ক্ষেপণাস্ত্র

ইরানের জন্য আমেরিকার কোনো ট্রাম্প কার্ড নেই
ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন মার্কিন প্রশাসন যেসব প্রাথমিক লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করেছিল—যেমন ইরানে শাসনব্যবস্থার পরিবর্তন, দেশটির দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতা ধ্বংস করা এবং তাদের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলোর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা—তার একটিও অর্জন করা সম্ভব হয়নি

সাগরে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
উত্তর কোরিয়া পিয়ংইয়ং এলাকা থেকে কোরীয় উপদ্বীপের পূর্বদিকে সাগরের দিকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ে জরুরি নিরাপত্তা বৈঠক অনুষ্ঠিত হয়।

ইউক্রেনে রাশিয়ার হামলায় অন্তত ৫ জন নিহত
রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় রাজধানী কিয়েভ ও আশপাশের এলাকায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনীয় কর্তৃপক্ষ। ইউক্রেনের রাষ্ট্রীয় জরুরি সেবা সংস্থা ডিএসএনএসের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রাশিয়া–ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা
রোববার ভোরে ইউক্রেনীয় ড্রোন মস্কো অঞ্চলে হামলা চালায়। আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, এটি ওই অঞ্চলে চালানো সবচেয়ে বড় হামলাগুলোর একটি এবং এতে অন্তত একজন নিহত হয়েছে।

যুক্তরাষ্ট্রের কাছে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আবদার জেলেনস্কির!
সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্রের বর্তমান প্যাট্রিয়ট মজুতের ১০ শতাংশ ইউক্রেনকে দেওয়া হলে রাশিয়ার সব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকানো সম্ভব হবে।

প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশগুলোতে বিভাজন কেন আরও গভীর হচ্ছে?
হাওয়াই, গুয়াম ও মার্শাল দ্বীপপুঞ্জসহ পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের এখনো উল্লেখযোগ্য সামরিক উপস্থিতি রয়েছে। তুভালুর স্থায়ী পররাষ্ট্রসচিব পাসুনা তুয়াগার উদ্বেগের কারণ শুধু ক্ষেপণাস্ত্র পরীক্ষা নয়, অস্ট্রেলিয়া, ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে নিরাপত্তা অংশীদারত্ব ‘অকাস’-এর মতো ব্যবস্থাও।

সিউল–ওয়াশিংটনের সামরিক মহড়ার আগে ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে উত্তর কোরিয়ার ওনসান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়। ছয় দিন আগে একই এলাকা থেকে উত্তর কোরিয়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছিল।

ইউক্রেনে রাশিয়ার হামলায় শিশুসহ নিহত ৩
ইউক্রেনের রাজধানী কিয়েভের সীমান্তবর্তী অঞ্চলে রাশিয়ার হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্রের ‘বিপুল মজুত’ রয়েছে: ট্রাম্প
এ ধরনের মিসাইল ফুরিয়ে এলে ট্রাম্প যদি পুনরায় ইরানের ওপর বড় আকারের হামলা চালাতে চান, তবে তাকে পাইলট চালিত বোমারু বিমানের ওপর নির্ভর করতে হতে পারে, যা অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত শেষ?
গত সপ্তাহে প্রকাশিত সিএসআইএসের এক প্রতিবেদনে বলা হয়, ফেব্রুয়ারি থেকে জুলাইয়ের মধ্যে যুক্তরাষ্ট্র তাদের প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর মজুদের প্রায় ৬৫ শতাংশ ব্যবহার করেছে। একই সময়ে থাড ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ইন্টারসেপ্টরের মজুদ যুদ্ধ শুরুর তুলনায় অন্তত ৩৮ শতাংশ কমেছে।

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১৪
ইউক্রেনের রাজধানী কিয়েভের আশপাশের এলাকায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

চীন থেকে ৪০০ ক্ষেপণাস্ত্র কিনছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের বিমান প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে চীন থেকে ৪০০টি কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা (ম্যানপ্যাডস) ক্ষেপণাস্ত্র কিনছে ইরান। বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় ৬ থেকে ৭ কোটি মার্কিন ডলার মূল্যের এই চুক্তির আওতায় আগামী কয়েক

কিয়েভসহ ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার হামলা
ইউক্রেনের বিমান বাহিনী তাদের রোববার সকালের বিবৃতিতে জানায়, রাতভর রাশিয়া ইউক্রেনের ওপর সাতটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ১৩৬টি ড্রোন নিক্ষেপ করেছে।

যুক্তরাষ্ট্র হামলা বন্ধ করলে ইরানও ‘চুপ’ থাকবে
নাম প্রকাশ না করার শর্তে ওই ইরানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, তেহরানের অবস্থান এখনো ‘হামলার জবাবে হামলা’ নীতিতেই রয়েছে। তিনি বলেন, “হামলা বন্ধ হলে ইরানও তার অভিযান বন্ধ রাখবে। এই বার্তা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রকে জানিয়ে দেওয়া হয়েছে।”

ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ হওয়া আশঙ্কা, ইরানে হামলা বন্ধের নির্দেশ ট্রাম্পের
ইরানে নতুন করে হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টানা দুই সপ্তাহ ধরে হামলার পর গত দুইদিন ধরে ইরানে নতুন কোনো হামলা চালায়নি যুক্তরাষ্ট্র।

চীনের ক্ষেপণাস্ত্র পরীক্ষায় প্রতিবেশীরা আতঙ্কে কেন?
পারমাণবিক ক্ষেপণাস্ত্র বহনকারী সাবমেরিনগুলোর প্রধান শক্তিই হলো এদের গোপনীয়তা। সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে শত্রুপক্ষের ওপর পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়ে মারার জন্য এগুলোকে তৈরি করা হয়। তবে ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদন অনুযায়ী, চীন নিজেদের এসবর বিষয়ে সবসময়ই চরম গোপনীয়তা বজায় রাখে।

ইরানে নির্মাণাধীন পরমাণু কেন্দ্রে আমেরিকার ক্ষেপণাস্ত্র হামলা
ইরানের খুজেস্তান প্রদেশে নির্মাণাধীন দারখোভিন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বার্তা সংস্থা আল জাজিরা জানিয়েছে, ইরানের পরমাণু শক্তি সংস্থা স্থানীয় সময় ভোর ৩টা ৩৯ মিনিটে চালানো হামলার নিন্দা জানিয়েছে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো কেন সামরিক ব্যয় বাড়াচ্ছে?
এই ক্ষেত্রে ইন্দোনেশিয়া সবচেয়ে সক্রিয় দেশগুলোর একটি। তারা ফ্রান্স, ইতালি, তুরস্ক, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, দক্ষিণ কোরিয়া ও চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করেছে বা আলোচনা চালাচ্ছে।

প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালাল ইরান
ইরানের রেভল্যুশনারি গার্ড জানিয়েছে, ইরানশাহরে ইরানি সেনাদের নিহত হওয়ার প্রতিশোধ হিসেবে তারা সিরিয়ার আল-তানফেতে অবস্থিত একটি আমেরিকান বিশেষ অভিযান কমান্ড সেন্টারে হামলা চালিয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের ‘বেসামরিক স্থাপনায়’ মার্কিন হামলা, পাল্টা জবাব তেহরানের
ইরানে টানা ষষ্ঠ রাতের মত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এসব হামলায় ইরানের বেসরকারি অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করেছে তেহরান। অন্যদিকে জর্ডান, কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান।



