Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

‘পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে মোকাররমের মরদেহ ৮ টুকরো করে’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৭: ৫৩
‘পরকীয়া প্রেমিকা ও বান্ধবী মিলে মোকাররমের মরদেহ ৮ টুকরো করে’

রাজধানীর মুগদার মান্ডা এলাকায় উদ্ধার হওয়া খণ্ডিত মরদেহের রহস্য উদঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে বাহিনীটি জানিয়েছে, তার নাম মোকাররম এবং তিনি একজন সৌদি প্রবাসী ছিলেন। মূলত পরকীয়া প্রেমিকা ও তার বান্ধবীর নির্মম নৃশংসতার শিকার হয়ে তাকে জীবন হারাতে হয়েছে। ঘটনার মূল আসামি হেলেনা বেগম ও তার মেয়ে হালিমাকে আলামতসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৩।

Advertisement
Advertisement
Advertisement

আজ সোমবার বিকেল ৩টায় শাহজাহানপুরের র‍্যাব-৩ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, ভুক্তভোগী মোকাররমকে প্রথমে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করা হয় এবং পরে নৃশংসভাবে হত্যা করা হয়। অপরাধ ঢাকতে হত্যাকারীরা তার মরদেহ কেটে আট টুকরো করে পলিথিনে ভরে মান্ডার একাধিক এলাকার ময়লার স্তূপে ফেলে দেয়। এ ছাড়া আসামিরা ভুক্তভোগীর পাঁচ লাখ টাকা আত্মসাৎ করেছে বলে জানিয়েছে র‍্যাব।

এর আগে, গতকাল রোববার বিকেলে মুগদা মান্ডার এক বাসভবনের বেজমেন্ট থেকে প্রথমে সাতটি খণ্ডের দেহটি উদ্ধার করা হয়। তখন মাথাটি নিখোঁজ থাকলেও পরে পাশের ময়লার স্তূপ থেকে সেটি উদ্ধার করে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

মরদেহটি পচাগলা অবস্থায় ছিল। স্থানীয় লোকজন দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে এই বীভৎস হত্যাকাণ্ডের বিষয়টি সামনে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহের খণ্ডিতাংশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রবাসীর টাকা হাতিয়ে নেওয়ার লোভ এবং পরকীয়ার জেরে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।

বিষয়: মরদেহর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নমুগদাহত্যাআসামিগ্রেপ্তারহত্যাকাণ্ডর‍্যাব
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক