Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সহিংসতা বাড়ার মধ্যেই অধিকৃত পশ্চিম তীর সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১১
সহিংসতা বাড়ার মধ্যেই অধিকৃত পশ্চিম তীর সফরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি অধিকৃত পশ্চিম তীরে রামাল্লাহর কাছে ফিলিস্তিনি শহরের বাসিন্দাদের সঙ্গে সাক্ষাতের পর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন। ৫ সেপ্টেম্বর ২০২৬। ছবি: রয়টার্স

ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাকাবি আজ শনিবার অধিকৃত পশ্চিম তীরের একটি ফিলিস্তিনি শহরে ফিলিস্তিনিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাদের মধ্যে ছিলেন ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হাতে নিহত যুক্তরাষ্ট্রের নাগরিকদের পরিবারের সদস্যরাও। শহরটি বারবার বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

২০২২ সালের শেষ দিকে ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে কট্টর ডানপন্থী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকার ক্ষমতায় আসার পর পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার হাকাবি রামাল্লাহর কাছে অবস্থিত ফিলিস্তিনি শহর তুরমুস আইয়া সফর করেন। এর আশপাশে বেশ কয়েকটি ইসরায়েলি বসতি গড়ে উঠেছে। শহরটির বাসিন্দারা বলছেন, উগ্রপন্থি ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হয়রানি সেখানে নিত্যদিনের ঘটনা। তারা শহরে ঢুকে বাড়িঘরে ক্ষতিসাধন করছে, কিন্তু তাদের ঠেকানোর ক্ষমতা বাসিন্দাদের নেই।

Advertisement
Advertisement
Advertisement

বৈঠকের আগে সাংবাদিকদের নওয়াফ জাগুল বলেন, “আমাদের অনেকগুলো সমস্যা রয়েছে, যেগুলো আমরা তুলে ধরব।” শহরটির মেয়র ইসরায়েলি বসতি স্থাপনকারীদের অব্যাহত হামলার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, শহরের বাসিন্দারা তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করার জন্য রাষ্ট্রদূতের কাছে আবেদন করবেন। তার ভাষ্য অনুযায়ী, শহরটির প্রায় ৩ হাজার বাসিন্দার প্রায় ৮০ শতাংশই ফিলিস্তিনি-আমেরিকান।

পশ্চিম তীরে সংঘর্ষের পর মসজিদে আগুন দিয়েছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরাA Palestinian boy sits near a damaged a mosque in Qusra near Nablus–Reuters

ব্যাপ্টিস্ট ধর্মযাজক এবং দীর্ঘদিন ধরে ইসরায়েলি বসতিগুলোর সমর্থক হাকাবি সহিংসতায় জড়িত বসতি স্থাপনকারীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। তবে তিনি বলেছেন, তার বিশ্বাস, তাদের কর্মকাণ্ড বৃহত্তর বসতি স্থাপনকারী সম্প্রদায়ের একটি সংখ্যালঘু অংশের প্রতিনিধিত্ব করে। পশ্চিম তীরে বসতি স্থাপনকারীর সংখ্যা প্রায় ৭ লাখ ৫০ হাজার। পশ্চিম তীরে ফিলিস্তিনিদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগে অভিযুক্ত ইসরায়েলি বসতি স্থাপনকারীদের খুব কম ক্ষেত্রেই বিচারের মুখোমুখি করা হয়।

রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের আগে তুরমুস আইয়ার বাসিন্দা সামির হাজামা বলেন, “আমরা আশা করছি, এসব আইনভঙ্গকারী বসতি স্থাপনকারীদের বিষয়ে রাষ্ট্রদূত আমাদের জন্য কিছু করবেন।”

২০২৫ সালের জুনে পশ্চিম তীরের অবশিষ্ট কয়েকটি খ্রিস্টান গ্রামের একটি তাইবেহ সফর করেছিলেন হাকাবি। ওই সময় সেখানে একটি গির্জা ভাঙচুর করা হয়েছিল। তখন হাকাবি বলেছিলেন, উপাসনালয়ের অবমাননা একটি সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধ।

নেতানিয়াহুর সরকার পশ্চিম তীরজুড়ে ইসরায়েলি বসতি সম্প্রসারণেরও তদারকি করেছে। এর ফলে ওই ভূখণ্ডের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও সুদৃঢ় হয়েছে। যদিও এই ভূখণ্ডকে ফিলিস্তিনিরা ভবিষ্যৎ রাষ্ট্রের অংশ হিসেবে দাবি করে আসছে।

আন্তর্জাতিক আইনে পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো অবৈধ। জাতিসংঘ এবং অধিকাংশ দেশ এই ভূখণ্ডকে অধিকৃত এলাকা হিসেবে বিবেচনা করে। তবে ইসরায়েল সরকার বলে আসছে, এটি অধিকৃত নয়, বরং বিরোধপূর্ণ ভূখণ্ড।

বিষয়: যুক্তরাষ্ট্রআন্তর্জাতিকমধ্যপ্রাচ্যহামলাজাতিসংঘআইনরাষ্ট্রদূতফিলিস্তিনইসরায়েলবেনিয়ামিন নেতানিয়াহুডানপন্থী
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।