
মোসলেহ্ উদ্দিন আরও বলেন, “ঈদকে কেন্দ্র করে রাজধানীতে জাল টাকার বিস্তার রোধে প্রতিটি পশুর হাটে ডিএমপির পক্ষ থেকে জাল টাকা শনাক্তকরণ মেশিন রাখা হবে।”

র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সজিব নিজেকে পেশাদার জাল নোট প্রস্তুতকারী ও সরবরাহকারী হিসেবে স্বীকার করেছে বলে জানানো হয়। তিনি দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরের একটি বাসায় জাল নোট তৈরির মেশিন বসিয়ে এই কার্যক্রম চালিয়ে আসছিলেন।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

পুলিশ সূত্রে জানা যায়, বিকেল ৩টা ২০ মিনিটের দিকে গুলশান থানাধীন ৩৬ নম্বর রোডে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের থেকে ৫০ লাখ টাকার জাল নোট এবং একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়।

গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরা সদরের রামনগর গ্রামের মো. মুকুল হোসেন এবং বৈকারি গ্রামের মো. শিমুল মোড়ল।

রাজধানীর তুরাগ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল টাকা ও জালনোট তৈরির সরঞ্জামসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।

স্বাধীনতার পর নিজস্ব মুদ্রা চালু করতে দ্রুত উদ্যোগ নেয় বাংলাদেশ। ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম ১ ও ১০০ টাকার নোট বাজারে আসে, যাতে দেশের মানচিত্র স্থান পেয়েছিল। পরবর্তীতে জাল নোটের ঝুঁকি মোকাবিলা ও নতুন নকশা প্রণয়নে শিল্পীদের যুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক নতুন অধ্যায়ের সূচনা করে।

বরিশালে পাঁচ হাজার জাল টাকাসহ এক কিশোরকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে বরিশাল শহরে ২৮ নম্বর ওয়ার্ডের শেরে বাংলা সড়কের লোহারপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক ওই কিশোর পেশায় অটোরিকশা চালক।

জাল টাকা কীভাবে চিনব, কীভাবেইবা থাকব সতর্ক তা নিয়ে চরচার সঙ্গে আলোচনা করেছেন ব্যাংকার ও জাল মুদ্রা বিশেষজ্ঞ আসাদুল হাকিম।

জাল টাকা কীভাবে চিনব, কীভাবেইবা থাকব সতর্ক তা নিয়ে চরচার সঙ্গে আলোচনা করেছেন ব্যাংকার ও জাল মুদ্রা বিশেষজ্ঞ আসাদুল হাকিম।