তেহরান

হরমুজ খুলে দেওয়া যুক্তরাষ্ট্রের শর্ত পূরণের সঙ্গে যুক্ত: ইরান
আরাঘচি বলেন, ইরানে ব্যাপক হামলার কারণে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে এবং হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়টি এর ওপর আংশিকভাবে নির্ভর করবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হচ্ছে না: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আরাঘচি পুনর্ব্যক্ত করেন, হরমুজ প্রণালি নিয়ে তেহরান ও মাসকাটের মধ্যে একটি সমঝোতা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে। তবে এই সমঝোতার মাধ্যমে কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথটি পুনরায় খুলে দেওয়া হবে না।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে, বললেন ট্রাম্প
অ্যাক্সিওস দুই আঞ্চলিক সূত্র ও যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, ওমানের সম্মতিতে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরান একটি অন্তর্বর্তী চুক্তির কাছাকাছি পৌঁছেছে।

চীন থেকে ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে চীন থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির আওতায় আগামী কয়েক

যুক্তরাষ্ট্রকে মোকাবিলায় ‘সর্বোচ্চ প্রস্তুতি’ রয়েছে: আইআরজিসি
আইআরজিসির বিবৃতিতে বলা হয়, “সশস্ত্র বাহিনীর অব্যাহত সতর্কতা এবং ধারাবাহিক প্রস্তুতি দেশের টেকসই নিরাপত্তার নিশ্চয়তা দেয়। এই প্রস্তুতি সব ধরনের অপারেশনাল ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বজায় রাখা হচ্ছে।”

চুক্তি ভেঙে পরমাণু কেন্দ্র পুনর্নির্মাণ করছে ইরান? ট্রাম্পকে হত্যার ছক কষছে ইরান?
মধ্যপ্রাচ্যজুড়ে আবারও চরম যুদ্ধাবস্থা। একদিকে চুক্তি ভেঙে ইরানের পরমাণু কেন্দ্র পুনর্নির্মাণের খবর, অন্যদিকে ইসরায়েলের বিস্ফোরক দাবি–প্রেসিডেন্ট ট্রাম্পকে হত্যার নতুন ছক কষছে তেহরান। ইরানকেও ট্রাম্প পাল্টা হুমকি দিয়েছেন।

খামেনির জানাজায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলকে কী বার্তা দিল ইরান?
তেহরান যুদ্ধ থেকে অর্জিত সুবিধাকে স্থায়ী কৌশলগত প্রভাবে পরিণত করতে চায় এবং হরমুজ প্রণালির আশপাশে নিজের প্রভাবশালী অবস্থানকে স্বীকৃতি আদায় করতে চাইছে।

বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তলানিতেই
এই তালিকায় টানা দ্বিতীয় বছরের মতো ঢাকা বিশ্বের সবচেয়ে কম বসবাসযোগ্য শহরের একটি হিসেবে স্থান পেয়েছে।

তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হচ্ছে খামেনির কফিন
ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন আজ সোমবার রাজধানী তেহরানের ফ্রিডম স্কয়ারে নেওয়া হবে। গতকাল রোববার তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় তার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

খামেনির জানাজায় দ্বিতীয় দিনেও মানুষের ঢল, অংশ নিয়েছেন তিন ছেলে
তীব্র গরম উপেক্ষা করে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ে দ্বিতীয় দিনের দিনেও তেহরানের গ্র্যান্ড মোসাল্লাতে মানুষের ঢল নেমেছে।

খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা
ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরইমধ্যে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলো লোকে লোকারণ্য হয়ে উঠেছে।
থমথমে ইরান! খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল
তেহরানের রাস্তায় আজ মানুষের উপচে পড়া ঢল। কিন্তু এই সন্ধ্যা যেন অন্য সব দিনের চেয়ে আলাদা। রাজধানীর চেনা ব্যস্ত সড়কগুলোতে আজ কোনো চেনা কোলাহল নেই। তার বদলে হাজারো মানুষের নীরব কান্না আর গভীর শোকে ভারি হয়ে উঠেছে গোটা শহর।

খামেনির জানাজার আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরানের সতর্কবার্তা
কাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারের নেতৃত্বে থাকা ইরানি সামরিক কমান্ডার আলী আবদোল্লাহি আজ বৃহস্পতিবার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যেন ‘কোনো ভুল হিসাব’ না করে।

খামেনি নিহতের পর ইরানে প্রথম আশুরা
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার পর প্রথম আশুরা ইরানে। দিনটি উপলক্ষে তেহরানের এঙ্গেল্যাব স্কোয়ারে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। শোকানুষ্ঠানে অংশ নিয়ে সাধারণ ইরানিরা ওয়াশিংটনের সঙ্গে চলমান দ্বিপাক্ষিক শান্তি আলোচনা নিয়ে তাদের তীব্র ক্ষোভ ও অনাস্থা প্রকাশ করেন।

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকের পর বিশ্ববাজারে কমলো তেলের দাম
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার বৈঠকের পর আজ সোমবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। বৈঠক শেষে তেহরানের পক্ষ থেকে জানানো হয়, তারা তেল ও পেট্রোকেমিক্যাল রপ্তানির জন্য ওয়াশিংটনের পক্ষ থেকে ছাড় পেয়েছে।

হরমুজে আবার মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান, কুয়েত-বাহরাইনে তেহরানের ক্ষেপণাস্ত্র হামলা
হরমুজ প্রণালিতে আমেরিকা ও ইরানের সেনাদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর কুয়েত-বাহরাইনে হামলা চালিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টাকম) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানি ‘হুমকি’ নিয়ে ইসরায়েলি দাবিগুলো সবসময়ই ছিল ডাহা মিথ্যা
তেহরান কোনো উন্মাদের দল কিংবা বিশ্ব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কোনো গণহত্যাকারী উন্মাদ শাসক দ্বারা পরিচালিত হচ্ছে না। বরং আসল হুমকি আসছে তেল আবিব ও ওয়াশিংটন থেকে।

যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প, পিছু হঠতে নারাজ ইরান
যুক্তরাষ্ট্র মূলত কাছাকাছি অবস্থান করে এবং ব্যাপক ক্ষয়ক্ষতির সামর্থ্য দেখিয়ে তেহরান সরকারের ওপর চাপ বজায় রাখার চেষ্টা করছে, যাতে ইরান ছাড় দিতে বাধ্য হয়। অন্যদিকে, ইরানও যুক্তরাষ্ট্রকে মনে করিয়ে দিচ্ছে যে তাদের প্রতিরোধের দেওয়াল এখনো ভাঙেনি।

ইরানের প্রেসিডেন্টের পদত্যাগের গুঞ্জন, তেহরানের অস্বীকার
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের পদত্যাগের গুঞ্জন উঠেছে। তবে প্রেসিডেন্টের পদত্যাগের খবর অস্বীকার করেছে তেহরান।

ইরানকে চিরকাল আটকে রাখা অসম্ভব
বিশ্বজুড়ে দীর্ঘ কয়েক মাস ধরে যখন আন্তর্জাতিক কূটনীতি, সামরিক হুমকি এবং তেহরান, ওয়াশিংটন ও ইসরায়েলের মধ্যকার আলোচনা একটি মাত্র সংখ্যার ওপর থমকে আছে–যা হলো ইরানের ৪৫০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত।



