Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বইমেলাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই: ডিএমপি

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৪৯
বইমেলাকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কা নেই: ডিএমপি

অমর একুশে বইমেলাকে ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার।

Advertisement
Advertisement
Advertisement

আজ বুধবার দুপুরে সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মো. সরওয়ার বলেন, ‘‘অমর একুশে বইমেলাকে ঘিরে আমরা কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি। আমাদের ইন্টেলিজেন্স সংস্থাগুলোর প্রাপ্ত তথ্য অনুযায়ী এখন পর্যন্ত নাশকতার কোনো আশঙ্কা নেই। তবে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।’’

ডিএমপি জানায়, মেলা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। ইউনিফর্ম পুলিশের পাশাপাশি সাদা পোশাকে বিশেষ টিম মোতায়েন থাকবে। মেলা চলার সময় পুলিশ কন্ট্রোল রুম থেকে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নজরদারি করা হবে। রাতে ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত থেকে নিরাপত্তা তদারকি করবেন।

Advertisement
Advertisement
Advertisement

মেলা প্রাঙ্গণ ও এর চারপাশে প্রায় ৩০০টি ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করা হয়েছে। ডগ স্কোয়াড দিয়ে নিয়মিত সুইপিং পরিচালনা করা হবে। প্রবেশমুখে আর্চওয়ে ও মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি চালানো হবে। পাশাপাশি ম্যানুয়াল চেকিংও থাকবে। ধারালো অস্ত্র, বিস্ফোরক বা দাহ্য পদার্থ নিয়ে কেউ মেলায় প্রবেশ করতে পারবেন না।

রমজানে ইসলামি বইমেলাislamic bookfair

নারী-শিশু ও জরুরি সেবায় বিশেষ ব্যবস্থা

মেলায় আগত নারী ও শিশুদের জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সোয়াট, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট, ডিবি ও অন্যান্য বিশেষায়িত টিম প্রস্তুত থাকবে। মেলা প্রাঙ্গণে ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও থাকবে।

এ ছাড়া লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টার, হেল্প ডেস্ক ও শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। হকার, বখাটে, ছিনতাইকারী ও পকেটমারদের তৎপরতা ঠেকাতে বিশেষ নজরদারি থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ট্রাফিক ব্যবস্থাপনায় ডাইভারশন

ডিএমপি ট্রাফিক বিভাগ জানিয়েছে, দর্শনার্থীর চাপ বিবেচনায় বিশেষ ট্রাফিক পরিকল্পনা নেওয়া হয়েছে। টিএসসি, দোয়েল চত্বর ও হাকিম চত্বরে ডাইভারশন থাকবে। নির্ধারিত পার্কিংয়ের জন্য সোহরাওয়ার্দী উদ্যানসংলগ্ন এলাকা, মহসিন হল মাঠ, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, ফুলার রোড ও জিমনেসিয়াম মাঠ নির্ধারণ করা হয়েছে।

বইমেলার জন্য তৈরি হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান6s7vPzoDv_Q-HD

মেলা চলাকালে দিন ও রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভারী যানবাহন প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। পরিস্থিতি বিবেচনায় কিছু সড়ক আংশিক সময়ের জন্য খোলা বা বন্ধ রাখা হতে পারে।

দর্শনার্থীদের উদ্দেশে ডিএমপি অনুরোধ জানিয়েছে, মেলার গেটের সামনে যানজট তৈরি না করে কিছুটা দূরে নেমে হেঁটে প্রবেশ করতে, যাতে অন্যরা নির্বিঘ্নে ঢুকতে পারেন।

ধর্মীয় সংবেদনশীলতা ও সার্বিক নজরদারি

সংবাদ সম্মেলনে জানানো হয়, ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে—এমন কোনো বই স্টলে আছে কি না, সে বিষয়েও নজরদারি রাখা হবে। একইসঙ্গে মেলার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও দর্শনার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে পুলিশ।

প্রতিবছরের মতো এবারও বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানজুড়ে। বইপ্রেমীদের এই প্রাণের উৎসব ঘিরে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

বিষয়: একুশে বইমেলাপুলিশডিএমপিবইমেলাঅপরাধ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।