সিলেট প্রতিনিধি

সিলেটে চাকু দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যা করা হয়েছে। আজ রোববার সকালে রায়নগরের দপ্তরীপাড়া এলাকায় সাড়ে ১১টার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহত জুয়েল (২৬) রায়নগর দপ্তরিপাড়ার সাকেরের কলোনির বাসিন্দা। নিহত জুয়েলের বন্ধু মো. হাবিল (২৫) কে আটকের পর মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা।
পুলিশ জানায়, জুয়েল ও মো. হাবিল বন্ধু ছিলেন। রোববার সকাল ১১টার দিকে পূর্ব শত্রুতার জের ধরে তাদের দুইজনের মধ্যে এর মারামারির ঘটনা ঘটে। মারামারির এক পর্যায়ে মো. হাবিল জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেয় এবং তার সাথে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দিয়ে জুয়েলের গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করে।
এ ঘটনার পরে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং পুলিশকে খবর দেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।
এদিকে পুলিশ ঘটনাস্থলে পৌছালে স্থানীয়রা মো. হাবিলকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সৌপর্দ করেন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”