Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মোহাম্মদপুরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৯ মে ২০২৬, ১৪: ০৩
মোহাম্মদপুরে জাল টাকা তৈরির সরঞ্জামসহ গ্রেপ্তার ১

রাজধানীর মোহাম্মদপুরে জাল নোট তৈরির সরঞ্জাম ও একটি ল্যাপটপসহ মো. সজিব হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে বাজারে জাল টাকা ছড়িয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে দাবি করেছে র‍্যাব।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুরের হাউজিং সোসাইটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার ৯০০ টাকার জাল নোট, একটি ল্যাপটপ এবং জাল টাকা তৈরির মেশিন উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এন রায় নিয়তি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে, মোহাম্মদপুর এলাকায় একটি চক্র জাল টাকা তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত। পরে র‍্যাবের একটি দল অভিযান চালিয়ে সজিবকে হাতেনাতে গ্রেপ্তার করে।

র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব নিজেকে পেশাদার জাল নোট প্রস্তুতকারী ও সরবরাহকারী হিসেবে স্বীকার করেছে বলে জানানো হয়। তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের একটি বাসায় জাল নোট তৈরির মেশিন বসিয়ে এই কার্যক্রম চালিয়ে আসছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

র‍্যাব জানায়, ফেসবুকের মাধ্যমে বরিশালের চৌমাথা এলাকার এক ব্যক্তির কাছ থেকে জাল নোট প্রিন্টের পিডিএফ ফাইল সংগ্রহ করতেন সজিব। পরে সেই ডিজাইন ব্যবহার করে বাসায় বসেই জাল টাকা ছাপাতে। ঈদুল আজহাকে সামনে রেখে নগদ অর্থের লেনদেন বেড়ে যাওয়ায় তিনি এই সময়টিকে জাল নোট বাজারজাতের জন্য বেছে নিয়েছিলেন।

র‍্যাব আরও জানায়, প্রাথমিক তদন্তে আরও জানা গেছে, সজিব ইতোমধ্যে চট্টগ্রাম, সাভারসহ দেশের বিভিন্ন এলাকায় বিপুল পরিমাণ জাল নোট সরবরাহ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলের জাল টাকা ব্যবসায়ী ও ডিলারদের সঙ্গেও তার যোগাযোগ রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কে এন রায় নিয়তি বলেন, জাল টাকা তৈরি ও সরবরাহের অভিযোগে এর আগেও ২০২৪ সালে র‍্যাব-২ এর হাতে গ্রেপ্তার হয়েছিল সজিব। ওই মামলায় জামিনে বেরিয়ে এসে তিনি আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন।

বিষয়: জাল নোটর‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নগ্রেপ্তারর‍্যাবজাল টাকা
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক