Advertisement Banner

৪ বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

চরচা প্রতিবেদক
চরচা প্রতিবেদক
৪ বিভাগে ঝড়বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা

দেশের চার বিভাগে আজ বৃহস্পতিবার দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোতে এরইমধ্যে জারি করা হয়েছে সতর্ক সংকেত।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত বৃহস্পতিবারের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর মধ্যে রংপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে আসা এই ঝোড়োহাওয়ার গতি ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সম্পর্কিত