Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ময়মনসিংহে দিপু হত্যা মামলার মূলহোতা ইয়াছিন গ্রেপ্তার

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৫: ২৫
ময়মনসিংহে দিপু হত্যা মামলার মূলহোতা ইয়াছিন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে হত্যার পর মরদেহ পোড়ানোর ঘটনায় সরাসরি নেতৃত্বদানকারী ইয়াছিন আরাফাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বুধবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহযোগিতায় রাজধানীর ডেমরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইয়াছিন আরাফাত ভালুকা থানার হবিরবাড়ি এলাকার গাজী মিয়ার ছেলে। পেশায় মাদরাসা শিক্ষক ইয়াছিন হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির পর বুধবার বিকেল ৪টার দিকে ডেমরার সারুলিয়া থেকে তাকে আটক করা হয়।

​তদন্ত সংশ্লিষ্টদের জানিয়েছেন, গত ১৮ ডিসেম্বর দিপু হত্যাকাণ্ডের পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দেন ইয়াছিন। তিনিই প্রথম কারখানার গেটে স্লোগান দিয়ে জনতাকে উত্তেজিত করেন। তার নেতৃত্বেই দিপুকে কারখানা থেকে টেনে বের করে পিটিয়ে হত্যা করা হয়। এমনকি মরদেহ দড়ি দিয়ে বেঁধে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া এবং পরবর্তীতে মহাসড়কে আগুন দিয়ে পোড়ানোর মূল পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীদের মধ্যে অন্যতম ছিলেন এই মাদরাসা শিক্ষক।

Advertisement
Advertisement
Advertisement
ময়মনসিংহে দিপু হত্যা: ১২ আসামি তিনদিনের রিমান্ডেdipu chandra

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, এ নিয়ে মামলায় মোট ২১ জন গ্রেপ্তার হলেন। তাদের মধ্যে ৯ জন আসামি ইতোমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ৩ জন সাক্ষী ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। ১৮ জনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে গত ১৮ ডিসেম্বর রাতে দিপু চন্দ্র দাসকে কারখানা থেকে বের করে পিটিয়ে হত্যা করে একদল মানুষ। পরে তার মরদেহ মহাসড়কের ডিভাইডারের গাছে ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় পরদিন নিহতের ভাই বাদী হয়ে ১৫০ জন অজ্ঞাত ব্যক্তির নামে মামলা করেন।

​পুলিশ জানিয়েছে, মূলহোতা ইয়াছিনকে রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিষয়: মরদেহপুলিশগ্রেপ্তারআসামিভালুকাময়মনসিংহপিটিয়ে হত্যা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।