Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সাভারে সিটিটিসির অভিযান: জেএমবি সন্দেহে আটক ১, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৯: ১৩
সাভারে সিটিটিসির অভিযান: জেএমবি সন্দেহে আটক ১, বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
সাভারে অভিযান চালিয়ে জেএমবি সন্দেহভাজন আটক ও বিস্ফোরক উদ্ধার। ছবি: ইউএনবি

সাভারে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) সন্দেহে একজনকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। এ সময় ককটেলসদৃশ কয়েকটি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল মঙ্গলবার রাতে শুরু হওয়া এ অভিযান আজ বুধবার ভোর পর্যন্ত চলে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনাও ঘটে।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় পুলিশের সহায়তায় সাভারের দক্ষিণ শ্যামপুর এলাকায় আবদুল জলিলের মালিকানাধীন চারতলা একটি ভবনে অভিযান শুরু করে সিটিটিসি। আটক ব্যক্তির নাম আরিফ হোসাইন (২৫)। পরে অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব)) সদস্যরাও যোগ দেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, সিটিটিসির সদস্যরা বাড়িটি থেকে জঙ্গি সন্দেহে আরিফকে আটক করে। এ সময় ভবনটি থেকে কয়েকটি ককটেলসদৃশ বোমা এবং বিস্ফোরক তৈরিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়।

Advertisement
Advertisement
Advertisement
গ্রাহকদের আটকে থাকা টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা কি বাড়বে?Finance

স্থানীয়রা জানান, সন্ধ্যা ৭টার কিছু পর সিটিটিসির সদস্যরা ওই ভবন এলাকাটি ঘিরে ফেলেন।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের অন্তত ১০টি বাড়ির বাসিন্দাদেরও সরিয়ে নেওয়া হয়।

পরে রাত সাড়ে ১০টার দিকে সিটিটিসির কয়েকজন সদস্য আরিফকে সঙ্গে নিয়ে ওই এলাকা থেকে চলে যান। এসময় সিটিটিসির এক সদস্য বলেন, অভিযানের অংশ হিসেবে আটক ব্যক্তিকে অন্য একটি স্থানে নিয়ে যাওয়া হচ্ছে।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে ভবনের ভেতর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে একটি ককটেলসদৃশ বোমা ছোড়া হয় বলে জানান ওসি সাইফুল আলম। তিনি বলেন, সিটিটিসির বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা বিশেষ সতর্কতা অবলম্বন করে উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো সরিয়ে নেন।

বিষয়: সিটিটিসিআটকর‍্যাবসাভারজেএমবিবোমা  
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক