চরচা ডেস্ক

চলমান যৌথ মার্কিন-ইসরায়েলি সামরিক অভিযানের অংশ হিসেবে ইরানের রাজধানী তেহরানে একাধিক শক্তিশালী বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। আজ রোববার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই হামলার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে।
রয়টার্স কর্তৃক যাচাইকৃত ওই ভিডিওতে দেখা যায়, তেহরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ভবনে উপর্যুপরি হামলা চালানো হচ্ছে। লক্ষ্যবস্তুগুলোতে আঘাত হানার পর সেখান থেকে বিশালাকার ধোঁয়ার কুণ্ডলী আকাশে ছড়িয়ে পড়তে দেখা যায়।
ইসরায়েলি বাহিনী এই অভিযানকে ইরানি সন্ত্রাসী শাসনের সদর দপ্তর গুঁড়িয়ে দেওয়া হিসেবে অভিহিত করেছে। স্যাটেলাইট চিত্র এবং রাস্তার মানচিত্র বিশ্লেষণ করে রয়টার্স নিশ্চিত করেছে যে, হামলার স্থানটি তেহরানের ভেতরেই অবস্থিত।
মানচিত্রের তথ্য অনুযায়ী, হামলার শিকার ভবনগুলোর মধ্যে একটি ইরানের আধাসামরিক বাহিনী ‘বাসিজ’-এর সদর দপ্তর হিসেবে ব্যবহৃত হতো। ভিডিওটি সাম্প্রতিক হলেও এটি ঠিক কোন তারিখে ধারণ করা হয়েছে, তা রয়টার্স স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।
ইরানের শক্তিশালী ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর’ (আইআরজিসি)-এর নিয়ন্ত্রণাধীন বাসিজ বাহিনী মূলত একটি খণ্ডকালীন আধাসামরিক বাহিনী। ইরানের অভ্যন্তরে সরকারবিরোধী বিক্ষোভ দমন এবং অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে এই বাহিনীকে ব্যাপকভাবে ব্যবহার করা হয়।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান ও সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।