Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

কারা ঈদুল গাদিরকে দুই ঈদের চেয়ে বড় মনে করে?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৮ মে ২০২৬, ১৮: ২২
কারা ঈদুল গাদিরকে দুই ঈদের চেয়ে বড় মনে করে?

প্রধানত শিয়া মুসলমানরা ‘ঈদুল গাদির’ পালন করে। তাদের কাছে অন্য দুই ঈদের চেয়েও এই ঈদ বেশি গুরুত্বপূর্ণ। আশুরার পরই এই দিনটির অবস্থান। ঈদুল আজহা তো পালিত হয় জিলহজ মাসের দশম দিনে, ঈদুল গাদির পালিত হয় একই মাসে, ১৮তম দিনে। ঈদুল গাদিরে অবশ্য পশু কোরবানি দেওয়া হয় না। মূলত বিশেষ নামাজ আদায় ও রোজা রাখা হয়।

Advertisement
Advertisement
Advertisement

এবার জানা যাক কোথা থেকে এল এই ঈদুল গাদির। আমরা তো জানি, বিদায় হজে মহানবী মুহাম্মদ (সা.) জীবনের শেষ ভাষণটি দেন। ভাষণে তিনি ইসলামের সারাংশ তুলে ধরেন। ইসলাম ধর্ম অনুযায়ী, সেসময় নাজিল হয় সুরা মায়েদার ৩ নম্বর আয়াত, ‘আজকের এই দিনে তোমাদের দ্বীনকে পূর্ণ করে দিলাম।’ কিন্তু শিয়া মুসলমানদের বিশ্বাস, এই ভাষণ শেষ করে নবীজি মদিনায় ফেরার পথে ‘খুম’ নামের একটি জায়গায় অবস্থান নেন এবং সবাইকে জড়ো হতে বলেন। খুম ছিল একটি মোড়, সেখান থেকে বিদায় নিয়ে হাজি যার যার পথে বেরিয়ে যান। খুমে নবীজি আরও একটি ভাষণ দেন। ৬৩২ খ্রিস্টাব্দের ১৬ মার্চে দেওয়া এই ভাষণটি ‘গাদিরে খুম’ নামে পরিচিত।

শিয়ারা তো বিশ্বাস করেই, অনেক গবেষকও মনে করেন, ‘গাদিরে খুম’ ভাষণে নবীজি হজরত আলী (রা.) নিয়ে কয়েকটি কথা বলেছিলেন, যা বিদায় হজের ভাষণে নেই।

সুফিসাধক ও গবেষক আবদেল মাননান লিখেছেন, ভাষণের এক পর্যায়ে মহানবী (স.) হজরত আলী সম্পর্কে বলেন, ‘‘আমি যার মাওলা, আলী তার মাওলা।’’ এবং দোয়া করেন, ‘‘হে আল্লাহ, তুমি তাকে ভালোবেস, যে আলীকে ভালোবাসবে, তুমি তার দুশমন হয়ে যাও, যে আলীর সাথে দুশমনি করে। আমার পর আলী সকল মুমিনের মাওলা।’’

Advertisement
Advertisement
Advertisement

এ জন্যই শিয়াদের কাছে দিনটি ভীষণ তাৎপর্যপূর্ণ। তাদের বিশ্বাস এই দিনটিতেই মহানবী (স.) হজরত আলীকে তার উত্তরসূরি নির্বাচন করেছিলেন। তাই তারা দিনটিকে ঈদ হিসেবে উদযাপন করে।

তবে সুন্নি আলেমদের একটি বড় অংশ এই দিনটিকে শরিয়তবিরোধী মনে করেন। তাদের মতে, দিনটিকে ঈদ হিসেবে পালন করা বিদআত। কোরআন ও হাদিসের বাইরে কোনো কিছু করাই বিদআত। সুন্নিমত হলো, ইসলামে নির্ধারিত ধর্মীয় উৎসব দুটি—ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তবে হ্যাঁ, এ দিনটির ঐতিহাসিক গুরুত্ব সুন্নিরাও স্বীকার করে। তারা ঈদ পালন না করে এই দিনে রোজা রাখতে উৎসাহিত করে।

তথ্যসূত্র: সুফিকোষ, মোহাম্মাদ আবুল খায়ের

সুফিজগতের ভাষারহস্য, আবদেল মাননান

Ashura and Eid-ul-Ghadeer, BBC

islamqa. info

বিষয়: রোজামুসলমানধর্ম ও জীবনইসলাম
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।