Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

প্রতিদিন ঘুমানোর আগে ৫ মিনিট ধ্যান করলে কী হয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ১০: ২৩
প্রতিদিন ঘুমানোর আগে ৫ মিনিট ধ্যান করলে কী হয়

চোখ বন্ধ, ধীর শ্বাস-প্রশ্বাস আর পাঁচ মিনিটের নিঃশব্দ সময়- শুনতে সহজ লাগলেও নিউরোলজিস্ট ও ঘুম বিশেষজ্ঞদের মতে, রাতের এই ছোট অভ্যাসই হতে পারে মস্তিষ্ককে রিসেট করার সবচেয়ে শক্তিশালী উপায়গুলোর একটি।

Advertisement
Advertisement
Advertisement

ব্যাঙ্গালুরের অ্যাস্টার হোয়াইটফিল্ড হাসপাতালের সিনিয়র নিউরোলজিস্ট ও এপিলেপসি বিভাগের প্রধান ডা. কেনি রবীশ রাজীব ভারতীয় গণমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, অনেকেই মনে করেন এত অল্প সময়ের ধ্যান তেমন কাজে আসে না। কিন্তু এতে মস্তিস্ক খুব দ্রুত সাড়া দেয়।

এই চিকিৎসক বলেন, “ঘুমের আগে মাত্র পাঁচ মিনিট ধ্যান করলেও তা বিস্ময়করভাবে কার্যকর হতে পারে। এটি মস্তিষ্ককে সক্রিয় ও সতর্ক অবস্থা থেকে শান্ত ‘প্যারাসিমপ্যাথেটিক’ অবস্থায় নিয়ে আসে।”

ডা. কেনির মতে, এই ধ্যানের কারণে হৃদস্পন্দনের গতি কমে আসে, স্ট্রেস হরমোন কমে যায় এবং সারাদিনের মানসিক ক্লান্তি কমতে শুরু করে। এটি নিয়মিত করলে মস্তিষ্ক এই অভ্যাসকে ঘুমের প্রস্তুতির সংকেত হিসেবে গ্রহণ করে।

Advertisement
Advertisement
Advertisement

এই চিকিৎসক বলেন, “প্রতিদিন পাঁচ মিনিট ধ্যান করলেও তা আবেগ নিয়ন্ত্রণ, উদ্বেগ কমানো, অতিরিক্ত চিন্তা বন্ধ করা এবং মানসিক দৃঢ়তা বাড়াতে বড় ভূমিকা রাখে।”

নিয়মানুবর্তিতা গুরুত্বপূর্ণ

ভারতের রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালের পালমোনারি ও স্লিপ মেডিসিন বিশেষজ্ঞ ডা. পুজান পারিখ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে বলেন, আপনি কত সময় ধরে ধ্যান করছেন, তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি নিয়মিত করছেন কিনা।

এই চিকিৎসক জানান, গবেষণায় দেখা গেছে, সময়ের চেয়ে নিয়মিতভাবে ধ্যান করাই বেশি গুরুত্বপূর্ণ। ছোট কিন্তু নিয়মিত সেশন এক সপ্তাহের মধ্যেই ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

ঘুমের ঠিক আগে পাঁচ মিনিট ধ্যান করলে স্নায়ুতন্ত্র শান্ত থাকে। ছবি: ফ্রিপিক
ঘুমের ঠিক আগে পাঁচ মিনিট ধ্যান করলে স্নায়ুতন্ত্র শান্ত থাকে। ছবি: ফ্রিপিক

৫ মিনিটের ধ্যান কীভাবে ঘুমের উন্নতি ঘটায়

ডা. পুজান বলেন, “ধ্যান হৃদস্পন্দনের ভারসাম্য বাড়ায় এবং মস্তিষ্কের আবেগ নিয়ন্ত্রণকারী অংশ অ্যামিগডালাকে শান্ত করে। অ্যামিগডালা অতিরিক্ত সক্রিয় থাকলে ঘুমের সময় শরীর ‘হাই অ্যালার্টে’ থাকে, ফলে ঘুম আসতে দেরি হয়।”

দুই বিশেষজ্ঞই একমত যে ঘুমের ওপর এর প্রভাব তাৎক্ষণিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের ভাষ্য, এই পাঁচ মিনিটে মস্তিষ্ক দ্রুত চিন্তার করার প্রক্রিয়া থেকে ধীরে ও শান্ত অবস্থায় চলে আসে। শ্বাস-প্রশ্বাস গভীর হয়, পেশি শিথিল হয় এবং শরীর ঘুমের জন্য প্রস্তুত হয়।

ডা. পুজান বলেন, শারীরিক উত্তেজনা কমে যাওয়াই দ্রুত ঘুম আসার অন্যতম প্রধান কারণ। তার মতে, “ধ্যান হৃদস্পন্দন ও রক্তচাপ কমায় এবং মস্তিষ্ককে ‘আলফা ওয়েভ’-এ নিয়ে আসে। এতে ঘুমের মধ্যে হঠাৎ জেগে ওঠা কমে যায়, ফলে ঘুম হয় আরও গভীর ও প্রশান্তিময়।”

এই বিশেষজ্ঞরা জানান, যারা ঘুমের আগে অল্প সময় ধ্যান করেন, তাদের অনেকেই রাতে কম জেগে ওঠা এবং আরও গভীর ও আরামদায়ক ঘুমের কথা বলেছেন। সময়ের সঙ্গে সঙ্গে এর ফল হিসেবে সকালে বেশি সতেজ বোধ করা, মেজাজ ভালো থাকা এবং দিনের কাজে মনোযোগ বাড়ে বলেও উল্লেখ করেন এই দুই চিকিৎসক।

বিশেষ কোনো ব্যবস্থা দরকার কি?

ডা. পুজানের মতে ঘুমানোর আগে এই ৫ মিনিটের ধ্যানের জন্য বিশেষ কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। তার পরামর্শ, “আলাদা কোনো আনুষ্ঠানিক সেটআপ প্রয়োজন নেই। শুয়েও ধ্যান করা যায়। শুধু শান্ত, অন্ধকার এবং আরামদায়ক তাপমাত্রার ঘর হলেই যথেষ্ট।”

তার ভাষ্য, এই সহজলভ্যতাই এই অভ্যাসকে এত কার্যকর করে তোলে। পাঁচ মিনিট, কোনো যন্ত্র নেই, কোনো অ্যাপ নেই, কোনো কঠোর ভঙ্গিও নয়।

ঘুমের আগে পাঁচ মিনিটের ধ্যান ছোট মনে হলেও এর প্রভাব মোটেও ছোট নয়। স্নায়ুতন্ত্রকে শান্ত করা, স্ট্রেস হরমোন কমানো, আবেগীয় অস্থিরতা হ্রাস করা এবং মস্তিষ্ককে শান্ত করা- এই সবকিছুর মাধ্যমে এই ক্ষুদ্র অভ্যাস ঘুমের মান ও সামগ্রিক মানসিক দৃঢ়তা বদলে দিতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাসকে ভাবতে পারেন আপনার প্রতিদিনের নাইটলি রিসেট হিসেবে-যা একটি রিল স্ক্রল করার চেয়েও কম সময় নেয়।

বিষয়: মানসিক স্বাস্থ্যমস্তিষ্কজীবনধারাচিকিৎসকজীবনবিশেষজ্ঞস্বাস্থ্যলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।