Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৫: ২৫
এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’
বাংলাদেশের নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুলতানার দলকে তাই ফাইনালে জায়গা করতে নিতে হলে খেলতে হবে নিজেদের সম্ভাব্য সেরা ক্রিকেটটাই।

Advertisement
Advertisement
Advertisement

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারত লড়াই। বাংলাদেশের জন্য অবশ্য ম্যাচটা দুই বছর আগে এশিয়া কাপেই ভারতের কাছে তেঁতো হার ভুলে যাওয়ার মঞ্চও বটে। সেবার সেমিফাইনালে ৮ উইকেটে হেরে গিয়েছিলেন নিগাররা। আরেকটি শেষ চারের লড়াইয়ে জিততে পারলে তাই সেই ক্ষতে কিছুটা হলেও প্রলেপ দেওয়া সম্ভব হবে।

তবে বিশ্ব ক্রিকেটেরই অন্যতম পরাশক্তি ভারতের বিপক্ষে ম্যাচের আগে বাংলাদেশ দলের বড় চিন্তার কারণ ব্যাটিং। গ্রুপ পর্বে তিন ম্যাচেই ভুগতে হয়েছে ব্যাটসম্যানদের। নবাগত ইন্দোনেশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় এসেছে মূলত বোলারদের কল্যাণে। আমিরাতের বিপক্ষে তো ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে জেগেছিল অঘটনের শঙ্কাও। ভারতের বিপক্ষে তাই ব্যাটসম্যানরা জ্বলে উঠতে ব্যর্থ হলে সেমিফাইনালেই বাংলাদেশের পথচলা শেষ হতে পারে।

টপ অর্ডার ব্যাটসম্যান শারমিন আক্তার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ব্যাটিংয়ে আরও বেশি অবদানের আশা করেছেন, “ভারতের শক্তির জায়গা ব্যাটিং, আর বোলিংটা আমাদের শক্তির জায়গা। আমরা যদি বোলিংয়ের সঙ্গে ব্যাটিংটা আরেকটু ভালোভাবে করতে পারি আর নিজেদের সেরাটা দিতে পারি, তাহলে ভারতকে হারানো সম্ভব হবে। আমরা যদি বিশ্বাসই না করি যে ভারতকে হারানো যাবে, তাহলে তো এশিয়া কাপ জেতার স্বপ্ন দেখারও কোনো মানে নেই। এশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে হলে ভারতের বিপক্ষে খেলতেই হবে আর জিততেও হবে।”

Advertisement
Advertisement
Advertisement

টুর্নামেন্টে এখনো অপরাজিত থাকা ভারতের শক্তির জায়গা ব্যাটিং, আর সেটা মূলত তাদের ওপেনিং জুটি। এশিয়া কাপেই তিন ফরম্যাট মিলিয়ে ১০ হাজার রান করা তারকা ব্যাটসম্যান স্মৃতি মান্ধানা আছেন ফর্মের তুঙ্গে। তিন ম্যাচে ১ সেঞ্চুরিতে প্রায় ১৭৯ স্ট্রাইক রেটে করেছেন আসরের সর্বোচ্চ ১৫২ রান। দুইয়ে আছেন আরেক ভারতীয় ওপেনার শেফালি ভার্মা, তার রান ১০৪।

এই দুজনকে প্রতিরোধের মোক্ষম অস্ত্র অবশ্য বাংলাদেশ দলে আছে। তিনি মারুফা আক্তার। ইনিংসের প্রথম বল বা প্রথম ওভারে নিয়মিত উইকেট নেওয়া এই পেসার চলতি আসরে এখন পর্যন্ত ৭টি উইকেট নিয়েছেন। ইনসুইং, আউটসুইংয়ের পাশাপাশি স্লোয়ার, কাটারেও তিনি নিজেকে নতুনভাবে মেলে ধরেছেন। তার সামনে চ্যালেঞ্জ থাকবে স্মৃতি, শেফালিদের পাওয়ার প্লেতে আটকে দেওয়ার।

মারুফার সঙ্গে গোটা দলই যদি নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারে, কেবল তাহলেই ভারতের এই দলকে হারানো সম্ভব হবে বাংলাদেশের। যেমনটা হয়েছিল ২০১৮ আসরের ফাইনালে, যেখানে ভারতকে ৩ উইকেটে হারিয়েছিলেন সালমা-রুমানারা। এবার কি পারবেন নিগার-মারুফারা?

বিষয়: ক্রিকেটখেলাএশিয়া কাপটুর্নামেন্ট
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

    অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ বিষ

  • খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার তালুকদার কমিউনিটি সেন্টারের সামনে এ ঘটনা ঘটে। নিহত মোস্তাকিন (২৮) আলকাতরা মিল এলাকার শহিদুলের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাতে তালুকদার কমিউনিটির সামনে দাঁড়িয়ে ছিলেন মোস্তাকিন।

  • হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

    অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।