অপরাধ

ইতালিতে বাঁধনের ওপর হামলায় এনসিপির নিন্দা
ইতালির ভেনিসে জুলাই যোদ্ধা ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের ওপর আওয়ামী লীগের ক্যাডারদের হামলার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ মঙ্গলবার এক যৌথ বিবৃতিতে এনসিপির আহ্বায়ক ও সদস্য সচিব বলেন, দেশজুড়ে গণহত্যা ও জুলুম চালিয়ে ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্

চট্টগ্রামে মৌসুমী হিজড়া খুন: গ্রেপ্তার যুবকের আদালতে স্বীকারোক্তি
চট্টগ্রাম নগরের খুলশীতে নিজ বাসায় হিজড়া সম্প্রদায়ের এক অংশের ‘গুরু মা’ মৌসুমী হিজড়াকে শ্বাসরোধে হত্যার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নগরের সাগরিকা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার যুবকের নাম মো. মোমিন ওরফে রনি (৩৪)। তিনি চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা এবং নগরের সাগরিকা

যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত ১, আহত ১
রাজধানীর যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে সাগর খান ইমরান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় গুলিতে আহত হয়েছেন জাকারিয়া (৩২) নামে আরও এক ব্যক্তি। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে যাত্রাবাড়ীর ধলপুর সরদার গলি এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে লাশ: সুপারভাইজার ও হেলপারের স্বীকারোক্তি, চালক রিমান্ডে
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে ইসমাইল হোসেন নামের এক ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় গ্রেপ্তার সুপারভাইজার সাজু এবং হেলপার মাহবুব আলম মনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আজ রোববার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে বাসচালক সোহেল

টাকার লোভেই হত্যা করা হয় ইসমাইলকে, দাবি পুলিশের
বাসের সুপারভাইজার সাজু ওরফে লিমন ভাড়া নেওয়ার সময় ইসমাইল হোসেনের কোমড়ে অনেক টাকা দেখে ফেলে। বিষয়টি বাসচালক সোহেল রানা ও তার সহকারি মো. মনির হোসেনকে জানান সাজু। টাকার লোভে ইসমাইলকে অপহরণ করে হত্যা করা হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর মিন্টো রোডে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান যুগ্

শনিরআখড়ায় ব্যবসায়ীকে ও দারুসসালামে জানালা দিয়ে নারীকে গুলি
রাজধানীর শনিরআখড়া ও দারুসসালাম এলাকায় পৃথক দুটি ঘটনায় একজন ক্রোকারিজ ব্যবসায়ী ও একজন নারী গুলিবিদ্ধ হয়েছেন। দুজনেই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল শনিবার রাত ৮টা ১৫ মিনিট থেকে সাড়ে ৮টার মধ্যে এই ঘটনা দুটি ঘটে। এরমধ্যে দারুসসালামের ঘটনায় একজনকে আটকের তথ্য পাওয়া গেছে।

সাভারে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা
প্রাইভেট কার রাখা নিয়ে বিরোধে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এসময় আহত হয়েছেন পুলিশ সদস্যের ছেলেও। গতকাল শনিবার রাত ৮টার দিকে সাভারের আমিনবাজার বড়দেশি এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের নাম আলতাব হোসেন (৫৮)। তিনি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) এসআই হিসেবে ঢাকার মালিবাগ জোনে কর্মরত ছিলেন

বরিশালে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ
বরিশালে একটি মাদরাসার একাধিক শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে পরিচালকের বিরুদ্ধে। শহরের সিএন্ডবি রোডের ২২ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া তেমাথা এলাকায় তাহফিজুল মিল্লাত মডেল মাদরাসায় এ ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। তবে মাদরাসার পরিচালক অভিযুক্ত শফিকুল ইসলামকে বর্তমা

এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো মরদেহের পরিচয় মিলেছে
রাজধানীর বনানীতে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া মরদেহের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতের নাম ইসমাইল হোসেন (৫০)। গত শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। পরে আঙুলের ছাপের মাধ্যমে জাত

ফেনীতে বিএসএফের গুলিতে কৃষক আহত
ফেনীর ছাগলনাইয়ায় নিজ জমিতে কৃষিকাজ করার সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক কৃষক আহত হয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ছাগলনাইয়া থানার যশপুর সীমান্তের পূর্ব জয়নগর এলাকায় এই ঘটনা ঘটে। আহত কৃষকের নাম ম

‘রংপুরের ঘটনায় তদন্ত এত অ্যামেচার–আগে এমন দেখা যায়নি’
রংপুরে ৪ খুনের তদন্তে পুলিশ এত ভুল করল কেন? এসব কি আসলেই ভুল, নাকি অন্য কিছু? রংপুরের ঘটনায় তদন্তকারী সংস্থার যে গাফলতি–তেমনটা আগে দেখা যায়নি। পুলিশের হাতে কী আছে? আলামত সংগ্রহে এত হেলাফেলা কেন?

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে পড়েছিল মুখে স্কচটেপ মোড়ানো মরদেহ
রাজধানীর বনানীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে মুখে স্কচটেপ মোড়ানো অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ।

রাউজানে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামের রাউজানের উরকিরচরে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা বলছে, নিহত মুহাম্মদ করিম (৩৫) যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তবে পুলিশ বলছে, নিহত করিমের বিরুদ্ধে কয়েকটি থানায় বিভিন্ন মামলা রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উরকিরচর ইউনিয়নের কেরানীহাট বাজারে এ

সিদ্ধার্থ-মুগ্ধের স্বীকারোক্তির বাইরে ছিল না কোনো তথ্যপ্রমাণ
২১ আগস্ট শুক্রবার ভোরে রংপুরের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীর সপরিবারে হত্যার ঘটনাটি সকলেই জানে। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর পরিবারের চারজনের মরদেহ উদ্ধার হওয়ার অল্প সময়ের মধ্যেই পারিপার্শ্বিক আলামত দেখে গোয়েন্দাদের ধারণা হয়–এটি স্পষ্ট পরিকল্পিত ডাকাতির ঘটনা।

চট্টগ্রামে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
কক্সবাজার থেকে ইয়াবাগুলো বিক্রির জন্য কুষ্টিয়া নিয়ে যাচ্ছিল বলে শফিকুল তখন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল। ইয়াবাগুলো তিনি মনিরুল ইসলামের নিকট থেকে কিনেছিলেন।

লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে র্যাব: ডিজি
“২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে পুলিশসহ বিভিন্ন বাহিনীর লুট হওয়া অস্ত্র উদ্ধারে সারা দেশে বিশেষ অভিযান শুরু করবে র্যাব। ইতিমধ্যেই র্যাবকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। অস্ত্র উদ্ধারে তথ্য প্রদানকারীদের পুরস্কার প্রদানের পাশাপাশি নাম পরিচয় গোপন রাখা হবে।”

আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে বিভিন্ন অনিয়ম–দুর্নীতির এসব অভিযোগের মধ্যে আছে নিয়োগ, বদলি, কেনাকাটা সিন্ডিকেট। দুদকের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা আজ বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাজার বিরুদ্ধে বিদিশার আপিল, জামিন নামঞ্জুর
ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণা করে দুই বছরের সাজার বিরুদ্ধে আপিল করেন সাবেক রাষ্ট্রপতি হুসাইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। এরপর আপিলের শর্তে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করেন। এ কারণে তাকে কারাগারেই থাকতে হচ্ছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ মো. শাহজাহান কবিরের আদালত শুনানি নিয়ে

বাড়ির বিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ নিয়ে যেসব উত্তর খোঁজা জরুরি
স্থানীয় এক সাংবাদিকের কাছে নিহত আগামী চক্রবর্তী প্রার্থীর এক বান্ধবী দাবি করেন, শুক্রবার ভোর পর্যন্ত ফেসবুক ম্যাসেঞ্জারে প্রার্থীর সঙ্গে চ্যাট করছিলেন তিনি। সেসময় প্রার্থী ম্যাসেজে বলেছিলেন, তাদের বাড়ির বিদ্যুৎ সংযোগে কোন একটা সমস্যা হয়েছে, আশপাশের সব বাড়িতে বিদ্যুৎ থাকলেও নেই তাদের বাড়িতে।

সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
সীমান্ত এলাকায় চোরাচালানসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে আধুনিকায়ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। আজ মঙ্গলবার সিলেটে বিজিবি সেক্টর সদর দপ্তরের সীমান্ত স্কুল অব সার্ভেইলেন্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ারের উদ্বোধন ও স্মৃতিফলক উন্মোচন করে



