আইন

সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে
উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

সহিংসতা বাড়ার মধ্যেই অধিকৃত পশ্চিম তীর সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
শহরটির বাসিন্দারা বলছেন, উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি সেখানে নিত্যদিনের ঘটনা। তারা শহরে ঢুকে বাড়িঘরে ক্ষতিসাধন করছে, কিন্তু তাদের ঠেকানোর ক্ষমতা বাসিন্দাদের নেই।

বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে পুলিশকে রাষ্ট্রপতির নির্দেশ
আইনের শাসন প্রতিষ্ঠায় জরুরি ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নিতে পুলিশ বাহিনীর সদস্যদের নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পিএসসির নতুন চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া
সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ নিয়োগের কথা জানানো হয়। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। জনপ্র

‘সংবাদকর্মীদের সুরক্ষা কোনো প্রতিষ্ঠানই দেয় না’
বাংলাদেশে সাংবাদিকতা কতটা চাপে আছে? সাংবাদিকরা প্রতিষ্ঠানগুলো থেকে সুরক্ষা পান না সেভাবে। সরকারের বদল হলেও সাংবাদিকের মার খাওয়া বা হেনস্তার শিকার হওয়ার বিষয়টি প্রায় একই থেকে যাচ্ছে। এ ক্ষেত্রে আইনি কাঠামো, বিদ্যমান গণমাধ্যম প্রতিষ্ঠান, সরকার কী করছে?

চুয়াডাঙ্গায় সব আদালতে নতুন আইন কর্মকর্তা নিয়োগ
আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি-পিপি শাখা) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এসব নিয়োগ দেওয়া হয়েছে।

হিন্দু-মুসলমান সবাই কি ভারতে একই আইন মেনে চলতে বাধ্য হবে?
উত্তরাখণ্ডই স্বাধীন ভারতের প্রথম রাজ্য, যেখানে ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) বা অভিন্ন দেওয়ানি আইন চালু হয়েছে। এই আইনের উদ্দেশ্য হলো ধর্মভেদে আলাদা ব্যক্তিগত আইন বাদ দিয়ে সবার জন্য একই আইন চালু করা। এর আওতায় বিয়ে, তালাক, উত্তরাধিকার ও দত্তক নেওয়ার মতো বিষয় থাকবে।

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ফার্মেসি ও আইন শিক্ষার্থীদের নবীনবরণ
সাউথইস্ট ইউনিভার্সিটির স্কুল অব ল এবং ডিপার্টমেন্ট অব ফার্মেসির উদ্যোগে ফল ২০২৬ সেমিস্টারে নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানাতে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাড়ি নিয়ে প্রতারণা: আত্মসমর্পণ করে তানজিন তিশার জামিন
শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী তানজিন তিশা। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন চান তিশা। শুনানি শেষে আদালত জামিন আবেদন মঞ্জুর করে জানিয়েছেন তার আইনজীবী নিহার হোসেন ফারুক।

২৮ জেলায় ই-বেইল বন্ড চালু, বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে: আইনমন্ত্রী
মামলার জট কমানো এবং জামিন প্রক্রিয়াকে আরও সহজ ও স্বচ্ছ করতে দেশের ২৮টি জেলায় ‘ই-বেইল বন্ড’ পদ্ধতি চালু করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।

চীন যেভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে উপেক্ষা করছে
এখানেই ভবিষ্যতের বড় প্রশ্নটি তৈরি হচ্ছে। যুক্তরাষ্ট্র যদি নিজের আইনি ও প্রাতিষ্ঠানিক শক্তির ভিত্তি দুর্বল করে, তাহলে চীন সেই শূন্যস্থান পূরণের সুযোগ পাবে। চীনের আইনি ব্যবস্থা পশ্চিমা ধাঁচের উদার গণতান্ত্রিক আইনব্যবস্থার মতো না হলেও, বৈশ্বিক ক্ষমতার জন্য সেটি হওয়া আবশ্যক নয়।

গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আক্তারুজ্জামান রিমান্ডে
এর আগে গত বৃহস্পতিবার তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন জানান তদন্ত কর্মকর্তা তেজগাঁও জোনাল টিমের ইন্সপেক্টর মো. মাসুদুর রহমান। তবে ওইদিন রিমান্ড শুনানি না হওয়ায় তাকে কারাগারে পাঠানো হয় এবং রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করা হয়।

বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা: আইনমন্ত্রী
সিন্ডিকেট ভেঙে প্রান্তিক কৃষকদের লাভবান করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, বাজার সিন্ডিকেট ও মজুতদারির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন প্রয়োগ করা হবে। নিয়ম লঙ্ঘন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

খুলনার রেজাউল শেখ হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
সূত্রটি জানায়, পৈত্রিক সম্পত্তি তথা দোকানঘর উঠানোকে কেন্দ্র করে আগের বিরোধের সূত্র ধরে খুরশিদ আলম ও খায়রুল শেখ বাঁশের লাঠি ও কাঠের বাতা দিয়ে রেজাউলের মাথার পেছনে ও শরীরের বিভিন্নস্থানে আঘাত করে। এ সময় রেজাউল মাটিতে পড়ে গেলে আব্দুস ছালাম ও এরশাদ বাঁশের লাঠি দিয়ে আঘাত করে।

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ
সাবেক দুই রাষ্ট্রপতি—মো. আবদুল হামিদ ও মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি। বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে আজ রোববার এ তথ্য জানানো হয়।

চট্টগ্রামে ছাত্রী ধর্ষণের ঘটনায় প্রতিবেশীর যাবজ্জীবন
ট্রাইব্যুনালের পিপি মাহমুদ-উল আলম চৌধুরী মারুফ চরচাকে বলেন, “আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন দণ্ডের সাথে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর আক্তারকে কারাগারে পাঠানো হয়।

খুলনার রাশিদা বেগম হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন
দন্ডপ্রাপ্ত আাসমিদের মধ্যে শামীম শেখ ও তার শ্বশুড়ি মোসা: আনোয়ারা বেগম ছাড়া অন্যান্যরা পলাতক রয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

এমপি নজরুলের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার রাকিবুলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
বুধবার ঢাকার এক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে এ মামলায় গ্রেপ্তার আমিনুর রহমানকে কারাগারে পাঠানো হয়। মামলার অন্যান্য আসামিরা হলেন গাজী নজরুল ইসলাম (৭৪), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫)।

কী কী সুবিধা পান সাবেক রাষ্ট্রপতি
আদালতের মাধ্যমে নৈতিক স্খলনজনিত কোনো অপরাধের দায়ে দণ্ডিত হলেও ওই সব সুবিধা পাওয়া যাবে না। এ ছাড়া অসাংবিধানিক পন্থায় বা অবৈধ উপায়ে রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হয়েছেন বলে উচ্চ আদালত ঘোষণা করলেও সাবেক কোনো রাষ্ট্রপতি ওই সুবিধা পাবেন না।

সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে: টিআইবি
বিবৃতিতে টিআইবি ইতোমধ্যে গঠিত বিতর্কিত কমিটিগুলোর পুনর্গঠন, ভবিষ্যতে ঘোষিত অঙ্গীকার অনুযায়ী কমিটি গঠন এবং সংবিধানের ৭৮(৫) অনুচ্ছেদ অনুযায়ী সংসদীয় কমিটিগুলোর ক্ষমতা ও কার্যকারিতা বাড়াতে অংশীজনদের সম্পৃক্ত করে নতুন আইন প্রণয়নের আহ্বান জানিয়েছে।



