আইন ও সালিশ কেন্দ্র

দেশে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যায় আসকের উদ্বেগ
আসক জানিয়েছে, বাংলাদেশের সংবিধানের ২৮ ও ৩২ অনুচ্ছেদে শিশুদের জীবন, নিরাপত্তা ও মর্যাদার অধিকার নিশ্চিত করা হয়েছে।

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহতের ঘটনায় আসকের নিন্দা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

কুষ্টিয়ায় ‘পীরকে’ পিটিয়ে হত্যায় আসকের নিন্দা
কুষ্টিয়ার দৌলতপুরে এক ‘পীরকে’ পিটিয়ে হত্যা, তার দরবারে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

জামিন হলেই আ.লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া সেই ডিআইজিকে নোটিশ
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা জামিনে মুক্তি পেলেই অন্য মামলায় গ্রেপ্তার দেখানোর নির্দেশ দেওয়ার অভিযোগে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশের নারী নির্যাতনের কেন্দ্রে কি ম্যাডোনা-হোর কমপ্লেক্স?
(নারীর প্রতি বিদ্বেষের) এই মানসিকতা আসলে জেনারেশনাল ট্রমার মতো প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে নিয়ে যাচ্ছে আমাদের পুরুষেরা। আর এ থেকে তৈরি হচ্ছে নারীদের অনিরাপত্তাবোধ। এই অনিরাপত্তাবোধও চলে আসছে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে।

অনলাইন শিশু যৌন শোষণ প্রতিরোধে সমন্বিত কোড অব কন্ডাক্ট ও জবাবদিহিতার দাবি
এই সংকট মোকাবিলায় বিটিআরসি, আইনশৃঙ্খলা বাহিনী এবং ইন্টারনেট সেবাদাতাদের সমন্বয়ে একটি জবাবদিহিতাভিত্তিক কাঠামো গড়ে তোলার আহ্বান জানিয়েছেন গবেষক ও বিশেষজ্ঞরা।

নির্বাচন পরবর্তী সহিংসতায় আসকের উদ্বেগ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা, প্রাণহানি এবং রাজনৈতিক প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

যৌথবাহিনীর হেফাজতে মৃত্যু ও জনি হত্যা মামলার বাদীকে হয়রানির অভিযোগ আসকের
পরিবারের অভিযোগ অনুযায়ী, রকিকে একটি অবৈধ অস্ত্রের পাশে দাঁড় করিয়ে ছবি তোলা হয়েছে পাশাপাশি তাকে ভয়ভীতি প্রদর্শন করে বলা হয়েছে, এ বিষয়ে প্রতিবাদ করলে তার পরিণতি খারাপ হবে। পড়ার সুযোগ না দিয়েই তাকে একটি কাগজে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে।

কারাবন্দী ব্যক্তি প্যারোল না পাওয়ায় উদ্বেগ আসকের
প্যারোল অনুমোদনের বিষয়টি প্রশাসনিক বিবেচনার আওতায় থাকলেও তা অবশ্যই স্বচ্ছ, ন্যায়সংগত এবং মানবিক মানদণ্ডের ভিত্তিতে পরিচালিত হওয়া প্রয়োজন। বিশেষ করে পারিবারের সদস্যদের মৃত্যু বা গুরুতর অসুস্থতার মতো পরিস্থিতিতে মানবিক দৃষ্টিভঙ্গি অগ্রাধিকার পাওয়া উচিত বলে মনে করে আসক।

নির্বাচন ঘিরে সহিংসতা ও সাংবাদিক লাঞ্ছনায় আসকের উদ্বেগ
আসক জানায়, রাজনৈতিক সহিংসতার পাশাপাশি সংবাদকর্মীদের ওপর হামলার ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ডিসেম্বর মাসে ১১ জন সাংবাদিক পেশাগত দায়িত্ব পালনকালে লাঞ্ছনার শিকার হয়েছিলেন। যা জানুয়ারি মাসে বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে।

নির্বাচনী সহিংসতা ও উসকানি আসকের গভীর উদ্বেগ
অবিলম্বে এসব অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে আসক। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক সম্মান এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

সাদ্দামকে প্যারোলে মুক্তি না দেওয়া নাগরিক অধিকারের লঙ্ঘন: আসক
পরিবারের আবেদন সত্ত্বেও যশোর কেন্দ্রীয় কারাগারে আটক বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি প্রত্যাখ্যান নাগরিক অধিকারের সরাসরি লঙ্ঘন বলে মনে করে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এ সংক্রান্ত এক সংবাদ বিবৃতি থেকে এই তথ্য জানা যায়।

তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে গ্রেপ্তারে আসকের নিন্দা
আসক জানিয়েছে, এই ধরনের গ্রেপ্তার গণতান্ত্রিক সমাজব্যবস্থায় মতপ্রকাশের স্বাধীনতার জন্য নেতিবাচক দৃষ্টান্ত তৈরি করে।

সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু, আসক ও এমএসএফের নিন্দা
চুয়াডাঙ্গায় সেনা হেফাজতে বিএনপি নেতার মৃত্যুতে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে। আজ মঙ্গলবার পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিন্দা জানানো হয়।

মানবাধিকার পরিস্থিতি সার্বিকভাবে অস্থির ও উদ্বেগজনক: আসক
দেশের মানবাধিকার পরিস্থিতি সার্বিকভাবে অস্থির ও উদ্বেগজনক বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র (আসক)। ২০২৫ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ বুধবার আসকের এক পর্যবেক্ষণে এসব তথ্য জানানো হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে আসকের শোক
সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

ময়মনসিংহে দিপু ও লক্ষ্মীপুরে শিশু আয়েশা হত্যায় আসকের নিন্দা
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা এবং এ ধরনের ঘটনার পেছনে থাকা প্রশাসনিক ব্যর্থতার বিষয়গুলোও নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন বলে আহ্বান জানিয়েছে আসক।

সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তারে আসকের নিন্দা
এ ধরনের গ্রেপ্তার গণমাধ্যমকর্মীদের মধ্যে ভয় সৃষ্টি এবং ভিন্নমত দমনের একটি বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করে বলে জানিয়েছে আসক।

বেগম রোকেয়ার প্রতি বিদ্বেষমূলক মন্তব্যে নিন্দা আসকের
আসক মনে করে, এই ধরনের মন্তব্য ব্যক্তিগত দায়িত্বহীনতার সীমা ছাড়িয়ে গেছে। যা সমাজে বিভাজন, নারীবিদ্বেষী ও ঘৃণামূলক বক্তব্যকে উসকে দেয়।

সীমান্তে বাংলাদেশি হত্যায় আসকের নিন্দা
আসকের পরিসংখ্যান অনুযায়ী, এ বছর জানুয়ারি থেকে নভেম্বর মাস পর্যন্ত ২৮ বাংলাদেশিকে সীমান্ত এলাকায় বিএসএফ হত্যা করেছে।
