Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার ফাঁদ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৬, ১৫: ৩০
অতিরিক্ত ব্যাখ্যা দেওয়ার ফাঁদ

আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছেন, যারা কোনো একটি সাধারণ ‘না’ বলার পর দীর্ঘ সময় ধরে তার কারণ ব্যাখ্যা করতে থাকেন। যেমন, “আমি আগামীকাল আসতে পারব না কারণ গত কয়েকদিন আমার খুব ধকল গিয়েছে, রাতে ঘুম হয়নি, তাছাড়া কাল সকালে একটা জরুরি কাজও আছে...।” ইত্যাদি।

Advertisement
Advertisement
Advertisement

আপাতদৃষ্টিতে একে বিনয় বা স্পষ্টবাদিতা মনে হলেও, মনোবিজ্ঞানের দৃষ্টিতে এটি একটি রক্ষণাত্মক বা ডিফেন্সিভ আচরণ, যাকে বলা হয় ‘ওভার-এক্সপ্লেনিং’। খাঁটি বাংলায় ‘সাফাই গাওয়া’। যারা সারাক্ষণই এমন করেন তাদের ‘সিরিয়াল ওভার-এক্সপ্লেইনার’ বলে।

এই অভ্যাসটি দীর্ঘমেয়াদে ব্যক্তিত্ব ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠতে পারে।

কেন আমরা অতিরিক্ত ব্যাখ্যা দিই?

Advertisement
Advertisement
Advertisement

অতিরিক্ত ব্যাখ্যার মূলে থাকে প্রত্যাখ্যান বা ভুল বোঝাবুঝির ভয়। আমাদের অবচেতন মন চায় অন্যের রিঅ্যাকশন বা প্রতিক্রিয়া আগেভাগেই নিয়ন্ত্রণ করতে। আমরা যখন কাউকে অপ্রয়োজনীয় তথ্য দিই, তখন আসলে আমরা তাদের ভ্যালিডেশন বা অনুমোদনের জন্য এক প্রকার ‘আবেদন’ জানাই। সাম্প্রতিক কিছু মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে, যারা নিজের বাউন্ডারি বা সীমানা নির্ধারণে দুর্বল, তারাই সবচেয়ে বেশি সাফাই গাইতে পছন্দ করেন। এটি আসলে আত্মবিশ্বাসের অভাব পূরণের একটি কৃত্রিম কৌশল।

তবে যারা সারাক্ষণ সাফাই গাইতে থাকেন তাদের আত্মমর্যাদা বা ব্যক্তিত্বের দুর্বলতা নিয়ে মনোবিজ্ঞানীরা সতর্ক করেছেন।

অনেকেই ওভার-এক্সপ্লেইনারদের এমন স্বভাবে বিরক্ত হয়ে তাদের এড়িয়ে চলতে চান। এতে তারা একা হয়ে যান এবং তাদের আত্মমর্যাদা ধীরে ধীরে কমতে থাকে।

ব্যক্তিত্বকে আরও দৃঢ় ও সংহত করতে মনোবিজ্ঞানীরা ওভার-এক্সপ্লেইনারদের চারটি ‘বদভ্যাস’ ত্যাগ করার পরামর্শ দিয়েছেন-

ব্যক্তিগত সীমানা রক্ষার ‘সাফাই’ বন্ধ করুন

আধুনিক মনস্তত্ত্বে ‘সীমানা নির্ধারণ’ কেবল একটি সামাজিক দক্ষতা নয়, বরং এটি ‘সাইকোলজিক্যাল এজেন্সি’ বা মানসিক স্বাধীনতার বহিঃপ্রকাশ। যারা বারবার নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেখান, তারা পরোক্ষভাবে অন্যদের সেই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার সুযোগ করে দেন। মনে রাখবেন, ‘না’ নিজেই একটি সম্পূর্ণ বাক্য।

ক্লান্তিবোধ বা নিজের জন্য সময় চাওয়া বা কারো ক্ষতি না করে নিজের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা কোনো অপরাধ নয় যে, তার জন্য আদালতে দাঁড়িয়ে প্রমাণ পেশ করতে হবে। নিজের অনুভূতির ওপর মালিকানা প্রতিষ্ঠা করাই হলো চারিত্রিক দৃঢ়তার প্রথম ধাপ।

আগাম স্পষ্টীকরণ অভ্যাস ত্যাগ করুন

অনেকেই কথা শুরু করেন এভাবে, “আমি তোমাকে ছোট করার জন্য বলছি না, কিন্তু...।” অথবা, “আমি ভুল হতে পারি, তবে...।” একে বলা হয় ‘হেজিং’। মার্কিন সাময়িকী ফোর্বসে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের একটি গবেষণা বলছে, যারা কথায় অতিরিক্ত শর্ত বা অজুহাত জুড়ে দেন, পেশাদারত্বের ক্ষেত্রে তাদের যোগ্যতা ও জ্ঞান সম্পর্কে অন্যদের ধারণা কমে যায়।

ওভার-এক্সপ্লেইনারদের কথা অনেকে গুরুত্ব সহকারে নেয় না। ছবি: ফ্রিপিক
ওভার-এক্সপ্লেইনারদের কথা অনেকে গুরুত্ব সহকারে নেয় না। ছবি: ফ্রিপিক

আপনি যখন আগেই ক্ষমা চেয়ে কথা শুরু করেন, তখন আপনার বার্তার গুরুত্ব অর্ধেক হয়ে যায়। নিজের দৃষ্টিভঙ্গির জন্য ক্ষমা না চেয়ে সরাসরি কথা বলার অভ্যাস করুন। ভুল বোঝাবুঝি হলে তা পরে সংশোধনের সুযোগ সব সময়ই থাকে।

আবেগের ‘আইনি লড়াই’ বন্ধ করুন

“আমার হয়তো এমনটা মনে করা উচিত নয়, কিন্তু আমি কষ্ট পেয়েছি”,- এই ধরনের কথা নিজের অনুভূতিকে ছোট করার শামিল। যখন কেউ নিজের কষ্টের স্বপক্ষে অসংখ্য প্রমাণ সাজায়, তখন এর অর্থ দাঁড়ায় যে ব্যক্তিটির কাছে নিজের অনুভূতি যথেষ্ট নয়। মানসিক স্বচ্ছতা কোনো দুর্বলতা নয়, বরং পরিপক্কতা। নিজের আবেগের জন্য সাফাই না গেয়ে সরাসরি বলুন, “আমি হতাশ হয়েছি।” বা “বিষয়টি আমাকে উদ্বিগ্ন করেছে।”

অন্যের ধারণা নিয়ন্ত্রণের ‘মোহ’ ত্যাগ করুন

অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া মূলত অন্যের মনে নিজের একটি ‘নিখুঁত প্রতিচ্ছবি’ তৈরি করার চেষ্টা। কিন্তু সত্যটি হলো, আপনি যা-ই বলুন না কেন, সামনের মানুষটি তার নিজস্ব অভিজ্ঞতা এবং মানসিক অবস্থা দিয়েই আপনাকে বিচার করবেন। আপনি যত বেশি ব্যাখ্যা দেবেন, শ্রোতার ওপর তত বেশি মানসিক চাপ বাড়বে এবং মূল বিষয়টি হারিয়ে যাবে। সততার সাথে প্রাসঙ্গিক তথ্যটুকু দিয়ে থেমে যাওয়ার নামই হলো কার্যকর যোগাযোগ।

কেন এই পরিবর্তন আপনার জন্য জরুরি

অতিরিক্ত ব্যাখ্যা দেওয়া বন্ধ করলে আপনার জীবনে তিনটি বড় পরিবর্তন আসবে:

  • অহেতুক তথ্যের ভিড়ে মূল কথাটি হারিয়ে যাবে না।
  • আপনার সিদ্ধান্তগুলো অন্যের কাছে আরও জোরালো ও গ্রহণযোগ্য হবে।
  • আপনি বুঝতে শিখবেন যে আপনার প্রতিটি কাজের জন্য পৃথিবীর কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই।

তথ্যসূত্র: ফোর্বস

বিষয়: মানসিক স্বাস্থ্যবিজ্ঞানজীবনধারাগবেষণাঅপরাধব্যক্তিত্বলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।