
মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।
ভারতের পশ্চিমবঙ্গে ‘মুসলিম নির্যাতন’ চলতে থাকলে ‘প্রয়োজনে’ কলকাতা অভিমুখে লংমার্চ করার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শীর্ষ নেতা মামুনুল হকের দল বাংলাদেশ খেলাফত মজলিস। আজ রোববার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ‘পশ্চিমবঙ্গ-আসামসহ ভারতজুড়ে মুসলিম নিপীড়নের’ প্রতিবাদে এক বিক্ষোভে দলটির নেতারা এমন মন্তব্য করেন।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো প্রতিক্রিয়া না থাকার সমালোচনা করেছেন দলটির নেতারা। সরকার ‘মুখে কুলুপ এঁটে বসে আছে’ বলেও উল্লেখ করেন তারা।
দলের যুগ্ম মহাসচিব তোফাজ্জল হোসেন মিয়াজি বলেন, ‘‘আজকে ভারতে যে মুসলমানদের ওপরে গণহত্যা চালানো হচ্ছে, আমি আহ্বান করব এই গণহত্যা বন্ধ করার জন্য। যদি তারা বেশি বাড়াবাড়ি করে, তাহলে আমরা পশ্চিমবঙ্গের দিকে লংমার্চ করতে বাধ্য হবো।”
বাংলাদেশ সরকারের উদ্দেশে দলটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য নাসির উদ্দীন মুনির বলেন, “বিএনপি, আপনারা নাকি ইসলামের পরম বন্ধু। কিন্তু ভারতে মুসলমানদের যে নিধন চলছে, আজকে এক সপ্তাহ হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত–কোনো বিবৃতি আসে নাই।”
তিনি বলেন, “আমরা আজকে বলছি, বাংলাদেশের উচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে ভারতের মুসলিম নিধন কার্যক্রম যদি বন্ধ না হয়, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে কলকাতামুখী লংমার্চ করতে বাধ্য হবো।”
সমাবেশে প্রধান অথিতির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘‘আমরা লক্ষ্য করেছি, এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হয়েছেন। তিনি নিজেই এক উগ্রবাদী মানুষ, সরাসরি মুসলমানদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে থাকেন। এরকম একজন উগ্রবাদী ব্যক্তির নেতৃত্বে পশ্চিমবঙ্গের সরকার গঠন করেছে, আমরা উদ্বিগ্ন। দেশের সীমানা নিরাপদ থাকবে কি না–তা নিয়ে আমরা উৎকন্ঠায় রয়েছি।”

মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন
রাজধানীর মহাখালীর একটি পরিত্যক্ত ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন আগুনের তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন
রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের
হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প