঘবদ্ধ একটি চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।

‘চুল কাটাতে গিয়ে’ গ্রেপ্তার কুষ্টিয়ায় পীর হত্যা মামলার আসামি রাজীব
রাজীবকে আজ শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে র্যাব।

টেলিগ্রাম গ্রুপে নারী শিক্ষার্থীদের টার্গেট করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৫
একটি সুসংগঠিত চক্রের সন্ধান পাওয়া যায়, যারা দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রীদের লক্ষ্য করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ, সংরক্ষণ এবং অর্থের বিনিময়ে বিক্রি করত। তারা টেলিগ্রামে গোপন (প্রাইভেট) চ্যানেল খুলে এসব ছবি ও ভিডিও বাণিজ্যিকভাবে সরবরাহ করত।

ছিনতাইচক্রের হত্যার শিকার ভ্যাট কর্মকর্তা বুলেট: র্যাব
সংঘবদ্ধ ছিনতাই চক্রের কবলে পড়ে নির্মম হত্যার শিকার হয়েছেন ভ্যাট কর্মকর্তা বুলেট বৈরাগী— সংবাদ সম্মেলনে এমন দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সংস্থাটি জানিয়েছে, এরই মধ্যে এই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয়েছে হত্যায় ব্যবহৃত বিভিন্ন আলামত।



