Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১৩: ১১
আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতা করতে পারে—এমন আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে দেশের সকল ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেন্সিয়াল) কামরুল আহসানের স্বাক্ষর করা এক চিঠিতে এই জরুরি নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর ক্ষুব্ধ হতে পারে এবং সংঘর্ষে জড়াতে পারে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) পক্ষ থেকে পৃথকভাবে মাঠ তদন্তের প্রতিবেদন জমা দেওয়া হয়। তিনটি সংস্থাই তাদের প্রতিবেদনে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করেছে। এরপরই সারা দেশে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।

পুলিশ সদর দপ্তরের চিঠিতে বলা হয়েছে, আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও প্রতিষ্ঠাবার্ষিকীর ব্যানার নিয়ে প্রকাশ্যে মিছিল করতে পারে। এসব কর্মসূচিতে বাধা দেওয়া হলে দলটির নেতা-কর্মীরা পুলিশের ওপর ক্ষুব্ধ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে।

Advertisement
Advertisement
Advertisement
সরকার চাইছে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ থাকুক: তথ্য উপদেষ্টাjahed ur rahman

ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) একজন দায়িত্বশীল কর্মকর্তা চরচাকে বলেন, ‘‘যেকোনো গুরুত্বপূর্ণ দিবসের আগে নিরাপত্তার বিষয়টি মাঠ তদন্ত করা আমাদের রুটিন ওয়ার্ক। রাষ্ট্রের জন্য ন্যূনতম ঝুঁকির সম্ভবনা থাকলেও তা নিয়ে আমরা অ্যাডভান্স তদন্ত করি। আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী নিয়ে আমরা যে ধরনের তথ্য পেয়েছি তাতে অবশ্যই নিরাপত্তার কনসার্ন তৈরি হয়।’’

প্রতিষ্ঠাবার্ষিকীর দিন আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশের বিভিন্ন জায়গায় শোডাউন করবে এমন তথ্য জানিয়ে ওই কর্মকর্তা বলেন, ‘‘আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতিহত করতে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, বিএনপিসহ সাধারণ মানুষও রাস্তায় নেমে আসতে পারে। তাই সংঘর্ষ বাধার প্রবল সম্ভবনা রয়েছে।’’

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘‘আমাদের তথ্য বলছে, এদিন যেহেতু আওয়ামী লীগের নেতা-কর্মীরা মিছিল ও শোডাউন করতে পারে, তাই তাদের লোকবল বেশি থাকবে। এমনকি তারা পুলিশের প্রতি মারমুখিও হতে পারে। তাছাড়া আমরা এমনও তথ্য পেয়েছি সংঘর্ষ বাধলে আশপাশের স্থাপনায় ভাংচুর করা, ককটেল বিস্ফোরণ এবং আগুন দেওয়ার মতো ঘটনাও ঘটাতে পারে। যার প্রমাণ আমরা ইতোমধ্যে পেয়েছি, গতকাল বৃহস্পতিবারই মহাখালীতে একাধিক ককটেল ফাঁটিয়ে তারা (আওয়ামী লীগের নেতা-কর্মীরা) মিছিল করেছে।’’

সার্বিক এই নিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়েই পুলিশ সদর দপ্তর থেকে সারা দেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার চূড়ান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

এদিকে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে দাবি করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম। আজ শুক্রবার ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘‘সামনে ১০ মহরম (আশুরা) ও ২৩ জুন একটি রাজনৈতিক দলের (আওয়ামী লীগ) প্রতিষ্ঠাবার্ষিকী রয়েছে। এ উপলক্ষে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা, চেকপোস্ট এবং বিশেষ অভিযান অব্যাহত রাখা হয়েছে। তবে ২৩ জুনকে কেন্দ্র করে বর্তমানে কোনো সুনির্দিষ্ট হুমকি নেই।’’

বিষয়: বাংলাদেশগোয়েন্দা সংস্থাগোয়েন্দা পুলিশঢাকাপুলিশআওয়ামী লীগরাজনীতির‍্যাবঅপরাধ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক