মানসিক স্বাস্থ্য

মাইক্রোম্যানেজমেন্ট কী, কীভাবে মোকাবিলা করবেন
মাইক্রোম্যানেজমেন্ট কর্মীদের মনে বার্তা দেয় যে তাদের ওপর ভরসা করা যাচ্ছে না, যা তাদের আত্মবিশ্বাসে ফাটল ধরায়। স্বাধীন চিন্তার সুযোগ না থাকায় কর্মক্ষেত্রে ‘আইডিয়া ভ্যাকিউম’ তৈরি হয়। প্রতিটি পদক্ষেপে সবুজ সংকেতের অপেক্ষায় থাকতে থাকতে কাজের গতি ধীর হয়ে যায়।

বিচ্ছিন্নতার এই যুগে সমাজের মানবিক রূপান্তরের পথ কী?
“যে জীবন ফড়িঙের, দোয়েলের—মানুষের সাথে তার হয় নাকো দেখা।”–জীবনানন্দ দাশ পঙ্ক্তিটি অনায়াসেই আমাদের দাঁড় করিয়ে দেয় এক গভীর ও নিগূঢ় সত্তাতাত্ত্বিক সত্যের মুখোমুখি।

‘রিভার্স ভ্যাকেশন’ কেন দরকার
দূরের কোনো গ্রাম। পাহাড়ের সাধারণ কোনো হোমস্টে। শহরের বাইরে ছোট কোনো কেবিন। মূলত, বিলাসিতা নয়, শুধু প্রয়োজনীয় সুবিধা আছে, এমন কোনো জায়গা বেছে নেওয়া।

টিনিটাস কী, কেন হয়
তীব্র টিনিটাসের কারণে ঘুম হওয়া বা কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে পড়ে। টিনিটাস কয়েক দিনের মধ্যে ভালো হয়ে যেতে পারে, আবার এটি দীর্ঘস্থায়ী সমস্যা হিসেবেও থেকে যেতে পারে।

যুদ্ধের মধ্যে মার্কিন সেনাদের টেস্টোস্টেরন পরীক্ষা কেন?
এখন প্রশ্ন উঠছে, এই নীতি কি নারীদের ক্ষেত্রেও প্রযোজ্য? এ ব্যাপারে হেগসেথ স্পষ্ট করে কিছু বলেনি। তবে নিউইয়র্ক টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে যে নারীদেরও টেস্টোস্টেরন পরীক্ষা করা হবে। এই নতুন নীতির বিস্তারিত দিকগুলো এখনো অস্পষ্ট।

আন্তর্জাতিক ইয়োগা দিবস উপলক্ষে বসুন্ধরায় ‘ব্লেন্ডার'স চয়েস আনপ্লাগড’
অনুষ্ঠানের শুরু হবে ভোরবেলায় একটি বর্ণাঢ্য র্যালির মাধ্যমে। র্যালির শেষে অংশগ্রহণকারীরা বসুন্ধরা স্পোর্টস সিটিতে সমবেত হবেন এবং দিনব্যাপী বিভিন্ন কার্যক্রমে অংশ নেবেন।

ঘুম থেকে উঠেই ফোন দেখলে কী হয়?
বিশেষজ্ঞরা বলছেন, সকালে ঘুম ভাঙার সঙ্গে সঙ্গেই ফোন স্ক্রল করার এই অভ্যাস শুধু তথ্য জানার জন্য নয়–এটি সারাদিনের মানসিক অবস্থা, মনোযোগ ও চাপের মাত্রার ওপরও প্রভাব ফেলতে পারে।

১০ বছর রুশ কারাগারে, ট্রমা ভুলতে করছেন রেসিং
রাশিয়ার কারাগারে প্রায় এক দশক বন্দি থাকার পর, গত বছর বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান ৩১ বছর বয়সী ইউক্রেনীয় যুবক অ্যালেক্স। বন্দিশালার সেই ভয়াবহ মানসিক ট্রমা ও নেতিবাচক আবেগ থেকে মুক্তি পেতে তিনি এখন কিয়েভের অন্ধকার পার্কিং লটগুলোতে গভীর রাতে গাড়ি নিয়ে ড্রিফটিং বা রেসিং করেন।

বিশ্বজুড়ে যে কারণে মায়ের বুকের দুধ কম পাচ্ছে শিশুরা
ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, উন্নত দেশগুলোর প্রায় ৯০ শতাংশ মা বুকের দুধ খাওয়ানো শুরু করলেও, তাদের এক-চতুর্থাংশ মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই তা বন্ধ করে দিতে বাধ্য হন। এর পেছনে সবচেয়ে বড় কারণ, পর্যাপ্ত দুধ না হওয়ার ভয় এবং তীব্র শারীরিক ও মানসিক ক্লান্তি।

গাজীপুরে গণ-হিস্টিরিয়ায় আক্রান্ত হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে
গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ করে অন্তত ৫০ জন শ্রমিক গণ-হিস্টিরিয়ায় (মনস্তাত্ত্বিক রোগ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

ব্যায়াম কি আসলেই বিষণ্নতা ও উদ্বেগ কমাতে পারে?
তা সত্ত্বেও, বেশিরভাগ গবেষক আত্মবিশ্বাসী যে, ব্যায়াম মেজাজ ভালো করতে সাহায্য করে। দৌঁড়ানো, হাঁটা বা সাইকেল চালানোর মতো অ্যারোবিক ওয়ার্কআউটগুলো সবক্ষেত্রেই বিশেষভাবে উপকারী বলে মনে হয়।

ফোন দেখার নেশা কাটাবেন যেভাবে
সাইকো থেরাপিস্টদের মতে, অতিরিক্ত ফোন ব্যবহার মস্তিষ্ক ও শরীরে বাস্তব ও পরিমাপযোগ্য ক্ষতি করে।

এনসিসি ব্যাংকের নারী কর্মীদের জন্য মানসিক স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা
কর্মশালাটিতে এনসিসি ব্যাংকের মোট ১৪২ জন নারী কর্মকর্তা সরাসরি অংশগ্রহণ করেন এবং সারা দেশের বিভিন্ন শাখা থেকে নারী কর্মীরা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এতে যুক্ত হন।

বিষণ্নতা চিকিৎসায় নতুন আশা
বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্য সংকট ক্রমেই গভীর হচ্ছে। আর তার মধ্যে অন্যতম বড় চ্যালেঞ্জ হলো চিকিৎসা-প্রতিরোধী বিষণ্নতা বা ট্রিটমেন্ট-রেজিস্ট্যান্ট ডিপ্রেশন (টিআরডি)। প্রচলিত অ্যান্টিডিপ্রেসেন্ট ও থেরাপি যেখানে কাজ করে না, সেখানে নতুন ধরনের চিকিৎসার খোঁজ বহুদিনের।

পুরুষরা কেন নারীদের থেকে দ্রুত ও বেশি ঘুমায়?
সারাদিনের কাজ শেষে রাতে বিছানায় শুয়ে গল্প করতে করতে ঘুরে দেখলেন, আপনার স্বামী নাক ডেকে ঘুমাচ্ছেন। বেশিরভাগ নারীরই এমন অভিজ্ঞতা রয়েছে। এর মানে এই নয় যে সে তার স্ত্রীর কথা শুনতে আগ্রহী নন।

প্রথম সন্তানেরা কী আসলেই ভাগ্যবান?
এই নতুন গবেষণা দেখাচ্ছে যে, জন্মক্রমের প্রভাব কেবল মানসিক বা সামাজিক নয়, বরং জৈবিক ও পরিবেশগত কারণের সমন্বয়ে গঠিত। অসুস্থতার ঝুঁকি, শৈশবের স্বাস্থ্য এবং বাবা-মায়ের সময়– সবকিছু মিলেই বড় ও ছোট সন্তানের মধ্যে পার্থক্য তৈরি করে।

রাত ৩টার দিকে হুট করে ঘুম ভেঙে যায় কেন?
অনেকেরই মাঝরাতে হুট করে ঘুম ভেঙে যায়। রাত ৩টার দিকে ঘুম ভেঙে গেলে অনেকেই এর সঙ্গে অতিপ্রাকৃত কিছুর সংযোগ আছে বলে মনে করেন। কিন্তু আসলে এতে কোনো অস্বাভাবিকতা নেই। এর পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণ।

অফিস যেতে ইচ্ছে করছে না, বার্ন আউটে ভুগছেন কি?
একুশ শতকের প্রতিযোগিতামূলক বিশ্বে আমরা সবাই এক অন্তহীন দৌড়ে শামিল। ক্যারিয়ারের সাফল্য, সামাজিক প্রত্যাশা এবং প্রযুক্তির অবিরাম চাপের ভিড়ে আমরা প্রায়ই ভুলে যাই আমাদের শরীরেরও একটি সহনক্ষমতা আছে। এই সহ্যসীমা অতিক্রম করলেই দেখা দেয় এক অস্বস্তিকর মানসিক সংকট

গালি দেওয়া আর নিজের সাথে কথা বলা—হাই আইকিউর গোপন লক্ষণ!
প্রচলিত সামাজিক ধারণাকে চ্যালেঞ্জ করে আধুনিক বিজ্ঞান দিচ্ছে এক চমকপ্রদ এবং ভিন্নধর্মী বার্তা। মনোবিজ্ঞানীদের মতে, এই অদ্ভুত অভ্যাসগুলো আসলে আপনার মস্তিষ্কের প্রখরতা এবং ভাষাগত দক্ষতারই এক গোপন বহিঃপ্রকাশ। আপনার অবহেলিত এই বৈশিষ্ট্যগুলোই আপনাকে ভিড়ের মাঝে অনন্য এবং উচ্চ বুদ্ধিমত্তার অধিকারী করে তুলেছ

নারীরা যে ৮ কারণে মানসিক চাপে ভোগেন
দ্রুতগতিতে এগিয়ে চলছে বিশ্ব। আর এর সঙ্গে তাল মিলিয়ে চলতে গিয়ে এক ধরনের অদৃশ্য কিন্তু বিপুল চাপের সঙ্গে লড়াই করছেন নারীরা। যাকে বলা হচ্ছে ‘মেন্টাল লোড’। এটি হলো সেই অদৃশ্য মানসিক শ্রম, যা একটি পরিবার ও গৃহস্থালি সচল রাখতে প্রয়োজন।



