Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

কোন দলকে কয়টি আসন দিচ্ছে জামায়াত?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯: ১৮
কোন দলকে কয়টি আসন দিচ্ছে জামায়াত?

জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোটে যোগ দিয়ে কোন দল কয়টি আসন পাচ্ছে, তা নিয়ে আলোচনা এখন তুঙ্গে। রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জামায়াতের নেতৃত্বাধীন ধর্মভিত্তিক ৮ দলীয় জোটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাচনী সমঝোতা হতে যাচ্ছে বলে জানিয়েছেন জামায়াতের আমির শফিকুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

জামায়াতের আমির আরও জানিয়েছেন, এখন থেকে এই সমঝোতা ১০ দলীয় জোট হিসেবে পরিচিত হবে। তিনি বলছেন, এই নামেই তারা নির্বাচন, দেশ গঠন এবং রাজনীতি করবেন।

জোট সম্প্রসারণের ঘোষণা দিলেও সংবাদ সম্মেলনে কোন দল কতটি আসন থেকে নির্বাচন করবে, তা জানানো হয়নি। তবে জোটের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনে জামায়াত ১৯০টি আসনে প্রার্থী দিতে পারে। এনসিপিকে ২৫টি ও এলডিপিকে ৩টি আসন দেওয়া হতে পারে।

জোটের নেতৃত্বস্থানীয় একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ ৩৫টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১০ থেকে ১৫টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৮টি, খেলাফত মজলিস ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিকে ২টি আসন ছাড়া হতে পারে।

Advertisement
Advertisement
Advertisement

এদিকে আজ রোববারের সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেছেন, এই নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে জোটের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে, তার কোন হেরফের যেন না হয়, সে ব্যাপারে সতর্ক করেছেন জামায়াতের আমির। তিনি বলেন, “আমরা আশা করছি একটি সুষ্ঠ নির্বাচনের জন্য যা করণীয় নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব পালন করবে।”

শফিকুর রহমান বলেন, “তিন তিনটা নির্বাচনে অধিকার হরণ করে নেওয়া হয়েছে। আগামীতে আমরা ওই ধরনের প্রক্রিয়ায় কেউ নির্বাচন করতে গেলে, কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করব না।”

বিষয়: রাজনীতিবিদজাতীয় নির্বাচনএনসিপিভোটাধিকারএলডিপিবাংলাদেশ খেলাফত মজলিসজামায়াতে ইসলামীভোটরাজনীতি
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

    ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে অংশ নেবেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ বৃহস্পতিবার ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

  • এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

    নারী এশিয়া কাপের অলিখিত নিয়ম হল, টুর্নামেন্ট জিততে হলে অন্তত একবার হলেও ভারতকে হারাতেই হবে। সাতবারের চ্যাম্পিয়ন দলটিকে হারিয়েই ৮ বছর আগে নিজেদের প্রথম ও একমাত্র এশিয়া কাপ জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারের আসরে অবশ্য সেমিফাইনালেই সাক্ষাৎ হচ্ছে দুই দলের। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা নিগার সুল

  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক