Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

শীতকালেও হতে পারে পানিশূন্যতা, দূর করবেন যেভাবে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১০: ৫০
শীতকালেও হতে পারে পানিশূন্যতা, দূর করবেন যেভাবে

শীতকাল শুরু হতেই একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো পানি খাওয়ার অনীহা। এ সময় ত্বকও শুষ্ক হয়ে ওঠে। সাধারণভাবে মনে করা হয়, গরমকালেই শরীরে পানিশূন্যতা দেখা দেয়। তবে বিশেষজ্ঞদের সতর্কবার্তা হলো, শীতকালেও নীরবে পানিশূন্যতা তৈরি হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

এইচটি লাইফস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতের জয়পুরের সিকে বিড়লা হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. রাহুল মথুর বলেন, “মানুষ মনে করে পানিশূন্যতা শুধু গরমে হয়, কিন্তু শীত আমাদের নীরবে আরও বেশি পানিশূন্য করে তোলে।”

ডা. রাহুল জানান, কম তাপমাত্রায় তৃষ্ণার অনুভূতি প্রায় ৪০ শতাংশ পর্যন্ত কমে যায়, যদিও শরীরের তখনও পর্যাপ্ত পানির প্রয়োজন থাকে। একই সঙ্গে শুষ্ক ঘরের তাপ, ঠান্ডা বাতাসে দ্রুত শ্বাস-প্রশ্বাস এবং ঘন ঘন প্রস্রাবের কারণে শরীর থেকে তরল বেরিয়ে যায়।

মাত্র ১ থেকে ২ শতাংশ পানিশূন্যতাও শরীরের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেন তিনি। তার ভাষায়, মস্তিষ্ক অত্যন্ত সংবেদনশীল হওয়ায় পানিশূন্যতার ফলে ক্লান্তি, মাথাব্যথা ও মনোযোগের ঘাটতি দেখা দিতে পারে। পাশাপাশি তরল কম গ্রহণের কারণে রক্ত ঘন হয়ে যায়, যা উচ্চ রক্তচাপ, রক্ত জমাট বাঁধা এবং হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপের ঝুঁকি বাড়ায়। বয়স্কদের ক্ষেত্রে এই ঝুঁকি আরও বেশি।

Advertisement
Advertisement
Advertisement

ডা. রাহুল আরও বলেন, পানিশূন্যতায় প্রস্রাব ঘন হয়ে গেলে কিডনিতে পাথর ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউটিআই) হওয়ার আশঙ্কা বাড়ে, যা শীতকালে তুলনামূলক বেশি দেখা যায়। ত্বক ও শ্লৈষ্মিক ঝিল্লিও এতে ক্ষতিগ্রস্ত হয়। কম পানি ত্বকের সুরক্ষা স্তর দুর্বল করে, ফলে ত্বক শুষ্ক হয়ে যায়, ঠোঁট ফেটে যায় এবং নাক ও গলার রোগ প্রতিরোধক্ষমতা কমে। পাশাপাশি পানিশূন্যতায় জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে এবং ব্যায়ামের সক্ষমতাও কমে।

মুম্বাইয়ের ফর্টিস হাসপাতালের চিকিৎসক ডা. সন্দীপ পাতিল বলেন, মানবদেহের প্রায় ৬০ শতাংশই পানি দিয়ে তৈরি। শরীরের দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে পানি অপরিহার্য। কিডনির মাধ্যমে বর্জ্য অপসারণ, অন্ত্রে খাবার হজম এবং পুষ্টি শোষণের জন্য পানির প্রয়োজন হয়।

শীতকাল শুরু হতেই একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো পানি খাওয়ার অনীহা। ছবি: ফ্রিপিক
শীতকাল শুরু হতেই একটি সমস্যা দেখা দেয়, সেটি হলো পানি খাওয়ার অনীহা। ছবি: ফ্রিপিক

ডা. সন্দীপের মতে, প্রতিদিন পুরুষদের প্রায় ১৩ কাপ এবং নারীদের প্রায় ৯ কাপ পানি পান করা উচিত। শিশুদের জন্য প্রয়োজন ৩ থেকে ৪ কাপ। তিনি বলেন, শীতে মানুষ অনেক স্তরের কাপড় পরে থাকে, এতে শরীর গরম হয়ে ঘাম হয় এবং অজান্তেই শরীর থেকে তরল বেরিয়ে যায়।

যাদের তৃষ্ণা কম লাগে, তাদের জন্য দুই চিকিৎসকই পানিসমৃদ্ধ খাবার ও পানীয় গ্রহণের পরামর্শ দিয়েছেন। ডা. রাহুল বলেন, প্রাপ্তবয়স্কদের প্রতিদিন ২ থেকে ২.৫ লিটার তরল গ্রহণ করা প্রয়োজন, যার মধ্যে স্যুপ ও ফল থেকে পাওয়া পানিও অন্তর্ভুক্ত। তবে বয়স্ক ব্যক্তি কিংবা হৃদরোগ ও কিডনি সমস্যায় আক্রান্তদের ক্ষেত্রে ব্যক্তিগত চিকিৎসা পরামর্শ নেওয়া জরুরি। শীতকালে গরম পানি, পরিষ্কার স্যুপ এবং হার্বাল চা যেমন ক্যামোমাইল বা আদা চা আরামদায়ক হওয়ার পাশাপাশি পানিশূন্যতা কমাতে সহায়ক।

তিনি আরও জানান, কমলা, কিউই, আপেল, ডালিমের মতো ফল এবং শসা, টমেটো, লাউয়ের মতো সবজি শরীরের তরল ঘাটতি পূরণে সহায়তা করে। নির্দিষ্ট সময় পরপর পানি পান করা বা প্রতিটি খাবারের আগে এক গ্লাস পানি খাওয়ার অভ্যাস গড়ে তোলাও উপকারী।

পাশাপাশি পানিশূন্যতা বাড়াতে পারে এমন পানীয় এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। অতিরিক্ত ক্যাফেইন, অ্যালকোহল ও চিনিযুক্ত এনার্জি ড্রিংক কম খাওয়া উচিত বলে জানান ডা. রাহুল। একই সঙ্গে অতিরিক্ত লবণযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার শরীরের তরলের ভারসাম্য নষ্ট করতে পারে বলে সতর্ক করেন ডা. সন্দীপ।

বিষয়: শরীরচর্চাঋতুবিশেষজ্ঞপানিপরামর্শশীতকাল
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।