
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শনিবার সংগঠনের আমীর মামুনুল হক এবং মহাসচিব জালালুদ্দীন আহমদ এক বিবৃতিতে ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের লঙ্ঘন বলে উল্লেখ করেন।
তারা বলেন, একটি স্বাধীন রাষ্ট্রের ভূখণ্ডে এ হামলা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য ভয়াবহ হুমকি। শক্তির দম্ভে এ ধরনের আগ্রাসন আধুনিক সভ্যতার জন্য লজ্জাজনক এবং বিশ্বশান্তিকে ঝুঁকির মুখে ঠেলে দেয়।
এই দুই নেতা বলেন, আমেরিকা দীর্ঘদিন ধরে ইসরায়েলকে সামরিক ও কূটনৈতিকভাবে সহায়তা দিয়ে মধ্যপ্রাচ্যে একতরফা শক্তির ভারসাম্য তৈরি করেছে। ইরানে এই হামলা সেই সাম্রাজ্যবাদী নীতিরই ধারাবাহিক অংশ।
বিবৃতিতে বলা হয়, ইরানের ওপর হামলা শুধু একটি দেশের বিরুদ্ধে নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের নিরাপত্তা ও মর্যাদার ওপর সরাসরি আঘাত। এ ধরনের আগ্রাসন বন্ধ না হলে তা বড় আকারের আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে, যার দায়ভার আগ্রাসী শক্তিকেই নিতে হবে।
বাংলাদেশ খেলাফত মজলিস মুসলিম বিশ্বের রাষ্ট্রসমূহের, বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোর নীরবতায় উদ্বেগ প্রকাশ করে জানায়–এ সময় নীরবতা কোনো সমাধান নয়। উম্মাহর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ ও কার্যকর ভূমিকা গ্রহণ এখন সময়ের দাবি।
বিবৃতিতে জাতিসংঘের প্রতি অবিলম্বে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হামলাকারীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়।
নেতৃদ্বয় বলেন, যুদ্ধ কখনো স্থায়ী সমাধান এনে দিতে পারে না, তাই সামরিক আগ্রাসন বন্ধ করে দ্রুত কূটনৈতিক সংলাপ শুরু করতে হবে। অন্যথায় মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি গোটা বিশ্বে ভয়াবহ মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনতে পারে।
বাংলাদেশ খেলাফত মজলিস আগ্রাসন বন্ধ, যুদ্ধবিরতি ঘোষণা এবং ন্যায়ভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের সক্রিয় কূটনৈতিক উদ্যোগ আশা করেন।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।