রাষ্ট্রদূত

আঙ্কারায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময়
মতবিনিময় সভায় প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। তারা বাংলাদেশ–তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে তাদের মতামত, পরামর্শ ও প্রস্তাব উপস্থাপন করেন।

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সতর্ক করে কী বার্তা দিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হাকাবি?
অধিকারকর্মী সংগঠনগুলোর ভাষ্য অনুযায়ী, ব্যক্তি মালিকানাধীন ফিলিস্তিনি জমি দখলের চেষ্টায় ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ৯ আগস্ট কুসরায় কয়েকটি বাড়ি ঘিরে ফেলা শুরু করে। ঘটনাটি আন্তর্জাতিকভাবে নিন্দিত হয়েছে।

সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উভয় পক্ষ সার্ক প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য নতুন করে রাজনৈতিক মনোযোগ ও ধারাবাহিক প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরে।

ঝালকাঠিতে ভাসমান পেয়ারার বাজার ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন একটি ছোট নৌকায় করে ভাসমান বাজার ঘুরে দেখেন এবং স্থানীয়ভাবে উৎপাদিত পেয়ারা খান।

দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দিল বাংলাদেশ-মিয়ানমার
বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, নৌ যোগাযোগ জোরদার এবং বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিয়ে আলোচনা করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুকতাদির ও ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও সোয়ে মো।

সার্জিও গোর কে? কেন আলোচিত? বিতর্ক কী নিয়ে?
এই মুহূর্তে বাংলাদেশ সফর করছেন সার্জিও গোর। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে দিনে দিনে আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এই ব্যক্তি আসলে কে? কেন তাকে ট্রাম্পের ‘ডানহাত’ বলা হয়? আর কেনই–বা তাকে ঘিরে এত বিতর্ক?

ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর ঢাকায়
তিন দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এটি তার প্রথম ঢাকা সফর। আজ বৃহস্পতিবার গরের ঢাকায় পৌঁছানোর তথ্য দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, ‘‘

ঢাকা-দিল্লি সম্পর্কের কিছু অস্বস্তির বিষয় দূর করা জরুরি: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর
পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করিনি। কিছু অস্বস্তির বিষয় রয়েছে। তিনি জানেন, আমিও জানি। সেগুলো সমাধান করা খুবই গুরুত্বপূর্ণ। এ প্রয়োজনীয়তা সবাই বোঝেন।”

মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণে জাপানের সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর
জাপানি ভাষা শেখার সুযোগ সম্প্রসারণের মাধ্যমে আরও বেশি দক্ষ বাংলাদেশি কর্মী নিয়োগে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে মানবসম্পদ উন্নয়ন ও দক্ষতা প্রশিক্ষণেও জাপানের সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন তিনি। আজ মঙ্গলবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যাল

রাষ্ট্রদূতের সঙ্গে একান্ত বৈঠক না করার নিজের নীতি ভাঙছেন নেপালের প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দেশটির দীর্ঘদিনের কূটনৈতিক রীতি থেকে সরে এসে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে একক বৈঠক করা থেকে বিরত ছিলেন বালেন্দ্র শাহ।

ঢাকা থেকে দীর্ঘ রেলরুট কোনটি? পঞ্চগড় না বুড়িমারী?
সাংবাদিক ও ট্রেন ভ্রমণ লেখক মাহমুদুল ইসলাম। বেশ কয়েক বছর ধরে তিনি বাংলাদেশের ট্রেন নিয়ে লেখালেখি করছেন। ট্রেন ভ্রমণ তার নেশা, ট্রেনে করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। সুযোগ হয়েছে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে ট্রেন ভ্রমণের। রেল নিয়ে তার অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ।

দক্ষিণ চীন সাগরের ঘটনা নিয়ে ফিলিপাইন ও চীনের একে অপরের রাষ্ট্রদূত তলব
দক্ষিণ চীন সাগরে চীন ও ফিলিপাইনের মধ্যে নিয়মিত উত্তেজনা থাকলেও কূটনৈতিকভাবে রাষ্ট্রদূত তলবের ঘটনা তুলনামূলকভাবে বিরল।

জনগণকে ভুল ও অপতথ্য থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ডিজিটাল ইকো সিস্টেম নতুন চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

বরেন্দ্র গবেষণা জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
পরবর্তীতে উপাচার্য রাষ্ট্রদূতকে শুভেচ্ছা উপহার দেন। রাষ্ট্রদূতের সঙ্গে দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ঢাকা-বেইজিং প্রতিরক্ষা সহযোগিতা সামগ্রিক সম্পর্কেরই অংশ: চীনের রাষ্ট্রদূত ইয়াও
এক প্রশ্নের জবাবে ইয়াও ওয়েন বলেন, অর্থনৈতিক করিডোরের ধারণা নতুন নয়। প্রায় ১৫ বছর আগে বাংলাদেশ-চীন-ভারত-মিয়ানমার (বিসিআইএম) অর্থনৈতিক করিডোর নিয়ে আলোচনা হয়েছিল, কিন্তু তা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি।

যক্ষ্মা মোকাবিলায় বাংলাদেশকে ৬ লাখ কিট সহায়তা যুক্তরাষ্ট্রের
দেশে যক্ষ্মা (টিবি) রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রম জোরদারে ছয় লাখ জিন-এক্সপার্ট পরীক্ষার কিট এবং শিশুদের জন্য ১১ হাজার কোর্স বিশেষায়িত ওষুধ দিয়েছে যুক্তরাষ্ট্র সরকার।

পরমাণু নিরস্ত্রীকরণে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের
পারমাণবিক অস্ত্রধারী রাষ্ট্রগুলোকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)’র আওতায় তাদের অঙ্গীকার বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশের সঙ্গে বিনিয়োগভিত্তিক অংশীদারত্ব চায় যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেছেন, দুই দেশের যৌথ সমৃদ্ধির লক্ষ্যে যুক্তরাষ্ট্র এখন বাণিজ্য ও বিনিয়োগকেন্দ্রিক নতুন কৌশল নিয়ে এগোচ্ছে।

কয়েক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে: মন্ত্রী
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) জানিয়েছে, শিল্প পর্যায়ে সোলার প্রকল্প বাস্তবায়নে জমি সংকট বড় বাধা ছিল। নতুন উদ্যোগে ১৫ থেকে ২০ বছরের জন্য সরকারি জমি বিনিয়োগকারীদের ব্যবহারের সুযোগ দেওয়া হবে। ইতোমধ্যে ফেনীর সোনাগাজীতে একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে।

উন্নয়ন সহযোগিতায় নতুন দিগন্ত খুলতে চায় ঢাকা-ওয়াশিংটন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনা ও দিগন্ত উন্মোচনে ঐক্যমত পোষণ করেছে উভয় দেশ।



