যুদ্ধ

হরমুজে সামরিক সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া
হরমুজ প্রণালিতে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিতে সামরিক সরঞ্জাম মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের শেষ নাগাদ এসব সরঞ্জাম মোতায়েন করা হতে পারে। গতকাল বৃহস্পতিবার রাতে দক্ষিণ কোরিয়ার সরকারি ও সামরিক সূত্রের বরাতে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

২ সেপ্টেম্বর: দিনটি ভিয়েতনামের, দিনটি হো চি মিনের
ভিয়েতনামের স্বাধীনতার ইতিহাসে ২ সেপ্টেম্বর এক অনন্য দিন। ১৯৪৫ সালে এই দিনে স্বাধীনতার ঘোষণা দেন হো চি মিন। ২৪ বছর পর একই দিনে হ্যানয়েই শেষ হয় তার জীবন। স্বাধীনতা, যুদ্ধ ও পুনরেকত্রীকরণের দীর্ঘ ইতিহাসে হো চি মিনের গল্প।

ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন পেরুর
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে পেরু। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শান্তির প্রতি তাদের দীর্ঘদিনের অঙ্গীকার, আন্তর্জাতিক আইন মেনে চলা এবং গণতন্ত্র রক্ষার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লারাক দ্বীপে হামলার জবাবে জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা আঘাত তেহরানের
দক্ষিণ ইরানের লারাক দ্বীপে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এই হামলার পর, জর্ডানে থাকা দুই মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। স্থানীয় সময় গতকাল রোববার রাতে এই হামলা হয়।

বায়োলজিক্যাল ওয়ারের জন্য দুনিয়া কতটা প্রস্তুত?
কোনো দুর্বৃত্ত রাষ্ট্র বা সন্ত্রাসী গোষ্ঠী কর্তৃক জৈবাস্ত্র ব্যবহারের ঘটনা সৃষ্টিকর্তার কৃপায় খুবই বিরল। তবে ভবিষ্যতে যে হবে না তার নিশ্চয়তা কোথায়?

ইরানে ক্ষমতার দ্বন্দ্বই কি যুদ্ধ অবসানে বড় বাধা?
প্রায় চার দশকেরও বেশি আগে ইরাকের তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের বাহিনীর সঙ্গে যুদ্ধে জড়িয়েছিল ইরান। সে সময় একের পর এক ধাক্কা খাচ্ছিল তেহরান। একসময় হাজার হাজার তরুণ ইরানি সেনা হঠাৎ বড় ধরনের হামলা চালিয়ে যুদ্ধের পরিস্থিতি বদলে দেয়।

ইরানের অর্থনীতিকে গলা টিপে ধরতে চাইছেন ট্রাম্প
ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার যুদ্ধ কি সত্যিই শেষ হয়েছে? মধ্যপ্রাচ্যের সংকট কি কাটল? এসব প্রশ্নের উত্তর পাওয়ার আগেই ঘোষণা এল, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’ হিসেবে পরিচিত। এই জোটেল লক্ষ্য কী?

যুদ্ধের জন্য তৈরি নতুন স্প্রে প্রাণ বাঁচাবে সাধারণ মানুষের?
এই তো, গেল জুলাই মাসে এক গবেষণাপত্র প্রকাশিত হলো। তাতে বলা হয়েছে, এক নতুন ধরনের স্প্রে অন পাউডার তৈরি করা হয়েছে, যা মানুষের শরীরের রক্তক্ষরণ বন্ধ করতে দিতে পারে খুব কম সময়ের মধ্যে। মূলত যুদ্ধের বাস্তবতা মাথায় রেখেই এমন স্প্রে তৈরি করা হয়েছে।

মধ্যস্থতার প্রচেষ্টা এগিয়ে নিতে তেহরানে যাচ্ছেন কাতারের প্রধানমন্ত্রী
ইরানের উপসাগরীয় প্রতিবেশী ও যুক্তরাষ্ট্রের মিত্র কাতার সংঘাতরত পক্ষগুলোর মধ্যে গোপন যোগাযোগের মাধ্যমে আলোচনাকারীর ভূমিকা পালন করে আসছে। জুনে যুদ্ধবিরতি কার্যকরে কাতার সরাসরি ভূমিকা রেখেছিল, ফলে সাময়িকভাবে সংঘাত বন্ধ হয়েছিল।

যুক্তরাষ্ট্র: চিরস্থায়ী শত্রু নয়, দরকার বাস্তব কূটনীতি
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো— কোনো কোনো দেশকে একবার শত্রু হিসেবে চিহ্নিত করার পর দীর্ঘদিন সেই অবস্থান থেকে বের হতে না দেওয়া। বিশ্ব রাজনীতিতে ‘ফরেভার ওয়ার’ বা চিরস্থায়ী যুদ্ধ নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু ‘ফরেভার এনিমি’

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার সুযোগ আগামী গ্রীষ্ম পর্যন্ত: জেলেনস্কি
জেলেনস্কি বলেন, প্রায় সাড়ে চার বছর ধরে চলা যুদ্ধ অবসানে চলতি বছরের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলন থেকে শুরু করে ২০২৭ সালের গ্রীষ্মের শেষ পর্যন্ত একটি সুযোগ তিনি দেখতে পাচ্ছেন।

যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ যোগ দিলে ইরানের হামলার মুখে পড়তে হবে?
ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও লক্ষ্য করা হবে। জবাবে ইরান হুমকি দিয়েছে, যেসব দেশ যুক্তরাষ্ট্রের ‘অর্থনৈতিক যুদ্ধে’ অংশ নেবে, তাদের বিরুদ্ধেও পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের ‘ইকোনমিক ডি-ডে’ ঘোষণার পর পাল্টা হুঁশিয়ারি ইরানের
ইরানের বিরুদ্ধে নতুন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এর আওতায় ইরানের সঙ্গে বাণিজ্য করা দেশগুলোকেও লক্ষ্য করা হবে। যুক্তরাষ্ট্র একে ইরানের বিরুদ্ধে এখন পর্যন্ত নেওয়া সবচেয়ে বড় আর্থিক পদক্ষেপ বলে অভিহিত করেছে।

গাজায় ফুরিয়ে আসছে কবরের জায়গা
গাজায় যুদ্ধ শুধু মানুষের জীবন ও ঘরবাড়ি কেড়ে নেয়নি, সংকট তৈরি করেছে দাফনের জায়গাতেও। কবরস্থানগুলো ভরে গেছে, ধ্বংস হয়েছে ৪০টির বেশি কবরস্থান। জায়গার অভাবে অস্থায়ী কবর, এমনকি পুরোনো কবরও ব্যবহার করতে হচ্ছে পরিবারগুলোকে।

যুদ্ধের মধ্যে নির্বাচন হলে ইউক্রেন ‘ধ্বংস’ হয়ে যাবে: জেলেনস্কি
প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, “এই মুহূর্তে নির্বাচন রাষ্ট্রের জন্য একটি সুনামির মতো, যা ইউক্রেনকে বিভক্ত করে দেবে।”

তেহরান সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান, জানিয়েছে ইরান
পাকিস্তান সরকারের দুটি সূত্রও রয়টার্সকে আসিম মুনিরের সফরের বিষয়টি নিশ্চিত করেছে। প্রথম সূত্রটি জানায়, ইরান ও পাকিস্তানের মধ্যে সরাসরি যোগাযোগ রয়েছে।

সংঘাত নিয়ে সংলাপের আহ্বান পোপ লিওর
পোপ লিও বলেন, “আমরা এমন এক বিশ্বে বাস করছি, যা বহু সংঘাতের কারণে ক্ষতবিক্ষত।” তিনি খ্রিস্টানদের ক্ষমা, সংহতি এবং দুর্বল ও অসহায় মানুষের প্রতি উদ্বেগ দেখানোর আহ্বান জানান।

নিজেদের ‘বিপদ’ ডেকে আনছে ইউক্রেন: পুতিন
পুতিন বলেন, “কিয়েভের শাসকগোষ্ঠী আমাদের অর্থনীতির ক্ষতি করার উদ্যোগ নিয়েছে। এতে তারা নিজেরাই এমন একটি পরিস্থিতি তৈরি করেছে, যার পরিণতি তাদের ভোগ করতে হবে।”

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনার নিন্দা ইরানের
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান মোহসেন রেজায়ি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করবে, ইরান তাদের স্বার্থকে লক্ষ্যবস্তু করবে।

ইরানের ক্ষমতা কি সামরিক বাহিনী কুক্ষিগত করছে?
গত কয়েক দিন ধরে ইরানের রাজধানী তেহরানে নতুন কিছু বিলবোর্ড দেখা গেছে। এসব বিলবোর্ডে সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের দায়িত্ব নেওয়া সাত নেতার ছবি রয়েছে। তবে বিলবোর্ডে সবচেয়ে চোখে পড়ার মতো বিষয় হলো–নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির কোনো ছবি নেই।


