গোয়েন্দা পুলিশ

সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গুলশানের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

হেফাজতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু: ফরিদপুরের ডিবির ওসি প্রত্যাহার
পরিবারের দাবি, গেল শনিবার বিকেল ৫টার দিকে ডিবি পুলিশ তাকে আটক করে এবং মায়ের সামনেই মারধর করে। পরে রোববার সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডিবি হেফাজতে তার মৃত্যু হয়।

আ. লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে নাশকতার আশঙ্কা, সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী। এই দিনটিকে কেন্দ্র করে দলটির নেতা-কর্মীরা রাজধানী ঢাকাসহ সারা দেশে নাশকতা করতে পারে—এমন আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরইমধ্যে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে দেশের সকল ইউনিটকে সর

রাজশাহীতে দুধবাহী লরি থেকে টাকা ছিনতাই, ২ মাস পর গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীর বেলপুকুর থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর এক ক্লু-লেস দস্যুতার রহস্য উদ্ঘাটন করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি)। এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ।

বাংলাদেশ কি ‘ধর্ষণ সংস্কৃতি’তে আক্রান্ত?
ঠিক কী কী কারণে নারীর প্রতি সহিংসতা বাড়ছে? এমন প্রশ্ন তুললে সঙ্গে সঙ্গেই একগাদা উত্তর ছুটে আসবে। এর মধ্যে থাকবে–বিচারহীনতার সংস্কৃতি বা দীর্ঘসূত্রি বিচার, পুরুষ বাদে অন্য লৈঙ্গিক পরিচয়কে দ্বিতীয় বা তৃতীয় শ্রণির নাগরিক হিসেবে বিবেচনা, সমাজ ও রাষ্ট্রের পৌরষিক সত্তাসহ আরও অনেক কিছু

যেনতেনভাবে সাজার দাবি তুলে আরেক দানবকে জাগাচ্ছি না তো?
অপরাধীর বিচার এবং সেই বিচারের রায় থেকে শুরু করে বিচিত্র সব সাজার তালিকা দেওয়া থেকে শুরু করে সাজা কার্যকরের নানা তরিকা পর্যন্ত বাতলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আজকের দুনিয়ার পুলিশ, গোয়েন্দা, বিচারালয় থেকে শুরু করে কবরখানা পর্যন্ত সবকিছুই তো এখন সামাজিক মাধ্যম। কে তাকে রুখবে?

মাদক উদ্ধার অভিযানে হামলার শিকার পুলিশ
একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুঁড়ে ফেলেন। পরে ডিবি পুলিশের কনস্টেবল মৃণাল পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়।

শীর্ষ সন্ত্রাসী টিটন হত্যায় কার লাভ?
টিটন হত্যার পেছনে একাধিক মোটিভ ধরে কাজ করছে পুলিশ ও গোয়েন্দারা। মূল শুটার ধরা না পড়লে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। তবে এই হত্যাকাণ্ডে একাধিক সন্ত্রাসী গ্রুপের স্বার্থ হাসিল হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।

টিটন হত্যার ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা ‘পিচ্চি হেলালের’, দাবি পরিবারের
রাজধানীর নিউমার্কেট এলাকায় খন্দকার নাইম আহমেদ টিটন হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং নিজেকে বাঁচাতে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।

রাজধানীতে নিষিদ্ধ সংগঠন ‘আরসা’র চার সদস্য গ্রেপ্তার
রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘আরসা’র চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আইএস সম্পৃক্ততার সন্দেহে যুবক গ্রেপ্তার
দেশে সম্ভাব্য জঙ্গি হামলার পরিকল্পনাকারী এবং নিষিদ্ধঘোষিত উগ্রবাদী সংগঠন আইএসের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে মো. রাকিব হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পয়লা বৈশাখে নিরাপত্তা নিয়ে আতঙ্ক আর কত?
প্রতি বছর পয়লা বৈশাখের আগে কঠোর নিরাপত্তা, সতর্কতা ও বিধিনিষেধের ঘোষণা একদিকে প্রশাসনের প্রস্তুতির বার্তা দেয়। অন্যদিকে, মনে করিয়ে দেয় সম্ভাব্য ঝুঁকির কথাও। প্রশ্ন উঠতেই পারে, উৎসব ছাপিয়ে কি আতঙ্কই স্থায়ী হচ্ছে?

হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শিরীন শারমিনকে আদালতে পাঠাল ডিবি
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত ২২ মে যে তালিকা প্রকাশ করে, তাতে শিরীন শারমিন চৌধুরীর নামও ছিল।

সাবেক স্পিকার শিরীন শারমিন আটক
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে তার নিজ বাসা থেকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার
বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইরানে হামলা নিয়ে মার্কিন গোয়েন্দা কর্মকর্তারাই নার্ভাস
ইরানে হামলার সব প্রস্তুতি নিয়ে রাখলেও অনেক কিছুই ভাবাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান আগের চেয়ে অনেক বেশি প্রস্তুত। বিশেষ করে চীন ও রাশিয়ার সাহায্য নেওয়ার পর। ফলে হামলা চালালে নিজেদের ক্ষয়ক্ষতি কত হতে পারে এ নিয়ে মার্কিন গোয়েন্দা ও ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা নার্ভাস অবস্থায় আছেন।

ডিজিএফআইয়ের সাবেক ডিজি সাইফুলের ব্যাংক হিসাব অবরুদ্ধ
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক (ডিজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলমের নামে ট্রাস্ট ব্যাংক পিএলসির একটি হিসাবে থাকা ৭৭ লাখ ৫৬৯ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কেন প্রয়োজন, পাবেন কীভাবে?
পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করতে পাসপোর্টের সত্যায়িত কপি (ন্যূনতম ৩ মাস মেয়াদ থাকতে হবে), জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা জন্ম নিবন্ধন সনদ, সদ্য তোলা সত্যায়িত ছবি এবং চালান বা অনলাইন পেমেন্টের কপি আপলোড করতে হবে।

বরিশালে জাল টাকাসহ কিশোর আটক
বরিশালে পাঁচ হাজার জাল টাকাসহ এক কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে বরিশাল শহরে ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই কিশোর পেশায় অটোরিকশা চালক।

স্থানীয় দ্বন্দ্ব ও ব্যবসায়িক কারণে মোসাব্বির খুন: ডিবি
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ব্যবসাকেন্দ্রিক ও রাজনৈতিক কারণগুলোও আমরা খতিয়ে দেখছি।”



