Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

নার্সিসিজম কী? কেন সম্পর্কের ক্ষেত্রে এই শব্দটি এত গুরুত্বপূর্ণ?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৬, ১১: ৫১
নার্সিসিজম কী? কেন সম্পর্কের ক্ষেত্রে এই শব্দটি এত গুরুত্বপূর্ণ?

“ভালোবাসার কোনো স্বাভাবিক মৃত্যু নেই। অবহেলা বা নার্সিসিজম দিয়ে একে হত্যা করা হয়।’’ বিখ্যাত আমেরিকান লেখক ফ্র্যাঙ্ক সালভাতরের আলোচিত উদ্ধৃতি এটি।

Advertisement
Advertisement
Advertisement

যে কোনো সম্পর্কেই সম্মান, ভালোবাসা, যত্ন এবং বোঝাপড়া প্রয়োজন। কিন্তু যখন একজন ব্যক্তি নিজের গুরুত্বকে অতিরিক্ত বড় করে দেখেন, সবসময় বাড়তি মনোযোগ আশা করেন এবং চান সবাই তাকে প্রশংসা করুক, তখন অজান্তেই তিনি তার সঙ্গীকে দূরে ঠেলে দিতে শুরু করেন। এটিই হলো নার্সিসিস্টিক (আত্মমুগ্ধ) ব্যক্তিত্বের উদাহরণ।

আমেরিকার মায়ো ক্লিনিকের একটি প্রতিবেদনে বলা হয়েছে, নার্সিসিস্টিক পার্সোনালিটি ডিজঅর্ডার (এনপিডি) জীবনের অনেক ক্ষেত্রেই প্রভাব বিস্তার করে। যেমন: অর্থনৈতিক বিষয়, কাজ এবং ব্যক্তিগত সম্পর্ক। এই ধরনের ব্যক্তিত্বসম্পন্ন মানুষরা যখন প্রত্যাশিত মনোযোগ পান না, তখন তারা হতাশ বোধ করেন এবং প্রায়ই অসন্তুষ্ট বা অখুশি মনে হন। তাদের কাছে সম্পর্কগুলো পরিপূর্ণ মনে হয় না এবং তারা প্রায়ই অন্যদের প্রতি হিংসা অনুভব করেন।

এই নার্সিসিজম নিয়ে আলোচনার অন্যতম একটি কারণ হলো ডেটিংয়ের ক্ষেত্রে আশঙ্কাজনকভাবেই এটি এখন একটি ট্রেন্ডিং শব্দে পরিণত হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

নার্সিসিজম কী?

নয়াদিল্লির মানসিক চিকিৎসাকেন্দ্র ‘খাইর বাই সার্থখকের’ প্রতিষ্ঠাতা মনোচিকিৎসক ও শিক্ষাবিদ সার্থক পালিওয়াল এনডিটিভিকে বলেছেন, “যেকোনো সম্পর্ক সাধারণত দুইজন মানুষকে সমান জায়গা এবং মর্যাদা দেওয়ার ওপর নির্ভর করে। দুজনই চায় নিজেদের প্রতি মনোযোগ। যখন একজন ব্যক্তি বারবার নিজের চাহিদা ও দাবিকে অন্যজনের ওপরে চাপাতে শুরু করেন এবং অন্যজনকে ছোট ও কোণঠাসা বোধ করান, তখন সেই সম্পর্কের ভেতরে নার্সিসিজমের জন্ম হতে পারে।”

নিজের অভিজ্ঞতা বর্ণনা করে ডা. সার্থক জানিয়েছেন, তিনি বহু রোগীর সঙ্গে কথা বলেছেন যারা অনুভব করেছেন যে তাদের সঙ্গী বা প্রিয়জন তাদের ছোট করে দেখান এবং গুরুত্বহীন মনে করান। তিনি বলেন, “একজন নার্সিসিস্ট ব্যক্তি এমন আচরণ করতে পারে যেন তার চাহিদাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর সঙ্গী যদি সেই প্রত্যাশিত মনোযোগ দিতে ব্যর্থ হয়, তাহলে সেটিকে তারা সম্পর্কের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে দেখে।”

যে কোনো সম্পর্কেই সম্মান, ভালোবাসা, যত্ন এবং বোঝাপড়া প্রয়োজন। ছবি: ফ্রিপিক
যে কোনো সম্পর্কেই সম্মান, ভালোবাসা, যত্ন এবং বোঝাপড়া প্রয়োজন। ছবি: ফ্রিপিক

ভারতের পুনের জুপিটার হাসপাতালের মনোবিজ্ঞানী ডা. দীপ্তি কানাডে মোদক আরও বলেন, “একজন নার্সিসিস্ট কথা বলার সময় আধিপত্য বিস্তার করার চেষ্টা করেন, সঙ্গীর অনুভূতিকে খাটো করে দেখান কিংবা প্রতিটি দ্বন্দ্বে নিজেকে আবিষ্কার করে গল্প তৈরি করেন। সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কটি অন্যজনের কাছে মানসিকভাবে ক্লান্তিকর হয়ে উঠতে পারে।”

এই মনোবিজ্ঞানী এনডিটিভিকে বলেন, নার্সিসিস্টরা প্রায়ই অন্যের ওপর দোষ চাপায়, সঙ্গীর উদ্বেগকে তুচ্ছ করে বা নিজের ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে ঘটনার গোটা বর্ণনা বদলে দেয়। এতে সঙ্গীর মধ্যে বিভ্রান্তি ও নিজেকে নিয়ে সন্দেহ তৈরি করতে পারে।”

নার্সিসিস্টিক ব্যক্তিত্ব চিনবেন কীভাবে?

নার্সিসিস্ট কারা এবং কীভাবে তারা অন্যকে বিভ্রান্ত করতে পারে সে সম্পর্কে ধারণা তো পাওয়া গেছে। তো কীভাবে বুঝবেন আপনার সঙ্গী একজন নার্সিসিস্ট। কিছু লক্ষণকে তারা ‘রেড ফ্ল্যাগ’ হিসেবে বিবেচনা করতে বলেছেন।

দুই বিশেষজ্ঞ যে লক্ষণগুলো উল্লেখ করেছেন সেগুলো হলো:

  • তারা নিজেদের প্রয়োজনকে সবার আগে রাখে
  • অন্য কারো দৃষ্টিভঙ্গিকে পাত্তা দিতে চায় না
  • তাদের অনুভূতিকে সম্পর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত করে
  • সম্পর্কের আবহ বা টোন নিয়ন্ত্রণ করে
  • সবসময় প্রশংসা বা স্বীকৃতি চায় অর্থাৎ, বাড়তি মনোযোগ চায়
  • গ্যাসলাইটিং করে (অন্যকারো বাস্তবতা, স্মৃতি বা অনুভূতি নিয়ে বারবার সন্দেহ তৈরি করা) এবং সঙ্গীকে নিজের বাস্তবতা নিয়ে সন্দেহে ফেলে দেয়)
  • ব্যক্তিগত সীমারেখা মানতে কষ্ট হয়
  • সম্পর্কের শুরুতে অতিরিক্ত আকর্ষণীয় ও মনোযোগী থাকে, পরে মানসিকভাবে দূরে সরে যায়
  • নিয়ন্ত্রণমূলক আচরণকে ‘চিন্তা’ বা ‘ভালোবাসা’ হিসেবে আড়াল করে

ডা. দীপ্তি বলেন, ডা. দীপ্তি কানাডে মোদক বলেন, “নার্সিসিস্টিক বৈশিষ্ট্যগুলো শুরুতে সাধারণত আকর্ষণীয় ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস ও যত্নশীল আচরণের আড়ালে থাকে। আবেগীয় নির্ভরতা তৈরি হওয়ার পর ধীরে ধীরে এর পরিবর্তন দেখা যায়।”

যেসব আচরণ নার্সিসিজম হিসেবে ভুল বোঝা উচিত নয়

এখন যেহেতু নার্সিসিস্টিক ব্যক্তিত্ব সম্পর্কে সচেতনতা বেড়েছে, মনোবিজ্ঞানীরা বলেছেন, মনে রাখতে হবে, সম্পর্কের প্রতিটি তর্ক বা মতবিরোধ নার্সিসিজম থেকে তৈরি হয় না।

ডা. দীপ্তি বলেন, “আবেগীয়ভাবে রক্ষণশীল, উচ্চাকাঙ্খা বা জেদি স্বভাবের হলেই আবার কাউকে নার্সিসিস্ট বলা যাবেনা। অন্তর্মুখিতা, অতীতের ট্রমা, অ্যাটাচমেন্ট সমস্যা বা দুর্বল যোগাযোগ দক্ষতা অনেক সময় নার্সিসিস্টিক বৈশিষ্ট্যের মতো মনে হতে পারে, কিন্তু এগুলোর সম্পূর্ণ ভিন্ন বিষয়।”

একজন নার্সিসিস্ট ব্যক্তি এমন আচরণ করতে পারে যেন তার চাহিদাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছবি: ফ্রিপিক
একজন নার্সিসিস্ট ব্যক্তি এমন আচরণ করতে পারে যেন তার চাহিদাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ছবি: ফ্রিপিক

বিশেষজ্ঞেরা সতর্ক করে বলেছেন, মতবিরোধ বা বিচ্ছেদের সময় ‘নার্সিসিস্ট’ শব্দটি অস্ত্র হিসেবে ব্যবহার করা উচিত নয়। তাদের ভাষ্য, এনপিডি একটি নির্ণয়যোগ্য মানসিক স্বাস্থ্য সমস্যা, যা পেশাদার মূল্যায়নের মাধ্যমে নির্ধারিত হয়, সোশ্যাল মিডিয়ার চেকলিস্ট দেখে নয়।

সার্থক পালিওয়াল বলেন, তার অনেক ক্লায়েন্ট এমন সমস্যার কথা তোলেন যেখানে তারা নিজেদের ভয়-আতঙ্ক স্পষ্টভাবে প্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, কিন্তু অপর পক্ষ বিভ্রান্ত হয়ে পড়ে। এতে অনেক সময় ওই ব্যক্তি মনে করেন, তার স্পষ্টভাবে ভাবনা প্রকাশ করা হয়তো অন্যজনের কাছে অতিরিক্ত চাহিদাসম্পন্ন বা নার্সিসিস্টিক বলে মনে হচ্ছে। কিন্তু বাস্তবে তা নয়। সুস্থ সম্পর্কের জন্য এমন কথোপকথন দরকার যেখানে উভয় পক্ষ ও তাদের অনুভূতির জন্য জায়গা থাকে।

কেন ডেটিং আলোচনার কেন্দ্রে এখন নার্সিসিজম?

বর্তমানে সম্পর্কগুলোকে ‘রেড ফ্ল্যাগ’, ‘গ্রিন ফ্ল্যাগ’, ‘ইয়েলো ফ্ল্যাগ’ এমনকি ‘বেইজ ফ্ল্যাগ’—এর মাপকাঠিতে বিচার করা হচ্ছে। ডেটিং জগৎ নানা ট্রেন্ড দ্বারা প্রভাবিত। যেমন হট-টেক ডেটিং, কোরেম্যান্সিং, সানসেট ক্লজ ইত্যাদি। ফলে সম্পর্কগুলো যেন আবেগের বদলে একধরনের যান্ত্রিক বিশ্লেষণে পরিণত হচ্ছে।

এই প্রেক্ষাপটে নার্সিসিজম নিয়ে আলোচনা কেন বাড়ছে, সে বিষয়ে ডা. দীপ্তি কানাডে মোদক বলেন, “ডেটিং অ্যাপ, সোশ্যাল মিডিয়া এবং ‘সেলফ-ব্র্যান্ডিং’-এর প্রবণতা মানুষকে ইগো-নির্ভর আচরণের ব্যাপারে বেশি সংবেদনশীল করে তুলেছে। সচেতনতা গুরুত্বপূর্ণ হলেও সূক্ষ্ম বোঝাপড়াও সমান জরুরি।”

এই বিশেষজ্ঞ আরও বলেন, “একটি সুস্থ সম্পর্কের জন্য সহমর্মিতা, দায়বদ্ধতা এবং মানসিক নিরাপত্তা প্রয়োজন। তবে এর পাশাপাশি মানুষের স্বাভাবিক অপূর্ণতাগুলোর প্রতিও সহনশীলতা থাকা দরকার।”

ডা. দীপ্তি ও ডা. সার্থকের মতে, নার্সিসিজম সম্পর্কে ধারণা মানুষকে সুস্থ সীমারেখা নির্ধারণে সাহায্য করতে পারে, কিন্তু এই শব্দের অপব্যবহার বিশ্বাস ও মানসিক উপলব্ধিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

অন্যদের মধ্যে ‘রেড ফ্ল্যাগ’ খোঁজার পাশাপাশি নিজেকেও একটু বোঝার চেষ্টা করা উচিত এবং নিজে নিজে রোগ নির্ণয় না করে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়াই বাঞ্ছনীয়।

বিষয়: মানসিক সমস্যামানসিক স্বাস্থ্যমনোবিজ্ঞানীস্বাস্থ্যপরামর্শ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।