Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

চীন থেকে ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ইরান

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১৯: ০২
চীন থেকে ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
চীন থেকে ইরান থেকে ক্ষেপণাস্ত্র কিনছে জানা গেছে। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে চীন থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) ক্ষেপণাস্ত্র কিনছে ইরান।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির আওতায় আগামী কয়েক সপ্তাহের মধ্যে ম্যানপ্যাডস মিসাইলের প্রথম চালান তেহরানে পৌঁছাতে পারে। সাম্প্রতিক সংঘাতে সামরিক ও কৌশলগত অবকাঠামোর সুরক্ষায় নিজেদের সীমাবদ্ধতা কাটাতে তেহরান এই উদ্যোগ নিয়েছে। হংকংভিত্তিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ‘ঝংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট’-এর মাধ্যমে চীনা মূল সরবরাহকারীর সঙ্গে এই চুক্তিটি সম্পন্ন হয়। চুক্তির আওতায় চীনে তৈরি কিউডব্লিউ-১২ ও এফএন-১৬ মডেলের ক্ষেপণাস্ত্রের প্রায় ৩০০ থেকে ৪০০টি লঞ্চার কিনছে ইরান।

তবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সংক্রান্ত খবরকে ভিত্তিহীন বলে দাবি করে। তারা শান্তি ও সংঘাত নিরসনে নিজেদের নিরপেক্ষ ভূমিকার কথা পুনর্ব্যক্ত করেছে। অন্যদিকে, মধ্যস্থতাকারী হংকংভিত্তিক প্রতিষ্ঠানের মূল সংস্থা বেইজিংয়ের ‘ঝংচিং বাওশাং গ্রুপ’-এর কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ছয় মাস ধরে চলা সংঘাতের পর গত শনিবার ওয়াশিংটন হঠাৎ দুই সপ্তাহের জন্য বোমাবর্ষণ স্থগিত করে। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, আলোচনা ব্যর্থ হলে পুনরায় হামলা শুরু হবে। উদ্ভূত পরিস্থিতিতে কৌশলগত স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করা ইরানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

কাঁধে বহনযোগ্য এসব বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র নিচু উচ্চতায় উড়ন্ত যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করতে কার্যকর বলে জানিয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

রয়টার্সের সূত্র অনুযায়ী, আকাশপথ বা স্থলপথে উরুমচি থেকে পাকিস্তান হয়ে এ সরবরাহ পাঠানো হতে পারে বলে জানা গেছে। তবে পাকিস্তান সামরিক বাহিনীর মুখপাত্র (আইএসপিআর) অস্ত্র সরবরাহে যুক্ত থাকার খবর সম্পূর্ণ কাল্পনিক বলে খারিজ করে দিয়েছে

বিষয়: চীনইরানক্ষেপণাস্ত্রমিসাইলযুক্তরাষ্ট্রইসরায়েলইরান-ইসরায়েল সংঘাততেহরানবেইজিংওয়াশিংটনমার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্প
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।