
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ বলেছেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে র্যাব। ইতিমধ্যেই র্যাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের পুরস্কার প্রদানের পাশাপাশি নাম পরিচয় গোপন রাখা হবে।”
আজ বুধবার সকালে র্যাব-৬ এর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সুন্দরবনের ৫৯ জন বনদস্যুর আত্মসমর্পণ, অস্ত্র উদ্ধার, সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এক প্রশ্নের জবাবে র্যাবের ডিজি বলেন, “আত্মসমর্পণ করা সুন্দরবনের দস্যুরা আবার সেই জীবনে ফিরে যাওয়ার আশঙ্কার কথা বলেছেন। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত আত্মসমর্পণকারী ৩২৮ জন দস্যুর মধ্যে ৩০ জন পুনরায় অস্বাভাবিক জীবনে ফিরে গেছেন। এর মধ্যে উপস্থিত আত্মসমর্পণকারী আট জন রয়েছেন।”
তিনি আরও বলেন, “আত্মসমর্পণ করা ৫৯ জনের মধ্যে বড় জাহাঙ্গীর বাহিনীর ১৬ জন, আনরুল বাহিনীর ১৩ জন, আফজাল ওরফে দুলাভাই বাহিনীর ১৫ জন, আফতার বাহিনীর আটজন এবং মিজান বাহিনীর সাতজন রয়েছেন। সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারটি শটগান, ৪৭টি ওয়ান শুটার গান, চারটি পাইপগান, তিনটি এয়ারগান ও একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, ৫৪১ রাউন্ড তাজা গুলি, ১৪টি খালি কার্তুজ ও সাতটি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।”
আহসান হাবীব বলেন, “সামাজিক, রাজনৈতিক হয়রানীর ভয় ইত্যাদি কারণে তারা অপরাধ কর্মকাণ্ডে পুনরায় ফিরে যান। এছাড়া কিছু মানুষের অপরাধ প্রবণতা থাকে। যারা আত্মসমর্পণ করেছেন বা করবেন, তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে গতবার যে আর্থিক ব্যবস্থা ছিল তার থেকে আরও কার্যকর ব্যবস্থা রাখা হচ্ছে। বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সাথে কথা বলা হয়েছে। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের পুর্নবাসনের ব্যবস্থা কার্যক্রম অব্যাহত থাকবে।”
তিনি বলেন, “সুন্দরবনে বর্তমানে চার থেকে পাঁচটি দস্যু বাহিনী সক্রিয় রয়েছে। এসব বাহিনীর সদস্যদের অপরাধের পথ ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা চলছে।
র্যাবের ডিজি বলেন, “সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। আমরা সন্ত্রাসী, অপরাধিদের সম্পর্কে খোঁজখবর রাখছি। অপরাধীদের অর্থ যোগানদাতা, আশ্রয়-প্রশ্রয়দাতাদের কেউই পার পাবেনা।”
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মক খারাপের বিষয়ে তিনি বলেন, “খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিষয়ে কাজ করছি। ইতোমধ্যেই সরকারের কাছ থেকে বিশেষ নির্দেশনা পেয়েছি। কাজ হচ্ছে।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প