আসামি

প্রতিবাদ করতেই পেটানো হয় পুলিশ সদস্য আলতাবকে, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
গতকাল শনিবার রাতে আমিনবাজারের বড়দেশি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার ছোট ছেলেকেও মারধর করে গুরুতর আহত করা হয়।

খুলনায় শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে মুরগী দেখানোর কথা বলে ভুক্তভোগী দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে আসামি সবুজ তার ঘরের ভেতর নিয়ে যায়। পরে তাকে ধর্ষণ করে। ঘটনাটি কাউকে না জানানোর জন্য তাকে ভয়ভীতি প্রদান করে।

বরিশালে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ১৪ বছর পর গ্রেপ্তার
শাহারিয়ার রিফাত আরও জানান, রায় ঘোষণার সময় আসামি পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। পরে র্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রামে মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড
কক্সবাজার থেকে ইয়াবাগুলো বিক্রির জন্য কুষ্টিয়া নিয়ে যাচ্ছিল বলে শফিকুল তখন পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছিল। ইয়াবাগুলো তিনি মনিরুল ইসলামের নিকট থেকে কিনেছিলেন।

১৪ বছর পালিয়ে বেড়ানোর পর গ্রেপ্তার ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থাকার পর বরিশালের বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী গ্রেপ্তার হয়েছেন। কারাদণ্ডপ্রাপ্ত পলাতক এই আসামির নাম আব্দুল মান্নান জুয়েল (৩৫)। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮ এর সদস্যরা।

রানা প্লাজা ধস: নকশাবহির্ভূত ভবন নির্মাণের মামলায় আবারও রায় পেছাল
ঢাকার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় নকশাবহির্ভূত ভবন নির্মাণে অবহেলার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় ভবনটির মালিক সোহেল রানাসহ আটজনের বিরুদ্ধে রায় ঘোষণার তালিকা থেকে আবারও মামলাটি যুক্তিতর্কের জন্য উত্তোলন করেছেন আদালত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি ২৪ সেপ্টেম্বর
জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন এলাকায় মো. হোসেন নামে এক মালবাহী ট্রাকচালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ২৪ সেপ্টেম্বর নির্ধারণ করেছেন আদালত।

রংপুরে চার খুন: আসামিদের ডোপ টেস্ট নেগেটিভ, জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
রংপুরে চার হত্যাকাণ্ডের মূল আসামি সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টের ফলাফলে তাদের শরীরে কোনো অবৈধ মাদকের উপস্থিতি পাওয়া যায়নি। তবে বিশেষজ্ঞরা বলছেন, ঘটনার ১০ দিন পর নমুনা সংগ্রহ করায় পরীক্ষায় মাদকের অস্তিত্ব পাওয়া যায়নি। এদিকে, রংপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল

রংপুরে ৪ খুন: চুরিসহ নানা প্রশ্নে সন্দেহ গভীর হচ্ছে
এই আলোচিত হত্যাকাণ্ডের ঘটনাটি জানাজানি হওয়ার পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস, পুলিশ এবং অন্যান্য তদন্তকারী সংস্থা গেলে দেখা যায়, বাড়িতে কোনো বিদ্যুৎ নেই। পরে স্থানীয় দুই ইলেকট্রিশিয়ানের সহযোগিতায় রাত ১২টায় বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়

খুলনায় যুবলীগ কর্মী ইসমাইল হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ৩
খুলনা নগরীর টুটপাড়া এলাকার আলোচিত যুবলীগ কর্মী ইসমাইল হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো: ফারদিন খানসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার তাদেরকে নগরীর বিভিন্নস্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অপর দুই আসামি হলেন, মো: রায়হান মোল্লা ও সাইফুল হাওলাদার।

বিএনপিকর্মী মকবুল হত্যা মামলায় ফের গ্রেপ্তার সাবেক এমপি মিলন
বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্য ও বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে (৭২) ফের গ্রেপ্তার দেখানো হয়েছে।

রংপুরে ৪ খুন: স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে ২ আসামি
আদালত-২-এ ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ শেষে তাদের কারাগারে পাঠায়। কড়া পাহারায় তাদের আদালতে নেওয়া হয়। এর আগে গতকাল রোববার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

১৫ আগস্টের পরিকল্পনা, আরও ১৫ জন রিমান্ডে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নাশকতার পরিকল্পনার অভিযোগে রাজধানীর ভাটারা থানার মামলায় গ্রেপ্তার আরও ১৫ যুবকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিয়াদ হাসান শুনানি শেষে এ আদেশ দেন। আসামিরা হলেন- লিমন খান, দেওয়ান ইসমাইল,

মোহাম্মদপুরে মোবাইল মেকানিককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার আসামি কারাগারে
রাজধানীর মোহাম্মদপুরে মোবাইল ফোন নিয়ে পূর্ব বিরোধের জেরে জিহাদ (২০) নামের এক মোবাইল মেকানিককে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগের ঘটনায় গ্রেপ্তার মো. পারভেজকে কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার বিকেলে তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার এসআই মো: আক্কেল আলীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যা

১৫ আগস্টের পরিকল্পনা: ভাটারা থানায় গ্রেপ্তারদের মধ্যে ১৫ জন রিমান্ডে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর ভাটারা থেকে গ্রেপ্তার ৫২ জনের মধ্যে ১৫ জনকে তিন দিন করে রিমান্ডের আদেশ দিয়েছেন আদালত।

সালাম মুর্শেদীর সরকারি সম্পত্তি আত্মসাৎ: প্রথম দিনেই সাক্ষ্য হয়নি
রাজধানীর গুলশান-২ এলাকায় ২৭ কাঠা সরকারি সম্পত্তি আত্মসাতের অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুস সালাম মুর্শেদীসহ ১৩ আসামির বিরুদ্ধে প্রথম দিনেই সাক্ষ্য গ্রহণ হয়নি। আজ বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালামের আদালতে মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারিত ছিল।

খুলনায় মাদক মামলায় ২ আসামির যাবজ্জীবন
খুলনায় মাদক মামলায় দুই মাদক কারবারীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের প্রত্যেককেই পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। আজ বৃহস্পতিবার খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন।

কারাগারে থেকে কীভাবে সাবেক মেজর সাদিক গাড়িতে আগুন দিলেন?
রাজধানীর বসুন্ধরা এলাকায় প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মেজর মো. সাদেকুল হককে (৩০) গ্রেপ্তার দেখানোর আবেদনে অসঙ্গতি থাকায় ভাটারা থানার পরিদর্শক মাজহারুল ইসলাম ও তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক মো. চাঁদ আলীকে গ্রেপ্তারের আবেদনের কারণ ব্যাখ্যা চেয়ে তলব করেছেন আদালত।

হাদি হত্যার আসামি ও শেখ হাসিনাকে ফেরত চাইল বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি হত্যায় অভিযুক্তদের ফেরত দিতে ভারতকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।

যানজটে আটকে আদালতে জেরার সময় শেষ পরী মণির
শ্লীলতাহানির অভিযোগে পরী মণির করা মামলায় রাস্তায় যানজটে আটকে আদালতের সময় শেষ হয়ে গেল পরী মণির। আজ রোববার সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৯-এর বিচারক শাহাদাৎ হোসেন ভূঁইয়ার আদালতে পরী মণির করা মামলায় তাকে জেরার দিন ধার্য ছিল।
