Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

শোবার ২-৩ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়া কী ইঙ্গিত করে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ০৯: ৫৫
শোবার ২-৩ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়া কী ইঙ্গিত করে

সাধারণত শোবার ১০ থেকে ২০ মিনিটের মধ্যে ঘুমিয়ে পড়াকে স্বাভাবিক হিসেবে ধরা হয়। তবে বালিশে মাথা দেওয়া মাত্র ঘুমিয়ে পড়া মূলত ঘুমের ঘাটতিকে ইঙ্গিত করে।

Advertisement
Advertisement
Advertisement

ভারতের মহারাষ্ট্রের থানেতে অবস্থিত জুপিটার হাসপাতালের অভ্যন্তরীণ মেডিসিন বিভাগের চিকিৎসক অমিত সারাফ দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এই তথ্য জানিয়েছেন।

ডা. অমিত বলেন, শোবার ১০ থেকে ২০ মিনিটের মধ্যেই যদি নিয়মিত ঘুম আসে, তাহলে তা বোঝায় যে আপনার ঘুমের রুটিন, শরীরের অভ্যন্তরীণ ঘড়ি (বডি ক্লক) এবং ঘুমের চাপ- সবকিছুই পরস্পরের সঙ্গে ভালোভাবে কাজ করছে।

এর মানে হলো, শরীর স্বাভাবিকভাবেই ধীরে ধীরে বিশ্রামের জন্য প্রস্তুত হচ্ছে এবং মস্তিষ্ক জাগ্রত অবস্থা থেকে ধীরে ধীরে ঘুমের দিকে যাচ্ছে। অনেকের ক্ষেত্রে এটি সময়মতো খাওয়া, রাতে ঘুমাতে যাওয়ার আগে ক্যাফেইন না নেওয়া এবং নির্দিষ্ট ঘুমের সময় মেনে চলার মতো স্বাস্থ্যকর অভ্যাসের ইতিবাচক ফল।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, ২ থেকে ৫ মিনিটের মধ্যেই ঘুম চলে এলে বিষয়টি একটি সতর্ক সংকেত বলে মন্তব্য করেছেন ডা. অমিত। তিনি বলেন, “বালিশে মাথা রাখামাত্র যদি কেউ ঘুমিয়ে পড়ে, তাহলে অনেক সময় তা ঘুমের ঘাটতির ইঙ্গিত দেয়। শরীর তখন হারানো ঘুম পুষিয়ে নেওয়ার চেষ্টা করে।”

এই ধরনের দ্রুত ঘুমিয়ে পড়ার প্রবণতা সাধারণত শিক্ষার্থী, শিফট ডিউটি করা কর্মী বা অতিরিক্ত কাজের চাপে থাকা প্রাপ্তবয়স্কদের মধ্যে বেশি দেখা যায়।

কখনো কখনো এটি স্লিপ অ্যাপনিয়া (স্লিপ অ্যাপনিয়া হচ্ছে ঘুমানোর সময় শ্বাসনালী কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যাওয়া) বা ক্লান্তির অতিরিক্ত লক্ষণও হতে পারে। দ্রুত ঘুম এলেও যদি সকালে ঘুম থেকে উঠে নিজেকে ক্লান্ত বা অবসন্ন মনে হয়, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা প্রয়োজন বলে মনে করেন ডা. অমিত।

রাতে মোজা পরে ঘুমালে কী হয়?Socks

এ ছাড়া আরও কিছু শারীরিক সমস্যার কারণে দ্রুত ঘুম চলে আসতে পারে। এরমধ্যে রয়েছে-

  • দীর্ঘমেয়াদি ঘুমের ঘাটতির কারণে মস্তিষ্ক অতিরিক্ত ক্লান্ত হলে
  • ঘুম ভালো না হলে। অর্থাৎ রাতে বারবার ঘুম ভেঙে গেলে পরের রাতে দ্রুত ঘুম আসতে পারে
  • স্লিপ অ্যাপনিয়ার কারণে শ্বাস-প্রশ্বাসে বাধা সৃষ্টি হয়ে গভীর ঘুম ব্যাহত হয় এবং দিনের বেলা ঘুম ঘুম ভাব বাড়ে
  • মুড ডিজঅর্ডারের কারণে বিষণ্নতা বা উদ্বেগ ঘুমের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দিতে পারে
  • অতিরিক্ত মানসিক চাপে থাকলে কর্টিসল হরমোনের পরিবর্তন ঘুমের সময় সতর্কতা কমিয়ে দিতে পারে

কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত?

ডা. অমিত বলেন, “যদি খুব দ্রুত ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলায় ক্লান্তি অনুভব করেন, সকালে মাথাব্যথা থাকে, অথবা আপনি জোরে নাক ডাকেন কিংবা শ্বাস নেওয়ার সময় বিরতি আসে- তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।”

এই চিকিৎসকেরমতে, একটি স্লিপ অ্যাসেসমেন্টের মাধ্যমে বোঝা সম্ভব সমস্যাটি কেবল আচরণগত নাকি এর পেছনে কোনো গুরুতর শারীরিক কারণ রয়েছে।

বিষয়: ডাক্তারের পরামর্শমানসিক স্বাস্থ্যজীবনধারাচিকিৎসকবিশেষজ্ঞস্বাস্থ্যপরামর্শ
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।