Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

যে খাবারগুলো খেলে মন ভালো হয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১৩: ১৫
যে খাবারগুলো খেলে মন ভালো হয়

মন ভালো থাকা শুধু আবেগের বিষয় নয়। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য, হরমোন, ঘুম ও অবশ্যই খাবার। আমরা কী খাই, সেটি সরাসরি প্রভাব ফেলে সেরোটোনিন, ডোপামিনের মতো ‘ফিল-গুড’ নিউরোট্রান্সমিটারের ওপর। তাই মন খারাপ, ক্লান্তি বা অস্থিরতার সময়ে কিছু খাবার সত্যিই মুড বদলে দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক এমন কয়েকটি খাবারের কথা, যেগুলো নিয়মিত খাদ্যতালিকায় রাখলে মন ভালো থাকার সম্ভাবনা বাড়ে-

Advertisement
Advertisement
Advertisement

ডার্ক চকলেট

মন খারাপ হলে হঠাৎ চকলেট খেতে ইচ্ছে করে এর পেছনে বিজ্ঞান আছে। ডার্ক চকলেটে থাকা ফ্ল্যাভোনয়েড, ক্যাফেইন ও থিওব্রোমিন মস্তিষ্কে রক্তপ্রবাহ বাড়ায় এবং সেরোটোনিন নিঃসরণে সহায়তা করে। তবে দুধ-চিনি বেশি থাকা চকলেট নয়, ৭০ শতাংশ বা তার বেশি কোকোযুক্ত ডার্ক চকলেট অল্প পরিমাণে খেলেই উপকার পাওয়া যায়।

ডার্ক চকলেট সেরোটোনিন নিঃসরণে সহায়তা করে। ছবি: ফ্রিপিক
ডার্ক চকলেট সেরোটোনিন নিঃসরণে সহায়তা করে। ছবি: ফ্রিপিক

কলা

Advertisement
Advertisement
Advertisement

কলা প্রাকৃতিকভাবে ভিটামিন বি৬-এ সমৃদ্ধ, যা সেরোটোনিন ও ডোপামিন তৈরিতে সাহায্য করে। এছাড়া এতে থাকা প্রাকৃতিক শর্করা দ্রুত শক্তি দেয়, ফলে ক্লান্তি কমে এবং মুড স্থিতিশীল থাকে। সকালের নাশতায় বা বিকেলের হালকা স্ন্যাক্স হিসেবে কলা বেশ ভালো খাবার।

বাদাম ও বীজ

কাজু, কাঠবাদাম, আখরোট কিংবা সূর্যমুখী বীজ সবই ম্যাগনেশিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাটের সমৃদ্ধ উৎস। ম্যাগনেশিয়ামের ঘাটতি হলে উদ্বেগ এবং মন খারাপ বাড়তে পারে। প্রতিদিন অল্প পরিমাণ বাদাম স্ট্রেস কমাতে সাহায্য করে এবং এতে মন শান্ত থাকে।

বাদাম খেলে মন শান্ত থাকে। ছবি: ফ্রিপিক
বাদাম খেলে মন শান্ত থাকে। ছবি: ফ্রিপিক

মাছ ও ওমেগা-৩

ইলিশ, স্যামন, টুনা বা সার্ডিনের মতো চর্বিযুক্ত মাছ ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে ভরপুর। গবেষণায় দেখা গেছে, ওমেগা-৩ মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে এবং বিষণ্নতার ঝুঁকি কমাতে সহায়ক। সপ্তাহে দুই দিন মাছ খাওয়ার অভ্যাস মন ভালো রাখার জন্য বেশ কার্যকর।

দই ও ফারমেন্টেড খাবার

আমাদের অন্ত্রকে অনেক সময় ‘দ্বিতীয় মস্তিষ্ক’ বলা হয়। অন্ত্র ভালো থাকলে মনও ভালো থাকে। দই, ঘোল বা অন্য ফারমেন্টেড খাবারে থাকা ভালো ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, যা মুড নিয়ন্ত্রণে সাহায্য করে। নিয়মিত টক দই খাওয়ার অভ্যাস মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী।

শাকসবজি, বিশেষ করে পালং শাক

পালং শাক, লেটুসের মতো সবুজ শাকসবজিতে রয়েছে ফোলেট ও আয়রন। ফোলেটের ঘাটতি বিষণ্নতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। প্রতিদিনের খাবারে শাকসবজি রাখলে শুধু শরীর নয়, মনও চনমনে থাকে।

পালং শাক বিষণ্নতা কমাতে পারে। ছবি: ফ্রিপিক
পালং শাক বিষণ্নতা কমাতে পারে। ছবি: ফ্রিপিক

ডিম

ডিমে রয়েছে প্রোটিন, ভিটামিন ডি ও কোলিন যা মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ। ভিটামিন ডি-এর সঙ্গে মন ভালো থাকার সরাসরি সম্পর্ক রয়েছে। সকালের নাশতায় ডিম থাকলে দিনটা তুলনামূলকভাবে ইতিবাচকভাবে শুরু করা সহজ হয়।

ফলমূল, বিশেষ করে বেরি ও কমলা

স্ট্রবেরি, ব্লুবেরি বা কমলার মতো ফল অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ। এগুলো শরীরের প্রদাহ কমায় এবং মস্তিষ্ককে সজীব রাখে। ফলের প্রাকৃতিক স্বাদও মুড ভালো করতে সাহায্য করে।

মন ভালো রাখতে শুধু একটি খাবারই যথেষ্ট নয়; দরকার সুষম খাদ্যাভ্যাস। পর্যাপ্ত পানি পান, নিয়মিত খাওয়া ও অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলাও জরুরি। খাবার কখনো একা সব সমস্যার সমাধান নয়, তবে সঠিক খাবার মন ভালো রাখার পথে সহায়ক হতে পারে।

তথ্যসূত্র: হেলথলাইন

বিষয়: মাছমানসিক সমস্যাখাবারমানসিক স্বাস্থ্যখাবারদাবারইলিশজীবনধারাফলসবজিখাদ্যাভ্যাসবাদামলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।