চরচা প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ে বাধা দেওয়ায় সোহান (১৬) নামে এক স্কুল শিক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোহান তুরাগ ইন্টারন্যাশনাল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
গতকাল রোববার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের নবীনগর হাউজিংয়ের ২ নম্বর রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সোহানকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তাকে অপারেশন থিয়েটার কমপ্লেক্সে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আহতের বাবা জামাল হোসেন জানান, রাতে দুই বন্ধু নবীনগর হাউজিং এলাকায় যাওয়ার সময় কয়েকজন ছিনতাইকারী সোহানের বন্ধুর কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সোহান বন্ধুকে রক্ষা করতে এগিয়ে গেলে ছিনতাইকারীরা তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তারা সোহানকে দুই হাঁটুর নিচে কুপিয়ে জখম করে পালিয়ে যায়।
জামাল হোসেন অভিযোগ করে বলেন, ‘‘ঢাকা উদ্যান এলাকার চিহ্নিত ছিনতাইকারী শাহিনের অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত থাকতে পারে।’’ জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মোহাম্মদপুর এলাকা থেকে আহত অবস্থায় এক কিশোরকে হাসপাতালে আনা হয়েছে। পরিবারের বরাত দিয়ে জানা গেছে, ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করেছে। বিষয়টি মোহাম্মদপুর থানাকে জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।