Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

মানবাধিকার পরিস্থিতি সার্বিকভাবে অস্থির ও উদ্বেগজনক: আসক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১২: ১৩
মানবাধিকার পরিস্থিতি সার্বিকভাবে অস্থির ও উদ্বেগজনক: আসক

দেশের মানবাধিকার পরিস্থিতি সার্বিকভাবে অস্থির ও উদ্বেগজনক বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিস কেন্দ্র (আসক)। ২০২৫ সালের মানবাধিকার পরিস্থিতি নিয়ে আজ বুধবার আসকের এক পর্যবেক্ষণে এসব তথ্য জানানো হয়।

Advertisement
Advertisement
Advertisement

আসকের প্রতিবেদনে বলা হয়, গণতান্ত্রিক উত্তরণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার এ বছর ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এর মধ্যে মানবাধিকার কমিশন সংস্কার, পৃথক বিচার বিভাগীয় সচিবালয় প্রতিষ্ঠা এবং গুম প্রতিরোধে অধ্যাদেশ জারির মতো ইতিবাচক পদক্ষেপ দেখা গেছে। তবে বছর শেষেও এসব কমিশনের সুপারিশ বাস্তবায়নের কোনো সুস্পষ্ট ‘রোডম্যাপ’ জনসমক্ষে না আসায় জনগণের মধ্যে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মধ্যে আগামী বছরের শুরুতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা আসায় রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত হতে শুরু করেছে।

আসক বলছে, বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে ২০২৫ সালের ১৮ ডিসেম্বর একটি ‘অন্ধকার অধ্যায়’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ওই রাতে একদল উগ্রপন্থী গোষ্ঠী দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার ভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। হামলার সময় ফায়ার সার্ভিসের কাজেও বাধা দেওয়া হয়, যার ফলে পত্রিকা দুটির ছাপা ও অনলাইন সংস্করণ একদিনের জন্য বন্ধ রাখতে হয়। একই রাতে হামলা চালানো হয় সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট-এ এবং লাঞ্ছিত করা হয় প্রবীণ সাংবাদিক নুরুল কবিরকে। এই ঘটনাগুলোকে বাক-স্বাধীনতা ও মুক্তচিন্তার ওপর চরম আঘাত হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।

মব জাস্টিসের বিষয়ে আসক জানায়, ২০২৫ সালে বিচারহীনতার সংস্কৃতি ও ‘মব সন্ত্রাস’ ভয়াবহ রূপ ধারণ করেছে। এর সবচেয়ে নিকৃষ্ট উদাহরণ দেখা যায় ময়মনসিংহের ভালুকায়, যেখানে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে গার্মেন্টস শ্রমিক দিপু চন্দ্র দাসকে গাছের সাথে ঝুলিয়ে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে দেওয়া হয়। এছাড়া বাউল সম্প্রদায়ের ওপর হামলা ও কবর থেকে লাশ তুলে পুড়িয়ে দেওয়ার মতো বীভৎস ঘটনাও ঘটেছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্রও উদ্বেগজনক। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, এ বছরের নভেম্বর পর্যন্ত ৩ হাজার ৫০৯টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং অপহরণের সংখ্যা ১ হাজার ১১০টি—যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। এরই মাঝে ১১ নভেম্বর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনারের ‘অস্ত্রধারীদের দেখামাত্র ব্রাশফায়ার’ করার নির্দেশ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে উসকে দেবে বলে মনে করছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আসক বলছে, নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করাকে সংবিধানের ৩৮ ও ৩৯ অনুচ্ছেদের লঙ্ঘন এবং রাজনৈতিক অধিকার হরণ হিসেবে দেখছেন অনেকে। এছাড়া ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপির সমাবেশে দমন-পীড়নে ৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু ও বিচারহীনতার অভিযোগ উঠেছে। আসক-এর অনুসন্ধানে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যে অসংগতি পাওয়া গেলেও সরকারি তদন্ত প্রতিবেদন এখনো জনসমক্ষে আসেনি।

প্রতিবেদনে বলা হয়, নারী সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের পর কট্টরপন্থী গোষ্ঠীর উগ্র প্রতিক্রিয়া এবং সমাজে ‘মোরাল পুলিশিং’-এর উত্থান ২০২৫ সালের আরেকটি নেতিবাচক দিক। ধর্ষণ, দলবদ্ধ ধর্ষণ ও অনলাইন সহিংসতার পাশাপাশি বাউল ও সাংস্কৃতিক কর্মীদের ওপর হামলা সমাজে ক্রমবর্ধমান অসহিষ্ণুতারই প্রমাণ দেয়।

বিষয়: রাজনীতিবিদদেশমানবাধিকারআইন–শৃঙ্খলামবরাজনীতিআইন ও সালিশ কেন্দ্র
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।