Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

৬টি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, যা শরীরের জন্য আসলেই ভালো

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১৮: ৪৫
৬টি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার, যা শরীরের জন্য আসলেই ভালো

'কার্বোহাইড্রেট' শব্দটি শুনলেই অনেকে ভয় পেয়ে যান। ওজন বাড়বে, গ্যাস হবে এমন চিন্তায় অনেকেই শর্করা পুরোপুরি বাদ দেওয়ার চেষ্টা করেন। কিন্তু সত্য হলো, সব শর্করা খারাপ নয়। বরং শরীর ঠিকমতো কাজ করার জন্য গুণগত মানসম্পন্ন শর্করা খুবই গুরুত্বপূর্ণ। এগুলো শক্তি জোগায়, মস্তিষ্ককে সক্রিয় রাখে, এমনকি হজম, হরমোন ও মানসিক স্বাস্থ্যেরও উপকার করে।

Advertisement
Advertisement
Advertisement

চলুন পরিচিত হই এমন ছয়টি কার্ব-সমৃদ্ধ খাবারের সাথে, যেগুলো আসলে শরীরের জন্য দারুণ স্বাস্থ্যকর-

ওটস

ওটসে রয়েছে বিটা-গ্লুকান নামের এক ধরনের বিশেষ ফাইবার, যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখে এবং কোলেস্টেরল কমাতে সাহায্য করে। এতে আরও আছে প্রোটিন। ওটস একধরণের জটিল শর্করা। এর গ্লুকোজ ধীরে ধীরে রক্তে প্রবেশ করে। ফলে হঠাৎ করে রক্তে শর্করা বাড়ে না। এটি দীর্ঘ সময় ধরে শক্তি জুগিয়ে শরীর সতেজ ও কর্মক্ষম রাখে। এজন্য সকালের নাস্তা হিসেবে স্বাস্থ্যসচেতনদের কাছে বেশ জনপ্রিয় ওটস।

Advertisement
Advertisement
Advertisement
ওটস দীর্ঘ সময় ধরে শক্তি জুগিয়ে শরীর সতেজ ও কর্মক্ষম রাখে। ছবি: ফ্রিপিক
ওটস দীর্ঘ সময় ধরে শক্তি জুগিয়ে শরীর সতেজ ও কর্মক্ষম রাখে। ছবি: ফ্রিপিক

ব্রাউন রাইস

সাদা চালের তুলনায় ব্রাউন রাইস কম প্রক্রিয়াজাত, তাই এতে বেশি ফাইবার, ভিটামিন বি ও খনিজ থাকে। এর গ্লাইসেমিক সূচক কম। গ্লুটেনও নেই। ব্রাউন রাইসে আরও আছে পটাসিয়াম, ম্যাগনেসিয়াম ও ফসফরাসের মতো খনিজ। এটি শক্তি ধরে রাখে দীর্ঘ সময় এবং হজমেও সাহায্য করে। যারা ডায়েট করছেন বা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাদের জন্য ব্রাউন রাইস ভালো বিকল্প।

মিষ্টি আলু

প্রাকৃতিকভাবে মিষ্টি, ফাইবার সমৃদ্ধ এবং ভিটামিন এ-এর দারুণ উৎস। এতে ভিটামিন সিও আছে। তাই মিষ্টি আলু ত্বক ও চোখের জন্য বেশ উপকারি। এটি খেলে রক্তে শর্করার ওঠানামা তুলনামূলক কম হয়। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মিষ্টি আলুতে শর্করা ছাড়া আরো আছে ভিটামিন এ ও সি। ছবি: ফ্রিপিক
মিষ্টি আলুতে শর্করা ছাড়া আরো আছে ভিটামিন এ ও সি। ছবি: ফ্রিপিক

কলা

কলায় আছে প্রাকৃতিক চিনি। এটি শরীরে দ্রুত এনার্জি দেয়। এতে থাকা ফাইবার হজমশক্তি বাড়ায়। এতে থাকা রেজিস্ট্যান্ট স্টার্চ পেটে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। এতে আছে প্রচুর ফাইবার যা রক্তে চিনি বাড়তে দেয় না। এর ফাইবার ও কার্বোহাইড্রেট দীর্ঘ সময় পেট ভরা রাখতে সহায়তা করে। ফলে অতিরিক্ত খাওয়া কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

কলার রেজিস্ট্যান্ট স্টার্চ পেটে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। ছবি: ফ্রিপিক
কলার রেজিস্ট্যান্ট স্টার্চ পেটে ভালো ব্যাকটেরিয়া বাড়ায়। ছবি: ফ্রিপিক

কুইনোয়া

বিশ্বের অনেক দেশে এর জনপ্রিয়তা অনেক। আমাদের দেশে খুব একটা সহজলভ্য না হলেও, যারা স্বাস্থ্য নিয়ে সচেতন তাদের অনেকে ভাত বা রুটির বিকল্প হিসেবে কুইনোয়া খেয়ে থাকেন। পুষ্টিবিদদের কাছে এটি একটি সুপারফুড। কুইনোয়া মূলত একটি উচ্চমানের শর্করা। এতে আরো রয়েছে অ্যামিনো অ্যাসিডসহ ও প্রোটিন। এতে কোন গ্লুটেন নেই। কুইনোয়া শরীরের শর্করা স্থিতিশীল রাখে এবং দীর্ঘ সময় শক্তি ধরে রাখে।

গমের তৈরি ফাইবার-সমৃদ্ধ রুটি বা পাস্তা

হোল-হুইট রুটি বা পাস্তা হজমের জন্য ভালো এবং ধীরে ধীরে রক্তে গ্লুকোজ ছাড়ে। নিয়মিত হোল-হুইট কার্ব খেলে শক্তি ধরে রাখা সহজ হয় এবং খাবারের পর অতিরিক্ত ক্ষুধা কমে।

কার্বোহাইড্রেট আমাদের শরীরের প্রধান জ্বালানি। তাই মনে রাখা উচিৎ ভালো মানের শর্করা বেছে নিলেই শরীর শক্তিশালী ও সক্রিয় থাকবে। ওটস, ব্রাউন রাইস, মিষ্টি আলু, ফল, ডাল, কুইনোয়া ও হোল হুইট,এসব খাবার প্রতিদিনের খাদ্যাভ্যাসে বা ডায়েটে থাকলে শরীর পাবে প্রয়োজনীয় শক্তি, ফাইবার ও পুষ্টি।

শর্করা শত্রু নয়, ভুল শর্করা শত্রু। সঠিক কার্ব বেছে নিলেই স্বাস্থ্য ঠিক থাকে, শরীরও থাকে হালকা ও প্রাণবন্ত।

তথ্যসূত্র: ভোগ ইন্ডিয়া

বিষয়: খাবারমানসিক স্বাস্থ্যখাবারদাবারজীবনধারাওজনস্বাস্থ্যখাদ্যাভ্যাসস্বাস্থ্য টিপসলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।