Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ফরাসি স্যারদের ফিতা যেভাবে চিকেন কডোন ব্লু

কাজী সাজিদুল হক

কাজী সাজিদুল হক

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫: ০৭
ফরাসি স্যারদের ফিতা যেভাবে চিকেন কডোন ব্লু

এক কালে ফরাসি দেশের উচ্চশ্রেণির মানুষ, বিশেষ করে যারা নাইটহুড পেতেন তারা এক ধরনের নীল ফিতা (ব্লু রিবন) পোশাকের সঙ্গে ব্যবহার করতেন। যাকে বলা হতো ‘কডোন ব্লু’।

Advertisement
Advertisement
Advertisement

ফরাসি রাজা তৃতীয় হেনরি ‘দ্য অর্ডার অব দ্য হোলি স্পিরিট’ যখন প্রবর্তন করেন এটা সেসময়ের কথা। কালক্রমে সেই ফিতা এসে পড়ল অসামান্য শেফদের পোশাকে। দুর্দান্ত রান্না করতে পারেন এমন সব বাবুর্চিদের ‘কডোন ব্লু’ বলা হতো।

কাটলেট নামের যে বস্তুটি খেয়ে থাকি, তার সঙ্গে এই ভারতীয় উপমহাদেশের পরিচয় ব্রিটিশদের মাধ্যমে। তবে অনেকে বলেন, এই কাটলেট ‘আদতে অস্ট্রিয়ান’। ‘স্নিৎজেল’ বলে প্রায় একইরকম একটি বস্তু সেখানে পাওয়া যায়। যেটার সঙ্গে কাটলেটের সম্পর্ক অত্যন্ত কাছের। ১৮৩১ সালে একটি জার্মান রেসিপি বিষয়ক বইয়ে স্নিৎজেলের কথা প্রথম পাওয়া যায়।

একটা গল্প আছে যে, অস্ট্রিয়ান ফিল্ড মার্শাল জন জোসেফ ওয়েনসেসলাশ অ্যান্টনি ফ্রান্সিস চার্লস নাকি ১৮৫৭ সালে ইতালি থেকে এই স্নিৎজেল বস্তুটি অস্ট্রিয়াতে নিয়ে আসেন। যদিও অনেকেই বলেন এটা নিছকই গল্প। খাবারের পেছনে কত গল্পইতো থাকে। এই স্নিৎজেল আদতে বাছুরের পাতলা মাংস কোনো একটা ব্যাটারে চুবিয়ে তাওয়ায় ভাজা কাটলেট। কাটলেট নিয়ে পরে কখনও আরও কথা হবে।

Advertisement
Advertisement
Advertisement

তবে ওই নীল ফিতা থেকে একটি খাবারের নাম এসেছে। যার নামও ‘কডোন ব্লু’। যদিও এর উৎপত্তি ফ্রান্সে নয়। প্রতিবেশী দেশ সুইজারল্যান্ডে। আর খাবারটির জন্ম হয়েছে সেই স্নিৎজেল থেকে। সুইজারল্যান্ডের ব্রিগে একটি রেস্তোরাঁয় একদিন দুটি বুকিং আসে। কিন্তু ভাঁড়ারে যা মুরগি আছে তা দিয়ে সবাইকে যথেষ্ট পরিমাণ খাওয়ানো যাবে না। শেফ তখন এক বুদ্ধি করলেন। তিনি মুরগির মাংস দিয়ে স্নিৎজেল বানালেন। তারপর সেটির ভেতরে চিজ আর হ্যাম ভরে দিলেন। সে যাত্রায় মান-সম্মান রক্ষা পেল। শেফের এই ঘটনায় রেস্তোরাঁর মালিক খুশি হয়ে তাকে ব্লু রিবন বা কডোন ব্লু দিতে চাইলেন।

চিকেন কডন ব্লু। ছবি: চরচা
চিকেন কডন ব্লু। ছবি: চরচা

মহীয়সী সেই কুক রেস্তোরাঁ মালিককে বললেন, তার ব্লু রিবন চাই না। বরং খাবারটার নাম দেওয়া হোক ‘কডোন ব্লু’। হলোও তাই। নিজে ব্লু রিবন না নিয়ে খাবারটির নাম দিয়ে ইতিহাসে নাম লেখালেন শেফ। যদিও অনেকে এই ঘটনাকে স্রেফ গল্প বলে উড়িয়ে দিতে চান। তবে কডোন ব্লু নিয়ে এই গল্প বেশ জনপ্রিয়।

১৯৬০ সালের দিকে এই খাবরটি পৌঁছে যায় আমেরিকায়। ৬৭ সালে নিউইয়র্ক টাইমস কডোন ব্লু নিয়ে সুইজারল্যান্ডের সেই রেস্তোরাঁর গল্পটি ছাপে। খাবারটি আমেরিকানদের কাছে জনপ্রিয় হয় বেশ দ্রুতই। প্রতি বছরের ৪ঠা এপ্রিল আমেরিকায় ‘চিকেন কডোন’ ব্লু দিবস পালন হয়।

কডোন ব্লু বানানোর জন্য দরকার মুরগির বুকের মাংস, চিজ, ব্রেডক্রাম্ব আরও বেশ কিছু জিনিস। এটা বিভিন্ন রকমের মাংস দিয়ে বিশ্বব্যাপী তৈরি করা হয়।

বিশ শতকের মাঝামাঝি থেকে এই বিশেষ পদ সারা বিশ্বের রেস্তোরাঁ সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করে। মুরগির নরম মাংসের ভেতরে সযত্নে রাখা চিজ ও হ্যাম, তার ওপর ব্রেডক্রাম্বের আবরণ—দেখতে যেমন চমকপ্রদ, খেতেও তেমনি লোভনীয়।

রেস্তোরাঁগুলোর জন্যও পদটি যেন এক স্বস্তির নাম। জটিল কোনো উপকরণ ছাড়াই অনেক পরিমাণে তৈরি করা যায় বলে অতিথি ভরপুর ডাইনিং হলে এটি পরিবেশন করা সহজ।

ফাইন ডাইন রেস্তোরাঁর পাশাপাশি চিকেন কডোন ব্লু জায়গা করে নেয় চেইন রেস্তোরাঁগুলোতেও। সাশ্রয়ী দাম, সমৃদ্ধ স্বাদ আর ভরপেট আনন্দ—সব মিলিয়ে এটি হয়ে ওঠে সবার প্রিয়। ম্যাশড পটেটো কিংবা হালকা সালাদের সঙ্গে পরিবেশিত হলে খাবারটি এক ধরনের পূর্ণতা পায়।

বিষয়: খাদ্য সংস্কৃতিলাইফস্টাইলখাদ্যখাদ্যাভ্যাস
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।