চরচা ডেস্ক

দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাই কমিশন ভারতীয় নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পরিষেবা পুনরায় চালু করেছে।
ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশে নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের তিন দিন পরেই এ সিদ্ধান্ত এসেছে।
স্থানীয় সময় শুক্রবার পর্যন্ত ভারতের সঙ্গে দুই মাস ধরে এই সেবা বন্ধ ছিল।
এর মাত্র একদিন আগেই ভারতের একজন উচ্চপদস্থ কনস্যুলার কর্মকর্তা জানিয়েছিলেন, ভারতও শিগগিরই বাংলাদেশে তাদের পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরু করবে। গত ডিসেম্বর মাসে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের চরম অবনতি ঘটে এবং ভিসা কার্যক্রম স্থগিত করা হয়।
হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে ভারত-বিরোধী বিক্ষোভ এবং অনাকাঙ্ক্ষিত সহিংসতার জেরে এই কূটনৈতিক টানাপোড়েন শুরু হয়েছিল। তবে মুহাম্মদ ইউনূসে সরকারের ক্ষমতা শেষ এবং তারেক রহমানের ক্ষমতা গ্রহণের পর দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, এখন থেকে পর্যটন ও চিকিৎসা ভিসাসহ সব ক্যাটাগরির ভিসা ভারতীয়রা সংগ্রহ করতে পারবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম সমাজসেবা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক (উপসচিব) মোহাম্মদ মিনহাজুর রহমানকে সুনামগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব সোহানা নাসরিনকে কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি ও পদায়ন করা হয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।