চরচা ডেস্ক

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে বাংলাদেশে নিযুক্ত আমেরিকার নতুন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সেনাবাহিনীর অফিশিয়াল ফেসবুক পেজের এক পোস্টে জানানো হয় আজ বৃহস্পতিবার সেনাসদরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, “সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন এবং বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়। ভবিষ্যতে সহযোগিতা ও সম্পর্কের অগ্রগতি নিয়েও মতবিনিময় করেন তারা।”