বাংলাদেশ খেলাফত মজলিস

ইরানে হামলার নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের
বিবৃতিতে জাতিসংঘের প্রতি অবিলম্বে হস্তক্ষেপ করে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং হামলাকারীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানানো হয়।

সিলেটের ৫টি বিএনপি ও একটিতে খেলাফত মজলিসের জয়
বৃহস্পতিবার রাত দুইটার দিকে সিলেটের ছয়টি আসনের চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন সিলেটের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।

ঢাকা-১৩: ভোট গণনা নিয়ে ইসিতে মামুনুলের অভিযোগ
ইসি ভবনে উপস্থিত হয়ে মামুনুল হক জানান, তার নির্বাচনী এলাকার অন্তত ৫০টি কেন্দ্রে প্রায় এক হাজার ২০০ ভোট বাতিল করা হয়েছে। এ বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ১২৭টি আসনে কত ভোট বাতিল হয়েছে, তার সঠিক হিসাব এখনো জানা যাচ্ছে না।

ইসলামী আন্দোলন কত আসনে ছাড় পাচ্ছে, জানা যাবে রাতে
কোন দল কত আসন নিয়ে সমঝোতায় এসেছে তা আজ বৃহস্পতিবার রাত ৮টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

কোন দলকে কয়টি আসন দিচ্ছে জামায়াত?
জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছেন এখন থেকে এই সমঝোতা ১০ দলীয় জোট হিসেবে পরিচিত হবে। তিনি আরও জানিয়েছেন, এই নামেই তারা নির্বাচন, দেশ গঠন এবং রাজনীতি করবেন।

জামায়াতের জোটে যোগ দিল এনসিপি ও এলডিপি
জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এই জোটে থাকছে কর্নেল (অব.) অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি)।

জামায়াতের সঙ্গে “থাকতেও পারি, নাও থাকতে পারি”
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত সমমনা আট দলের জোটে আসন সমঝোতা নিয়ে চলছে জটিল হিসাব-নিকাশ। এই জোট হচ্ছে না বলেও গুঞ্জন শুরু হয়েছে।

‘একজন হাদিকে মেরে আমাদের নিশ্চিহ্ন করা যাবে না’
বক্তারা বলেন, বিপ্লব পরবরর্তী সময় বিপ্লবীদের জীবন হুমকিতে ছিল। তারপরও প্রশাসন নির্লিপ্ত ছিল। এ নিয়ে প্রশ্ন তোলেন বক্তারা।



