চরচা প্রতিবেদক

বাংলাদেশের নির্বাচনে আমেরিকা কোনো দলের পক্ষ নেবে না বলে মন্তব্য করেছেন নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশের জনগণ যাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করবেন, সেই যে কোনো সরকারের সঙ্গে কাজ করতে আমরা প্রস্তুত।”
আজ বুধবার নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। এর আগে আমেরিকার রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেন।
প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে সকাল ১১টা ৫০ মিনিটের দিকে বৈঠকটি শুরু হয়। এ সময় নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “ আমি প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে একটি খুব ভালো বৈঠক শেষ করেছি। তিনি (সিইসি) ফেব্রুয়ারি ১২-এর নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকার যে সব নীতি, প্রস্তুতি ও প্রক্রিয়া গ্রহণ করেছে, সে বিষয়ে আমাকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন।”
মার্কিন রাষ্ট্রদূত বলেন, “মার্কিন সিনেটে আমার অনুমোদন শুনানির সময়ও যেমন বলেছিলাম, আসন্ন নির্বাচন নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত। আমি নির্বাচনের অপেক্ষায় আছি এবং এর ফলাফল দেখার জন্য আগ্রহী।”
ব্রেন্ট ক্রিস্টেনসেন বলেন, “গত সপ্তাহে যখন আমি প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করি, তিনি আমাকে বলেছিলেন, তিনি আশা করছেন নির্বাচন দিবসটি হবে উৎসবমুখর। আমিও সেই আশা ভাগ করে নিচ্ছি। আমি আশা করি, এটি হবে একটি উৎসবমুখর নির্বাচন দিবস, যেখানে বাংলাদেশের জনগণ নির্বিঘ্নে তাদের মত প্রকাশ করতে পারবেন এবং নির্বাচনটি হবে খুবই সফল।”
মার্কিন রাষ্ট্রদূত বলেন, “প্রধান নির্বাচন কমিশনার যে তথ্যগুলো আমার সঙ্গে ভাগ করেছেন, সে বিষয়ে আমি খুব ভালো অনুভব করছি। আপনাদের মতো আমিও ফেব্রুয়ারি ১২ তারিখে ফলাফল দেখার অপেক্ষায় আছি।”

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।