
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক সহিংসতা, উসকানিমূলক বক্তব্য এবং অনিয়মের ঘটনায় উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করেছে আসক।
আসক মনে করে, এ ধরনের পরিস্থিতি একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের অন্তরায় এবং সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি করছে।
গণমাধ্যমে প্রকাশিত খবরের বরাত দিয়ে আসক জানায়, গতকাল শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলায় নির্বাচনী সহিংসতায় জামায়াতের এক স্থানীয় নেতা নিহত হয়েছেন। একই ঘটনায় বিএনপির এক নেতা গুরুতর আহত হওয়ার পাশাপাশি উভয় পক্ষের অন্তত ৩০ জন কর্মী-সমর্থক আহত হয়েছেন। দেশের অন্যান্য স্থানেও বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ওপর প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটছে। যা নির্বাচনকালীন পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।
আসক তাদের বিবৃতিতে প্রচারণাকালে নারীদের বোরকা বা নেকাব জোরপূর্বক খুলে ফেলার মতো অনাকাঙ্ক্ষিত ও অপমানজনক ঘটনার নিন্দা জানিয়েছে। আসক-এর মতে, এসব কর্মকাণ্ড নাগরিকের মতপ্রকাশের অধিকার ও সমান মর্যাদাকে খর্ব করছে।
অবিলম্বে এসব অনিয়ম ও সহিংসতার বিরুদ্ধে নিরপেক্ষ ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে আসক। একই সঙ্গে রাজনৈতিক দল ও প্রার্থীদের পারস্পরিক সম্মান এবং মানবাধিকারের প্রতি শ্রদ্ধা বজায় রেখে নির্বাচনী প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।